Withdrawing money from an ATM booth in Malaysia.

in Colombia-Original11 days ago

Image cover

বিসমিল্লাহির রহমানির রহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে মালয়েশিয়ার এটিএম বুথ থেকে টাকা উঠাতে হয়।

প্রযুক্তি আমাদের জন্য এতটা সহজ করেছে যে খুব সহজেই যে কোন জিনিস আমরা করতে পারি এবং করা সম্ভব হয় আগে আমাদের টাকার প্রয়োজন হলে ব্যাংকে গিয়ে তারপর টাকা উঠালাম। অথবা কোথাও টাকা পাঠানোর প্রয়োজন হলে ব্যাংকে যাওয়া লাগতো তবে এখন প্রযুক্তির কারণে অনেক কিছু সহজ হয়েছে।

মোবাইল অ্যাপের মধ্যে দিয়ে আমরা টাকা ট্রান্সফার করতে পারলেও এই কাগজের টাকা মোবাইল থেকে বের করা সম্ভব নয় তাই প্রয়োজনে আমাদেরকে এটিএম বুথে নিয়ে তারপর টাকা উঠাতে হয়। হয়তোবা প্রযুক্তি সামনে এমন হয়ে যাবে কাগজের টাকা মানুষ আর ব্যবহার করবে না।

যদি ক্রিপ্ত কারেন্সি সমস্ত বিশ্বে অনুমোদন দেয় এবং এগুলো ব্যবহার করা শুরু করে তাহলে হয়তোবা মানুষ আর কাগজের টাকা ব্যবহার করবে না তবে এই প্রযুক্তি আমরা সব জায়গায় দেখতে না পারলেও কিছু কিছু জায়গায় দেখে যেতে পারবো। বিশ্ব এখন উন্নতির দ্বারপ্রান্তে তাই মানুষ যেটা সহজ এবং কম সময়ের ভিতরে হয়ে যায় সেই দিকেই হাঁটছে।

যাইহোক ভিডিও র মধ্য দিয়ে আমি প্রকাশ করছি যে কিভাবে টাকা উঠাতে হয় এটিএম বুথ থেকে প্রথমে আমি কার্ড মেশিনের ভেতরে দিয়ে তারপর আমার পিন নাম্বার দিয়েছি এরপর আমার অ্যাকাউন্ট ওপেন হয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার অংক আমি সেখানে বসিয়ে দিয়েছি।

তারপর মেশিন থেকে টাকা বেরিয়ে আসলো সেই সাথে আমার কার্ডটিও বেরিয়ে আসলো আমি যে কত টাকা উঠেছি তার একটি রিসিভ মেশিন অটোমেটিক দিয়ে দিয়েছে। আমার মত এখানে অনেকেই টাকা উঠাতে এসেছে আবার টাকা ট্রান্সফার করতে এসেছে।

আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে হয় আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে এবং ভালো লাগবে ভাল লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

IPFS Video

Posted with Speem