কথায় যাদের মিষ্টতা নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মিষ্টতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


argument-6912062_1280.webp



লিংক


এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে তাদের কথা শুনলে আপনার সবসময় খারাপ লাগবে। অর্থাৎ মানুষের কথা মধ্যে তাদের আসল পরিচয় লুকিয়ে রয়েছে। আপনি একজন ভালো মানুষের সাথে যখন কথা বলবেন তখন তাদের সাথে আপনার কথা বলতে ইচ্ছা করবে। অর্থাৎ যাদের কথায় মিষ্টতা আছে তাদের সাথে কথা বলতে যেমন আমাদের ভালো লাগে ঠিক তেমনি তাদের সাথে সময় কাটাতেও আমাদের অনেক বেশি ভালো লাগে। কিন্তু যাদের কথায় কোন মিষ্টতা নেই অর্থাৎ যারা অনেকটা খারাপ ধরনের লোক এবং সব সময় খারাপ কথা বলে তাদের সাথে কখনো কথা বলতে আপনার ভালো লাগবে না। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীটা কিন্তু ভালো মানুষদের জন্য।


কেননা এই পৃথিবীতে যারা খারাপ মানুষ রয়েছে তারা যেহেতু মানুষের সাথে খারাপ আচরণ করে এবং মানুষের সাথে কখনো ভালো ব্যবহার করে না তাই তাদেরকে কেউ কখনো গ্রহণ করতে পারে না। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে যারা নিজেদের কথার জন্য সব সময় মানুষের আশেপাশে থাকার চেষ্টা করে এবং মানুষের উপকার করার চেষ্টা করে তারাই কিন্তু সব থেকে ভালো মানুষ। আসলে একজন ভালো মানুষের কথায় মিষ্টতা আনার জন্য আলাদা করে কোন কিছু করার দরকার হয় না। অর্থাৎ তাদের কথা যেরকম হোক না কেন সেটি কিন্তু অন্য মানুষের কাছে অনেক বেশি ভালো লাগে এবং তারা সেই কথা শুনে সেই কথা অনুযায়ী সব সময় কাজ করার জন্য চেষ্টা করে।


আসলে আমাদের এই পৃথিবীটা এখন এমন একটা জায়গা হয়ে গেছে যে যেখানে মানুষ কখনো একে অন্যের সাথে ভালো কথা বলে না এবং সবার থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের কথার মধ্যে মিষ্টতা না এনে সবসময় আলাদা ভাবে থাকার চেষ্টা করি এবং নিজেদের দোষ গুলো অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে তাহলে আমরা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারব না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা অবশ্যই নম্র ভদ্রভাবে মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং মানুষকে সবসময় মন থেকে ভালোবাসবো। কেননা আমরা বুঝি মানুষকে মন থেকে ভালবাসতে পারি এবং তাদের উপকার করতে পারি তাহলে তারা আমাদের আপনজন হবে।


এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যা কিছু করি না কেন আমরা সব সময় মানুষের আশেপাশে থাকার চেষ্টা করব এবং তাদের সাহায্য করার চেষ্টা করব। আর আমরা যদি মানুষকে ভালোভাবে কোন কিছু বোঝাতে পারি তাহলে সে সেই জিনিসটা বুঝতে অবশ্যই চেষ্টা করবে। আর আপনি যদি তাদের সাথে খারাপ ভাবে বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করেন তাহলে কিন্তু সে কখনো সে জিনিসটা বুঝতে চেষ্টা করবে না এবং আপনার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় নিজেদের কথাবার্তা সঠিকভাবে বলার চেষ্টা করব যাতে করে আমরা সবসময় মানুষের প্রিয় মানুষ হতে পারি এবং তাদের কাছে আমরা কখনো খারাপ হবার চেষ্টা করব না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67695.24
ETH 1968.96
USDT 1.00
SBD 0.38