জন্মদিনের পার্টি আনন্দময় মুহূর্ত।

in Colombia-Original4 days ago (edited)

Image cover

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানা তায়ালার পাশে রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব জন্মদিনের পার্টিতে যাওয়ার আনন্দ এবং খাওয়া-দাওয়ার বিষয়গুলো।

3409.jpg

যেহেতু প্রবাসে থাকি তাই খুব বেশি দাওয়াতে যাওয়া পড়ে না হয়তোবা বছরে দুই একদিন কোন চেনা পরিচিত মানুষের বিয়ের অথবা জন্মদিনের পার্টিতে দাওয়াতে যাই। তাছাড়া মাঝে মাঝে আমাদের কোম্পানি বিভিন্ন ইভেনে তেমন খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।

আজকে ডিউটি ছেড়ে বাসায় আসার পর মামা জানালো যে পাশের একটি বাড়িতে আমাদেরকে দাওয়াত করছে তার মেয়ের জন্মদিন সেই উপলক্ষে আর কি। আজকে রোজা ছিলাম তারপর সন্ধ্যার আগে ইফতারি করে বেরিয়ে পড়লাম আমার মামা আর আমি জন্মদিনের পার্টিতে।

3401.jpg

হাতে করে অল্প কিছু হাদিয়া নিয়ে গিয়েছি যেখানেই দাওয়াত খেতে যান না কেনেন অবশ্যই সম্মানের ক্ষেত্রে হাতে করে কিছু হাদিয়া নিয়ে যাওয়া উত্তম যাইহোক এখানকার পরিবেশ খুবই ভালো ছিল পাকা একটি জায়গায় উপরে একটি ক্যাম্পাস দিয়ে নিচে টেবিলের খাবারের আয়োজন করেছে ছোটখাটো আয়োজন পরিবেশটা অসম্ভব সুন্দর।

3401.jpg

কেবল সন্ধ্যা হয়ে এসেছে আবহাওয়া কিছুটা ঠান্ডা অনেকেই আমাদের আগে এখানে যুক্ত হয়েছেন তবে অনুষ্ঠান শুরু হবে রাত দশটার পর থেকে এখনো কেক কাটা শেষ হয় নাই আমি ভিতরে গিয়ে দেখি সুন্দর করে সবগুলো সাজানো আছে । আমি ইচ্ছামত কয়েকটি ছবি উঠিয়েছি।

এরপর বাইরে বেরিয়ে খাবারে জায়গাটা এবং কি কি খাবার আয়োজন করেছে সেগুলো ভিডিও করে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে মালয়েশিয়াতে কিভাবে আপ্যায়ন করা হয় সেগুলো এখানে কিছুটা হলেও ফুটে উঠেছে।

একটি জায়গায় লম্বা করে সাজানো রয়েছে সবগুলো খাবার আপনার ইচ্ছামত নিয়ে নিয়ে খেতে পারবেন আপনি ঠিক যতোটুকু খেতে পারবেন ঠিক ততটুকুই নিবেন কেননা অপচয় করা অপছন্দের। যাই হোক পছন্দমত কিছু খাবার এখানে রয়েছে যেমন মুরগির মাংস ভুনা, ছাগলের মাংস ভুনা, বেগুনের সবজি, ডাল দিয়ে সবজি, দেশি মুরগি ভুনা, এছাড়াও আরো বিভিন্ন রকম কেক বিস্কুট শরবত পিঠা বানিয়ে রেখে দিয়েছে,

একে একে সবগুলো খাবার আমার মামা আর আমি খেতে লাগলাম তবে সব আইটেম শেষ করতে পারি নাই যাইহোক যতটুকু খেতে পেরেছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খাবার গুলো অনেক সুস্বাদু ছিল তার পাশাপাশি আপনাদের কাছে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুন।

IPFS Video

Posted with Speem

![3403.jpg]
Sort:  
 3 days ago 

Video view 1
#play

Image

Video reviewed by speem videos watcher @mamun123456

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner