মৃত্যু।

in আমার বাংলা ব্লগ16 hours ago

আমি @rahimakhatun
from Bangladesh

৬ই বৈশাখ১৪৩৩

--------

২১ই এপ্রিল ২০২৬


1000008056.jpg

https://pixabay.com/photos/wrist-watch-clock-necktie-2159351/

বেশ অনেকদিন পর পোস্ট নিয়ে হাজির হয়েছি,আসলে আমার ল্যাপটপ নষ্ট হওয়ার কারনে ঠিকমত কাজ করতে পারছি না। ল্যাপটপের কীবোর্ড কাজ করছে না অনেকগুলো বাটন। কেন যে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলো। যাই হোক আজকে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি জেনারেল পোস্ট নিয়ে কথা বলবো।মৃত্যু চিরন্তন সত্যি।

তবুও কেন জানি মৃত্যু নিয়ে ভাবনা নেই। আমরা আমরা কিভাবে নিজেদের জীবন সাজাবো তাই নিয়ে ভাবনা। এই জীবন সাজানোর জন্য কত রকমের অপরাধ করি।অথচ এটাই মনে করি না এগুলো উপভোগ করে যেতে পারবো কিনা। অথচ মৃত্যু নিয়ে কোন ভাবনা নেই, কোন রকম প্রিপারেশন নেই। আমাদের পাশের বাসার একটি আন্টি। বেশ ইচ্ছে ছিলো ছেলে কে নিয়ে উমরাহ যাবে।বেশ অনেকদিন টাকা জমাচ্ছিলো উমরাহ এর জন্য।হঠাৎ সেদিন রাতে তার অস্বস্তি। পরে হাসপাতালে নিয়ে গেলো প্রেসার মেপে দেখে ৩০০ নাকি, তখন হাসপাতালের এরা অন্য হাসপাতালে নিয়ে যেতে বলছে,তখন আন্টি বলছিলো তার আলমিরা টাকা আছে সেগুলো দিয়ে যেন চিকিৎসা করা হয় পরে যখন অ্যাম্বুলেন্সে উঠানো হয় ঠিক সেই মুহূর্তে সে মারা যায়, পরিবারের মানুষজন চিকিৎসা করার জন্য সময় পেল না অথচ কারি কারি টাকা ছিল।

মৃত্যু—চিরন্তন সত্য। তবুও কেন যেন আমরা মৃত্যু নিয়ে খুব একটা ভাবি না। আমরা ব্যস্ত থাকি কীভাবে নিজেদের জীবন সাজাবো, কীভাবে আরও ভালোভাবে বাঁচবো—এসব চিন্তায়। এই জীবনটাকে সুন্দর করতে গিয়ে আমরা অনেক সময় নানা ভুল, এমনকি অপরাধও করে ফেলি। অথচ একবারও ভাবি না, এগুলো আসলেই আমরা ভোগ করতে পারবো কিনা।

তার ছেলে মেয়েগুলো কিসে কি কান্না, বিশেষ করে মেয়েটা বেশ বড় হয়ে গিয়েছে যার যার সংসার আছে। আন্টি এটা বেশ ভালো ছিলো।অথচ সে আধঘন্টা আগেও ভাবে নাই সে যে মারা যাবে।সত্যিই তো সারাদিন আমরা কয়বার মৃত্যু নিয়ে চিন্তা করি।খালি এভাবে করবো এই করবো সেই করবো এই নিয়ে যত ভাবনা।

কত আয়োজন করি কিন্তু মৃত্যু নিয়ে কোন আয়োজন নেই। একবারও চিন্তা করি না সৃষ্টি কর্তার কাছে কি জবাব দিব।তিনি আমাদেরকে করুনা করে পাঠিয়েছে, আমরা কি তার সন্তুষ্ট অর্জনের জন্য কিছু কি করেছি।

যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।দেখা যাক কি হয় সামনে

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ