Better Life with Steem||The Diary Game|| 01 May 2026||
একটি সুন্দরময় দিন অতিবাহিত করলাম।
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে সরাসরি বাহিরে গিয়ে প্রকৃতির মাঝে কিছু সময় ঘুরাঘুরি করি।ঘুরাঘুরি শেষে বাড়িতে এসে দাঁত ব্রাশ করে ফ্রেশ হই।ফ্রেশ হয়ে আজকে যেহেতু শুক্রবার তাই সকালের খাবার না খেয়ে গোসলটা সম্পূর্ণ করি।গোসল সম্পূর্ণ করে অল্প কিছু সময় পর সকালের খাবার সম্পূর্ণ করি। সকালের খাবার হিসেবে ছিল গরুর মাংসের তরকারি।
আলহামদুলিল্লাহ সকালের খাবার ভালোই ছিলো।
যাইহোক সকালের খাবার সম্পূর্ণ করে বাড়িতে থাকি। এক পর্যায়ে মসজিদে যখন আযান দিলো তখন ওযু করে মসজিদে গিয়ে চার রাকাত ক্বাবলার জুমার সুন্নত নামাজ আদায় করি। এরপর মসজিদে বসে হুজুরের বয়ান শুনি।হুজুরের বয়ান শেষে যারা ক্বাবলার জুমার নামাজ পড়েনি তাদের নামাজ পড়ার সময় দেয়। তখন তারা নামাজ পড়ে।
এরপর হুজুর মুয়াজ্জিনকে আযান দিতে বললে আবার আযান দেয়।এরপর হুজুর খুতবা পড়ে। খুতবা পড়া শেষ হলে ২ রাকাত ফরয নামাজ ইমামের সাথে আদায় করি।নামাজ আদায় শেষে হুজুর মোনাজাত ধরে নামাজ শেষ করে।এরপর আমরা আবার চার রাকাত বাদাল জুমার নামাজ আদায় করে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে দেখতে পেলাম পাপড় ভেজে সেগুলো খাচ্ছে। আমি বাড়িতে গেলে আমাকে বাটির ভিতরে দিলে তখন একটা ছবি তুলে রাখি। এরপর পাপড় ভাজা খাই। খাওয়া শেষে আবার দুপুরের খাবার সম্পূর্ণ করি।দুপুরের খাবার সম্পূর্ণ করে বিকাল পর্যন্ত বাড়িতেই থাকি।
এরপর বিকালে আমার এক বন্ধু আমাদের বাড়িতে এসে বলে, “বন্ধু চলো আজকে বিকালে চরগিরিশ যাবো।” তখন বললাম, “চলো।” তখন ২ বন্ধু মিলে চরগিরিশ নদীর পাশে গিয়েছিলাম।
সেখানে গিয়ে অনেক ভালো লাগে কারণ সেখানে গিয়ে নদী ও প্রকৃতির ভিন্ন দৃশ্য দেখে মনটা ভরে যায়। তখন আমি দৃশ্যগুলো উপভোগ করার সময় কিছু ছবি তুলে রাখি, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরি দৃশ্যগুলো দেখে ভালো লাগবে।
যাইহোক ২ বন্ধু সেখানে বসে প্রায় ১ ঘন্টা অতিবাহিত করি।
এরপর বন্ধু বিকাল ৫ টার পরে বলে, “চলো বন্ধু এবার বাজারে যাবো।” তখন ২ বন্ধু বাজারে যাই। বাজারে গিয়ে কিছু সময় আড্ডা দিয়ে সন্ধ্যার আগেই বাড়িতে চলে যাই।
বাড়িতে চলে গিয়ে দেখতে পেলাম বাবা কারেন্টের জাল দিয়ে কিছু মাছ মেরে এনেছে। তখন আমি সেই মাছ দেখে ছবি তুলে রাখি। ছবি তোলার সময় আমার ওয়াইফ সে বড় চিংড়ি ও বড় গোলসা মাছ হাতে নিয়ে বলে, “ছবি তোলেন।” তখন আমি ছবি তুলি।
যাইহোক ছবি তুলে রাত আটটা পর্যন্ত বাড়িতেই পরিবারের সাথে সময় অতিবাহিত করি। এরপর যখন রাত আটটা বেজে ২০ মিনিট তখন পরিবারের সকলের সাথে রাতের খাবার সম্পূর্ণ করি। রাতের খাবার খেয়ে রাত যখন ১০ টা বাজে তখন রাতের নির্দিষ্ট সময় ঘুমে যাই।
এই ছিলো আমার ঐ দিনের সকল কার্যক্রম। আশাকরি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
| Device | Name |
|---|---|
| Android | Realme C15 |
| Camera | 8MP camera |
| Location | Bangladesh 🇧🇩 |
| Short by | @hafizur46n |








