"একসময় কথাগুলোও গণনায় পরিণত হয়"

in আমার বাংলা ব্লগ8 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি অনুভূতি শেয়ার করার জন্য চলে আসলাম।



IMG_20260321_193655.jpg

একসময় কথাগুলোও গণনায় পরিণত হয়


6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বরাবরই আমি ভিন্ন ভিন্ন পোষ্ট শেয়ার করতে পছন্দ করি।কিন্তু এখন সময় ও পরিস্থিতির কারণে অনেকখানি সেটাতে ভাটা দেখা দিয়েছে।যাইহোক জীবনে চলার পথে অনেক ভাঙন আসে আমাদের জীবনে,ঠিক তেমনই আমাদের এই প্রিয় কমিউনিটি।"আমার বাংলা ব্লগ"ভাঙা তটের মতোই।তবুও দারুণ সব কাটানো মুহূর্ত আমাদের মনে জ্বলজ্বল করে স্মৃতি হয়ে।অনেক সময় খুবই কষ্ট লাগে আবারো যদি সেই দিনগুলো ফিরে পেতাম।সেই শৈশবের হারানো দিন ফিরে পাওয়ার মতোই যেন মিছিল তোলে মনে।

যা নিতান্তই বৃথা আকুতি,যাইহোক অল্প কিছু মানব চরিত্র সবখানেই অন্তরায় হয়ে দাঁড়ায়।তবে অনেকের এক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে, আমি শুধুমাত্র আমার মত ব্যক্ত করছি---

আমরা এমনটা সব কর্মক্ষেত্রে কিংবা বাস্তবিক জীবনে দেখতে পাই ,কিছু মানুষ বাঁধা হয়ে আসে।কিন্তু আজকে আমার লেখার বিষয় সম্পূর্ণ আলাদা।আসলে যখন কোনো ছোট্ট বাচ্চা কথা বলতে শেখে প্রথম আধো আধো ভাবে।তখন বড়রা আরো বুলি ফোটানোর জন্য তার পিছনে সময় দেয়।এইভাবে কয়েকটি বছর পার হয় শৈশব জীবনের।যখন বাড়ি মেতে থাকে ওই ছোট্ট সদস্যের কথার ঝুলিতে, আরো আরো কথা শোনার জন্য উৎসুক হয়ে ওঠে সবাই মিলে।ধীরে ধীরে একটি জীবন বেড়ে ওঠে চোখের সামনে কখনো বা অন্তরালে।কিন্তু যখন সেই শিশু-ই বড় হয় তখন তার মুখের সেই ভাষা,কথা বা বুলি কেউ শোনার আগ্রহ প্রকাশ করে না।সবাই অস্বস্থি প্রকাশ করে বেশি কথা বলে ফেলতেই, আবার অনেক ভাবনার পরে একটি লাইন উপস্থাপন করতে হয় মানুষের সামনে।যেন সেটি বিক্রিত পণ্যের মূল্যের মতোই গুরুত্বপূর্ণ।

আবার বড় হয়ে বেশি কথা বললেই সে বাঁচাল হিসেবে গণ্য হয় আবার কম কথা বললে সে একগুঁয়েমি,ঘ্যাম,অহংকারী এমন ব্যক্তি হিসেবে গণ্য হয়।তাই সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু কেমন জানি বদলে যায়।বদলে যায় মুখের কথাগুলো।যা এখন পরিমাপ বা গণনার মতোই।।

**

**


আশা করি আমার আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.063
BTC 68211.08
ETH 2103.72
USDT 1.00
SBD 0.51