Better Life with Steem||The Diary Game|| 03 May 2026||

in Incredible India29 days ago

একটি স্মৃতিময় দিন অতিবাহিত করলাম।

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠেই আজকে সরাসরি টিউবওয়েলের পাশে গিয়ে হাত-মুখ ধুয়ে নিই এবং দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে রুমে আসি।রুমে এসে আজকে আমার ওয়াইফকে বললাম,

IMG_20260503_174059.jpg

ফ্রিজে গরুর ভুড়ি রাখা আছে—ওটা বের করে সুন্দর করে ভাজি করতে। আমার কথা শুনে আজকে সে গরুর ভুড়ি ভেজে ফেলে।এরপর সেই ভুড়ি ভাজি দিয়ে গরম গরম ভাত খাই। আলহামদুলিল্লাহ,আজকের সকালের খাবারটা অনেক ভালো ছিল।

সকালের খাবার খেয়ে সকাল ১০টা পর্যন্ত বাড়িতেই থাকি।এরপর যখন সকাল ১০টা ১০ মিনিট বাজে, তখন স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে সময়মতো ক্লাসের ঘণ্টা বাজলে সকল শিক্ষক-শিক্ষিকারা যার যার মতো ক্লাসে গিয়ে ক্লাস নিই।এভাবে দুপুর ১টা পর্যন্ত মোট ৪টা ক্লাস নিই।

IMG_20260503_173808.jpg

ক্লাস শেষ করে টিফিনে গিয়ে দুপুরের খাবার খাই। দুপুরের খাবার খেয়ে যখন বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছি, তখন আমার ওয়াইফ আমার একটা ছবি তুলে রাখে—যেটা পরে শেয়ার করা হয়েছে। যাইহোক, ছবি তোলার পর আরও কিছু সময় বিশ্রাম নিয়ে যখন ঘড়িতে ১টা ৫০ মিনিট বাজে,তখন আবার স্কুলে চলে যাই।

স্কুলে গিয়ে ২টার সময় আবার ক্লাসের ঘণ্টা বাজলে আমরা আবার ক্লাস শুরু করি এবং বিকাল ৪টা পর্যন্ত ক্লাস নিই।যাইহোক, আমার শেষ পিরিয়ডে ক্লাস ছিল।সেই শেষ পিরিয়ডে ছাত্রছাত্রীরা মিলে আমাকে বললো—স্যার, আজকে আমরা মুড়ি পার্টির আয়োজন করবো।তখন আমি বললাম,ঠিক আছে করো।

IMG_20260503_171918.jpg

এরপর তারা খুশি হয়ে দোকান থেকে মুড়ি ও চানাচুর নিয়ে আসে,আর একজনের বাড়ি স্কুলের কাছেই ছিল—সেখান থেকে কাঁচামরিচ,পেঁয়াজ আর তেল নিয়ে এসে মুড়ি মাখায়।প্রায় ২০ মিনিটের মধ্যেই তাদের মুড়ি পার্টির আয়োজন সম্পূর্ণ হয়ে যায়।তারা আমাদের সকল স্যার-ম্যাডামদের তাদের সাথে খেতে বলে,আমরাও তাদের সাথে বসে খাই।

আলহামদুলিল্লাহ,মুহূর্তটা অনেক ভালো লেগেছে এবং আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে—তাই কিছু ছবি তুলে রাখি।

মুড়ি খাওয়া শেষ করে যখন বিকাল ৪টা বাজে, তখন স্কুল ছুটি হলে আমরা সবাই আনন্দের সাথে বাড়িতে ফিরে আসি।বাড়িতে এসে মাগরিব পর্যন্ত থাকি। মাগরিবের পর বাজারে যাই।বাজারে গিয়ে একটি ছোট হোটেল থেকে ১০ টাকার ছোলা বুট কিনে সালাদের সাথে খাই।আমি প্রায়ই বাজারে গিয়ে ছোলা,সমুচা ও পুরি খেতে পছন্দ করি।

IMG_20260503_172223.jpg

যাইহোক,এগুলো খেয়ে বাজারে বন্ধুদের সাথে কিছু সময় কাটিয়ে বাড়িতে ফিরে আসি।রাত ৯টার সময় রাতের খাবার খাই।এরপর আমি ও আমার ওয়াইফ কিছু সময় মোবাইলে সময় দিই।রাত যখন ১০টা বাজে, তখন ঘুমাতে চলে যাই।

এই ছিল আমার ওই দিনের সকল কার্যক্রম। আশাকরি সকলের ভালো লাগবে।যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন।ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...