জেনারেল রাইটিং :- অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।

in আমার বাংলা ব্লগ11 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

IMG_20260212_104811.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার আজকের টপিক হচ্ছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় । আসলে অনেক মানুষ বলে অভাব যখন আসে দরজায় তখন ভালোবাসা এমনিতে পালিয়ে যায়। ভালোবাসার সম্পর্ক এবং আত্মীয়তা সবকিছু কিন্তু টিকে থাকে মানুষের টাকা পয়সা এবং ব্যবহার দিক থেকে। কারণ যতই ভালো সম্পর্ক থাকো যখন অভাব থাকে তখন ওই সম্পর্কের মধ্যে ঝগড়া এবং সম্পর্ক নিয়ে টানাটানি হয়। আর সম্পর্ক বেশিরভাগ নষ্ট হয় অভাবের কারণে। যেমন দেখা যায় অভাব যখন থাকে তখন বাবাও ছেলেকে দেখতে পারে না।

আর অভাব অনাটন যখন দেখাবে তখন ভালো কথাও শুনতে কিন্তু খারাপ লাগে। একটি পরিবারে যখন অভাব থাকে তখন কিন্তু ভালো কথা শুনতে ভালো লাগে না। তখন তারা সামান্য জিনিস নিয়ে কথা বাড়াবাড়ি করে। একসময় অভিযোগের মাধ্যমে ঝগড়া শুরু হয়। আর এক সময় এই ঝগড়া কিন্তু চরম আকারে পৌঁছে যায়। আর সুখী পরিবারে মিষ্টির কথা শুনলেও কিন্তু ভালো লাগে। আর অভাবের পরিবারে যখন ভালো কথা শুনলে ওই সময় কিন্তু খারাপ লাগে। কারণ অভাব এমনভাবে মানুষকে নিঃস্ব করে ওই সময় নিজের উপর বিশ্বাস থাকে না। কারণ নিজেকে আস্তে আস্তে অভাবের কারণে হারিয়ে ফেলে। আর বেশিরভাগ সম্পর্কই নষ্ট হয় এখন অভাব ও বিশ্বাসের ঘাটতির কারণে।

আবার কিছু কিছু প্রেক্ষাপটে দেখা যায় অভাব যখন আসে তখন কিন্তু মানুষ পরীক্ষা দিয়ে নিজেকে শক্ত করতে পারে। আবার অনেক মানুষ আছে অভাব আসলে তখন অভাবের কাছে হারিয়ে যায়। যেমন কিছু মানুষ আছে অভাবের কারণে সম্পর্ক ভালবাসা নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় অভাবের কারণে মানুষ ক্ষুধার্ত থাকলেও তাদের মুখের ব্যবহার থাকে সুন্দর এবং পরিবারে আনের শান্তি। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অভাবের কারণে বন্ধু-বান্ধব পর্যন্ত দূরে চলে যায়। কারণ সু সময় অনেক বন্ধু আছে তারা কিন্তু পাশে থাকে। আর সম্পর্ক যখন ভালো থাকে তখন কথাগুলো ভালো লাগে।

আর যখন অভাব জীবনে আসে তখন কিন্তু বন্ধু-বান্ধবগুলো আস্তে আস্তে দূরে চলে যায়। আর প্রতিটি মানুষের জীবনে কিন্তু কম বেশি অভাব আসে। আর এই অভাবের কারণে অনেক সময় দেখা যায় পরিবার একজনের উপর একজন দোষারোপ করে। কোন কাজে যদি সফলতা অর্জন না করা যায় তখন বলে তোমার কারণে এই সফলতা পাওয়া যায় নাই। আর একজন একজনকে দোষারোপ করতে গিয়ে লাস্ট পর্যন্ত সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়। সত্যি বলতে ভালোবাসা সঠিক থাকলে অভাব এবং অবহেলা দিয়ে সম্পর্ক নষ্ট করা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে অভাবের কারণে ভালোবাসা দরজা জানালা দিয়ে পালিয়ে যায়। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64594.92
ETH 1863.76
USDT 1.00
SBD 0.38