Better Life with Steem||The Diary Game|| 02 May 2026||
আমার আজকের সুন্দর একটি দিন।
প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে উঠে কিছু সময়ের জন্য বাহিরে গিয়ে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করি।প্রায় এক ঘণ্টার মতো প্রকৃতির সৌন্দর্যের মাঝে সময় কাটাই।
সকালের নির্মল পরিবেশ সত্যিই মনকে অনেক ভালো করে দেয়।এরপর বাড়িতে এসে দাঁত ব্রাশ করে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে রুমে এসে সকালের খাবার খেতে বসি। তখন আমার ওয়াইফ সকালের খাবার পরিবেশন করে। আজকের সকালের খাবারে ছিল মুরগির মাংসের তরকারি।
খাবার শেষ করে কিছু সময় বিশ্রাম নিই।সকাল প্রায় ৯টার দিকে বাজারে যাই ৫ কেজি গরুর মাংস কেনার জন্য।কারণ বাড়িতে ছোট করে একটি আয়োজন করা হয়েছিল।বাজার থেকে মাংস কিনে বাড়িতে নিয়ে আসি। এরপর আমার ওয়াইফ মাংসগুলো
একটি গামলার ভিতরে রেখে দেয়। তখন আমি একটি ছবি তুলে রাখি,যা আপনাদের মাঝে শেয়ার করলাম। কিছু সময় বাড়িতে থাকার পর যেহেতু আমার স্কুলে ক্লাস নিতে যেতে হবে,তাই সকাল ১০টা ২০ মিনিটের দিকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিই।স্কুলে গিয়ে সরাসরি অফিসে প্রবেশ করি। এরপর ১০টা ৩০ মিনিটে দপ্তর ক্লাসের ঘন্টার বেল দেয়।
তখন আমরা সবাই যার যার ক্লাসে গিয়ে পাঠদান শুরু করি। প্রতিটি ক্লাস প্রায় ৪০ মিনিট করে নেওয়া হয়। এক ক্লাস শেষ হলে আবার অফিসে ফিরে আসি। এভাবেই দুপুর ১টা পর্যন্ত মোট চারটি ক্লাস নিই। এরপর টিফিনের সময় দেওয়া হয়।টিফিনের সময় আমি বাসায় গিয়ে দুপুরের খাবার খাই। খাবার শেষ করে প্রায় ৩০ মিনিট বিশ্রাম নিয়ে আবার স্কুলে চলে যাই।
এরপর বিকেল ৪টা পর্যন্ত ক্লাস নেওয়ার পর স্কুল ছুটি হয়ে যায়। স্কুল ছুটির পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
বাড়িতে ফেরার পথে জিয়ারুল মামাদের বাড়ির পাশ দিয়ে আসার সময় চোখে পড়ে সুন্দর বাগান বিলাস ফুল। ফুলগুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে যাই। তখন কয়েকটি ছবি তুলে রাখি। আসলে আমি ফুল খুব পছন্দ করি এবং ফুলকে অনেক ভালোবাসি।
তাই সুন্দর কোনো ফুল দেখলে ছবি তুলতে ইচ্ছে করে। বাগান বিলাস ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে।
আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা প্রথমবার এই ফুল দেখলেন,তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন।ফুলের ছবি তুলে সরাসরি বাড়িতে চলে আসি।
যেহেতু আজকে বাড়িতে ছোটখাট একটি অনুষ্ঠান ছিল, তাই বাড়িতে এসে সকল অতিথিদের সাথে সময় কাটাই। কিছুক্ষণ পরে আমি আর আমার এক বড়ভাই রুমে বসে ছিলাম।তখন আমাদের জন্য চা দেওয়া হয়। আমরা দুজন মিলে চা পান করতে করতে নানা বিষয়ে আলাপ-আলোচনা করি।
অনেক দিন পর সবাই একসাথে হওয়ায় অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। সত্যি বলতে, অনেক দিন পর সবার সাথে দেখা হওয়া, গল্প করা এবং একসাথে সময় কাটানো—সব মিলিয়ে দিনটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এরপর রাত ৯টার দিকে সবাই মিলে রাতের খাবার খাই।
রাতের খাবার শেষ করে আবার কিছু সময় আড্ডা দিই। এভাবেই রাত প্রায় ১২টা পর্যন্ত গল্প করতে করতে সময় কেটে যায়। রাত গভীর হলে ঘুমিয়ে পড়ি।
যাইহোক,এই ছিল আমার পুরো দিনের কার্যক্রম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন।





