ভালো সবার সহ্য হয় না।steemCreated with Sketch.

in #gooddaytoyoubd2 months ago

যেসব মেয়েরা BNP জিতেগেসে বলে খুশি হচ্ছেন...

আগামীতে যদি মাঝরাস্তায় কোনো মেয়ের উপর ভাদ্র মাসের পাগলা কুকুরের মতো বিএনপির সোনার ছেলেরা ঝাঁপিয়ে পড়ে, যদি তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তবে আমি চোখ ফিরিয়ে নেব!

ফুটপাথের কোন ক্ষুদ্র ব্যবসায়ী যদি চাঁদা দিতে দিতে নিঃস্ব হয়ে পথে বসে যায়, যদি তার শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হয়, তবে আমি মৌনতাকেই বেছে নেব!

বাপ-দাদার পৈতৃক সম্পত্তি কিংবা মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু যদি কোন বিএনপির নেতা গায়ের জোরে দখল করে নেয়, তবে আমি আমার নীরব অবস্থান বজায় রাখব!

দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে যদি নতুন নতুন বেগমপাড়া তৈরি হয় আর সেই প্রভাবে দ্রব্যমূল্য আকাশ ছুঁলে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে, তবে আমি এক পাশে বসে জুস খাব আর মানুষের হাহাকার দেখে পৈশা'চিক উল্লাস করব!

ভিন্ন মতাদর্শের কারণে যদি কেউ ঘর থেকে বের হয়ে আর ফিরে না আসে, যদি কাউকে গু'ম বা খু'ন করা হয়, তবে আমার আইডিতে তার জন্য একটি শোকবার্তাও পাবেন না!

হিজাব-নিকাবকে প'তিতাদের ড্রেস বলা, ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর, চার বিয়ের জন্য মেয়েদের অনুমতি চাওয়া, এমনকি চার খলিফাদের চেয়েও তাদের দলের তথাকথিত কোন রাজনৈতিক নেতাকে বড় বানানোর কেউ স্প'র্ধা দেখালেও আমি আজ থেকে চুপ থাকব!

কারণ আমি বুঝে গেছি - যে জাতি নিজেই গোলামির জিঞ্জির পরতে ভালোবাসে তাদের স্বাধীনতার সুফল বোঝানো বোকামি। যে জাতি ধ্বংসের কিনারে দাঁড়িয়েও হাততালি দেয়, তাদের জন্য নীতি কথা বলা কিংবা দেশের মঙ্গল চাওয়া নিছক সময় নষ্ট!

আজ থেকে আমি মুক্ত, আজ থেকে আমি চরম উদাসীন। দেশের চলমান সহিং'সতা কিংবা রাজনীতি নিয়ে এটাই আমার শেষ পোস্ট। আপনাদের নরক আপনারা নিজেরাই সাজিয়ে নিন!

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ

নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। (সূরা আর-রা'দ : ১১)

©Billal Hossain

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 66645.23
ETH 2047.98
USDT 1.00
SBD 0.51