বিপদ আসতে সময় লাগে না।
আমি @rahimakhatun
from Bangladesh
১৯ই মে ২০২৬
বিপদ মানুষের বলে কয়ে আসে না।বিপদ আসতে এক সেকেন্ড ও সময় লাগে না।বলছিলাম আমার ছেলের কথা।আমার ছেলে হিফয কম্পিলিট করার জন্য মাদরাসায় থাকা লাগে সেই অনুপাতে আমরা প্রতি বেলায় বেলায় যেয়ে খাইয়ে এবং গোসল করানো লাগে।
যাই হোক প্রায় দুই তিন মাস যাবত ও মাদরাসাতে থাকে।মাসে তিনদিনের ছুটি থাকে সে সময়ে বাসায় নিয়ে আসি।আসলে আরবী মাসের প্রায় মঙ্গলবার থেকে শুক্রবার বিকেল অব্দি ছুটি থাকে। তাছাড়া রোজার ঈদে বেশ কয়েকদিন বন্ধ ছিলো।
যাই হোক প্রতিদিন বিকেল করে আমার নাস্তা নিয়ে যাওয়া হয়।আমার ছেলের সাথে আমার বোনের ছেলে আর আমার মামাতো ভাই এর ছেলে থাকে সেই অনুপাতে আমরা অলটারনেটিভ করে যাওয়া হয়।যাই হোক গতকাল বিকেলে আমি নাস্তা বানিয়ে নিয়ে ওদের তিনজনের জন্য নিয়ে যাই। ওদের খাইয়ে সুন্দর করে ওযু করে পড়তে বসে এসেছি, আমি আসার ওরা সুন্দর উঠে দুষ্টামি করছিলো।আসলে বিকেল টাইম করে ওদের খেলতে সময় দেয়।
ঐ সময় বাচ্চা গুলো অনেক দুষ্টামি করে।আমার ছেলেটার দুষ্টামি করে টাইলসে লেগে পা অনেকখানি কেটে গিয়েছে, এতে প্রচুর পরিমান রক্ত বের হ'য়েছে।যার জন্য টিটেনাস ভ্যাকসিন দেওয়া লাগবে,আর সাথে এন্টিবায়োটিক খেতে হবে।তারপর আর কি মাদ্রাসা থেকে নিয়ে আসলাম।
যাই হোক আজকে এতটুকু পরবর্তী পর্ব আবার আসবো বাকি পর্বগুলো নিয়ে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়

