Better Life with Steem||The Diary Game|| 04 June 2026||
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে আজও সকালবেলা প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর উদ্দেশ্যে বাড়ির সামনে থাকা ব্রিজে যাই। ব্রিজে গিয়ে দেখি সুলতানের মা ভুট্টা শুকানোর জন্য নেটের উপর রোদে দিয়েছেন।
আমরা সেই দৃশ্য দেখে আর ব্রিজের উপর না গিয়ে সেখান থেকে একটু সরে যাই এবং কিছু ছবি তুলে রাখি। রোদে শুকানো ভুট্টার সেই ছবিগুলো এবং ব্রিজের আশপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল।
ছবি তুলেই কিছু সময় বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে বাড়ির দিকে ফিরে আসি। বাড়িতে এসে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হই এবং সকালের নাস্তা সম্পন্ন করি। নাস্তা শেষে কিছু সময় নিজের রুমে বিশ্রাম নিই।
বিশ্রামের এক পর্যায়ে মা বললেন, দুইটা কাঁঠাল গাছ থেকে পারতে হবে। তখন আমি দা নিয়ে দুইটা কাঁঠাল পারি। কাঁঠাল পারার পর দেখি আমার স্ত্রী ঘরে রাখা কিছু আম কেটে শুকনা মরিচ ও চিনি দিয়ে
সুন্দরভাবে মাখিয়ে রেখেছে। দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। আমি দেখে বললাম, “খেতে তো ভালোই লাগবে মনে হয়।” পরে আমাকে সেই আম মাখা খেতে দেওয়া হয় এবং আমি খাই। আলহামদুলিল্লাহ, সত্যিই অনেক ভালো লেগেছিল।
এরপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর ১২টা বাজে। তাই দেরি না করে গোসল করে ফ্রেশ হয়ে যাই। গোসল শেষে পরিবারের সবাইকে নিয়ে দুপুরের খাবার সম্পন্ন করি। দুপুরের খাবারের পর বিকেল ৪টা পর্যন্ত বাড়িতেই থাকি।
বিকেল ৪টার দিকে আমি, আমার বোন জামাই, আমার স্ত্রী এবং আমার আপু—এই চারজন মিলে গুলমোড় বাজারে যাই। সেখানে গিয়ে আমার স্ত্রীর জন্য ২০০ টাকার একটি হিজাব-ওড়না কিনি এবং আমার বোনের জন্যও ২০০ টাকার একটি হিজাব-
ওড়না নিই। এরপর বাজারের পাশে মুড়ি বিক্রেতার কাছ থেকে ৪০ টাকার মুড়ি নিই এবং সবাই মিলে খাই। পরে মায়ের জন্য আরও ১০ টাকার মুড়ি নেওয়া হয়।
গরম বেশি থাকায় দোকান থেকে একটি স্পিড পানীয় কিনে খাই, কারণ তখন খুব ক্লান্ত লাগছিল। কিছুক্ষণ
পর আবার সবার সাথে দেখা করি। এরপর আমি আমার স্ত্রী ও আমার বোনকে বিদায় দিই। আমার বোন ও স্ত্রী চলে গেলে আমি ও আমার বোন জামাই কিছুক্ষণ ঘুরাঘুরি করি।
সন্ধ্যার আগেই আমরা বাড়িতে ফিরে আসি।বাড়িতে ফেরার পথে দাদার দোকান থেকে কিছু নেক্সাস বিস্কুট কিনে নিয়ে আসি এবং সবাইকে দিই। সবাইকে দিলে সেই বিস্কুট খায়, আমিও একটি বিস্কুট খাই।বিস্কুট খাওয়ার আগে একটি ছবি তুলে রাখি।
ছবি তুলে ঘড়িতে দেখি প্রায় রাত ৮টা বাজে। রাত ৮ টা বাজলেই সবাই মিলে রাতের খাবার সম্পন্ন করি। রাতের খাবারের পর আমি, আমার বোন, বোন জামাই এবং স্ত্রী—এই চারজন মিলে মোবাইলে লুডু খেলি। প্রতিদিনের মতো আজও আমরা অনেক মজা করে মোবাইলে লুডু খেলি।লুডু খেলে
রাত প্রায় ১০টার দিকে আমরা ঘুমাতে যাই।এভাবেই আজকের দিনটি কেটেছে।যাইহোক এ ছিল আমার ঐদিনের সকল কার্যক্রম।আশাকরি করি আপনাদের সকলের ভালো লাগবে।যদি ভালো লাগে অবশ্য মন্তব্য করে জানাবেন ভালো থাকবেন সবাই।আল্লাহ হাফেজ।






Thank you so much for your support❤️❤️