আমাদের জমির ভুট্টা গাছের ফটোগ্রাফি।

in Incredible India3 years ago

আমাদের জমির ভুট্টা গাছের ফটোগ্রাফি ।
প্রিয় বন্ধুরা
আমার লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছি। বন্ধুরা আমি আজকে উপস্থিত হয়ে আপনাদের মাঝে আমাদের ভুট্টা গাছের ফটোগ্রাফি নিয়ে আলোচনা করব।

IMG20221218150655.jpg

বন্ধুরা ছবিটা দেখতে পারছেন এগুলো হল আমাদের জমির ভুট্টা গাছের ফটোগ্রাফি।

IMG20221218150709.jpg

বন্ধুরা ছবিটি দেখতে পারছেন ভুট্টা গাছগুলো অনেক বড় হয়েছে এবং পাশে দেখতে পারছেন ভুট্টা গাছগুলো অনেক ছোট বন্ধুরা কারণ হচ্ছে যে গাছগুলো দেখতে পারছেন অনেক বড় সেগুলো আমরা আগে ভুট্টার বীজ রোপন করেছিলাম ্্

IMG_20221220_131619.jpg

আর যেগুলো ছোট দেখতে পারছেন এগুলো আমরা ধান চাষ করে ভুট্টা বীজ রোপন করেছিলাম এজন্য এগুলো ভুট্টা গাছ ছোট। বন্ধুরা আমরা প্রতিবছরই আমাদের জমিতে ভুট্টা চাষ করে থাকি বিশেষ করে আমাদের জমির মাটি দোআঁশ মাটি। দোআঁশ মাটি হওয়ায় আলহামদুলিল্লাহ জমির ফসল অনেক ভালো হয়।

IMG_20221220_131552.jpg

আলহামদুলিল্লাহ আমাদের জমি থেকে প্রতিবছরই অনেক টাকা ইনকাম করে থাকি। আমাদের জমি তিন বিঘা, তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করে আলহামদুলিল্লাহ অনেক টাকা আসে। গত বছর আমাদের জমি হতে প্রতি বিঘা মানে এক বিঘা জমিতে ৬০ মন হারে ভুট্টা নেমেছিল। তাহলে বুঝতে পারছেন তিন বিঘা জমিতে অনেক টাকা ইনকাম করেছিলাম। এ কারণে এবার ভুট্টার বীজ আগেই রোপন করেছিলাম কথায় আছে যে কোন জিনিস আগে লাগালে সেই জিনিস ভালো হয় তাই এই চিন্তা মাথায় রেখে আমরা এবার ভুট্টা বীজ আগে রোপন করেছিলাম।

IMG20221218150317.jpg

বর্তমানে ভুট্টা চাষ করে অনেকে লাভবান হচ্ছে। কারণ ভুট্টার দাম প্রতি মন কাঁচা অবস্থায় এক হাজার টাকার উপরে এজন্য কৃষকেরা ভুট্টা চাষ করে থাকে। এজন্য আমরাও প্রতিবছরই আমাদের তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করে থাকি। তাই বন্ধুরা আপনাদের মাঝে আমি যে কথাগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের ভাল লাগবে এবং আপনাদের যাদের জমি আছে তারাও ভুট্টা চাষ করে অধিক লাভবান হতে পারেন।
এছাড়া ভুট্টা দানা এর উপকারিতা নিচে আলোচনা করা হলো::
১. ভুট্টার দানা গবাদি পশুর বা হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়।
২. তাছাড়া ভুট্টার পাতা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এবং ভুট্টার ডাটা দিয়ে রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে।
৩. ভুট্টার দানা মাছ এবং পোল্ট্রি খামার ভুট্টা র দানা ২ লক্ষ ৭০ হাজার টন ভুট্টার দানা প্রয়োজন। তাই ভুট্টার দানা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়।
৪. ভুট্টাতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি তাই বলা যায় ভুট্টা দানা শরীরের পুষ্টির অভাব দূর করার পাশাপাশি শরীরে শক্তি যোগায়।
৫. ভুট্টাতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা কুষ্ঠ কাঠিন্য দূর করে এবং শরীরের হজম শক্তিতে সহায়তা করে।
৬. ভুট্টাতে রয়েছে বিভিন্ন খনিজ উপাদান এবং ভিটামিন যা আমাদের শরীরের ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সহায়তা করে।
এছাড়া ভুট্টা খেলে কিছু লোকের সমস্যা হতে পারে যেমন কিছু লোকের এলার্জি সমস্যা এবং বমি বমি ভাব হতে পারে তাই তাদেরকে ভুট্টা খাওয়া উচিত নয়।
তাই বন্ধুরা আপনারা উপরোক্ত কারণ গুলোর জন্য বেশি বেশি ভুট্টা চাষ করে লাভবান হতে পারেন। বন্ধুরা, আমি যে কথাগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ইনবক্সে লাইক কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা আজকের মত এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথাগুলো শেষ করছি ।সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন কথা শেয়ার করতে পারি।
বন্ধুরা আমি যেগুলো পিক তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি।
Location: Natuarpara, kazipur, sirajgonj
Camera Used:
Quad 13 MP, f/2.2, (wide), PDAF
8 MP, f/2.3, 119˚ (ultrawide)
2MP B/W, f/2.4
2MP, f/2.4
Mobile Name: Realme C15

Sort:  
 3 years ago 

আপনাকে এই কমিউনিটিতে স্বাগত, আশাকরি আপনি কমিউনিটিতে নিজেস্ব লেখা এবং ছবি ভাগ করে নেবেন, ভালো কাজ করুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।

 3 years ago 

ওকে দিদি যা লেখি নিজে থেকেই লেখি।তাও আপনি দোয়া করবেন আমি যেন আপনাদের সাপোর্ট পেয়ে ভালো কাজ করতে পারি ইনশাআল্লাহ।

 3 years ago 

সবার প্রথমে আমাদের কমিউনিটি তে স্বাগত জানাই।আপনার লেখা পরে এবং ছবি দেখে ভুট্টা গাছ ও দেখলাম আর ভুট্টা সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ স্যার।

Loading...
 3 years ago 

আপনাকে আমাদের এই কমিউনিটিতে স্বাগতম জানাই। আপনি ঘুরতে গেছে রোপন নিয়ে কথা বলেছেন আরো বলেছেন প্রত্যেক বিঘা থেকে কত মন করে ভোটটা পাওয়া যায় এবং তা বিক্রি করে অনেক লাভবান হওয়া যায়। ভুট্টার উপকারিতা সম্পর্কে ও খুবই সুন্দর ডিসক্রিপশন তুলে ধরেছেন। আশা করি আপনি আপনার ভালো ভালো কনটেন্ট আমাদের মাঝে শেয়ার করবেন এই প্রত্যাশা রাখি আপনার কাছে।

 3 years ago 

ওকে ইনশাআল্লাহ ভালো ভালো পোস্ট করার চেষ্টা করব ।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.046
BTC 68193.25
ETH 2055.23
USDT 1.00
SBD 0.48