Better Life with Steem||The Diary Game|| 04 May 2026||
একটি স্মরণীয় দিন অতিবাহিত করলাম।
প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।তবে আজকে অন্য দিনের তুলনায় অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল।কারণ সকালে গরুর বেপারি এসে ডাক দেয়।আমাদের গরুটা আগেই দাম করে গিয়েছিল,তাই আজকে সকালে এসে গরুটা নিয়ে যাবে।এজন্য আজকে সকালেই গরুটা নিয়ে যায়।
আগে গরুর দাম করেছিল ১ লাখ ২০ হাজার টাকা। কিন্তু আজকে সকালে শেষ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে আমাদের গরুটা নিয়ে যায়।যাইহোক,যখন গরুর দাম ফাইনাল হলো তখন আমি গরুটার একটি ছবি তুলে রাখি।কিছুক্ষণ পর তারা আমাদের টাকা বুঝিয়ে দিয়ে গরু নিয়ে চলে যায়।
গরু নিয়ে যাওয়ার পরে আমি ফ্রেশ হই।এরপর আমার ওয়াইফকে সকালের খাবার দিতে বলি।তখন সকালের খাবার দিলে আমি খেতে বসি।
আজকের সকালের খাবার হিসেবে ছিল গরম গরম ভাত, আলু ভর্তা, ভেন্ডি ভাজি, ডিম এবং বেগুনের চাক ভাজি। আলহামদুলিল্লাহ, সকালের খাবারটা সত্যিই অনেক ভালো ছিল।
সকালের খাবার শেষ করে কিছু সময় পর স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে আজও দুপুর ১টা পর্যন্ত মোট ৪টি ক্লাস নিই। এরপর টিফিন দেওয়া হয়। টিফিনের সময় আমরা বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাই।
লাঞ্চ করার পরে কিছু সময় বিশ্রাম নিই। এরপর দুপুর ২টার আগেই আবার স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে বিকাল ৪টা পর্যন্ত আরও ৪টি ক্লাস নিই। ক্লাস শেষ হওয়ার পর স্কুল ছুটি হয়ে যায়।
আজকে বাড়িতে ফেরার জন্য আমি একটি অটো গাড়িতে উঠি। অটোতে বসে থাকার সময় আমি একটি ছবি তুলে রাখি, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। যাইহোক, অটোতে করে বাড়িতে পৌঁছাতে প্রায় ১০ মিনিট সময় লাগে। গন্তব্যস্থলে পৌঁছে অটোওয়ালাকে ১০ টাকা ভাড়া দিয়ে সরাসরি বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে বিকাল ৫টা পর্যন্ত সময় কাটাই। এরপর বিকাল ৫টার পরে বাহিরে যাই। বাইরে গিয়ে সুজনের সাথে দেখা হয়। তখন আমি আর সুজন দুজন মিলে আমাদের বাড়ির পাশের বড় নদীর ধারে যাই।
নদীর পাশে বসে আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকি। নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখি নদীর মধ্যে দিয়ে একটি নৌকা যাচ্ছে। তখন আমি কয়েকটি ছবি তুলে রাখি, যা আপনাদের মাঝে শেয়ার করা হলো।
যাইহোক, আমরা দুজন প্রায় ১ ঘণ্টার মতো নদীর পাশে সময় কাটাই। নদীর সুন্দর পরিবেশ আর বিকেলের বাতাস সত্যিই অনেক ভালো লাগছিল।
এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে এলে আমি আর সুজন সেখান থেকে উঠে বাজারে চলে আসি।
বাজারে এসে আমরা দুজন একটি হোটেলে বসে চা পান করি। চা পান করতে করতে আরও কিছু সময় গল্প করি।রাত যখন প্রায় ৮টার মতো হয়, তখন আমরা যার যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
এরপর বাড়িতে এসে রাতের খাবার খাই।রাতের খাবার শেষ করে আমি আর আমার ওয়াইফ দুজন মিলে রাত ১০টা পর্যন্ত অনলাইনে সময় কাটাই।এরপর রাত গভীর হলে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।
এই ছিল আমার সেই দিনের সকল কার্যক্রম।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।





Many many thanks for your support.❤️❤️❤️❤️