Better Life with Steem||The Diary Game|| 05 May 2026||

in Incredible India27 days ago
আমার কাটানো একটি সুন্দর দিন।

IMG_20260505_184121.jpg

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে ঘড়িতে দেখি সকাল ৮টা বাজে। যাইহোক, ৮টার সময় ঘুম থেকে জেগে উঠে সরাসরি টিউবওয়েল পাড়ে গিয়ে হাত-মুখ ধৌত করে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে সকালের খাবার খাই।

IMG_20260505_183350.jpg

আজকের সকালের খাবার হিসেবে ছিল গরম ভাতের সাথে বড় মাছ, ভেন্ডি ভাজি ও ডিম।আলহামদুলিল্লাহ, আজকের সকালের খাবারটা খুবই ভালো ছিল।সকালের খাবার খাওয়ার অল্প কিছু সময় পর স্কুল হতে মুক্তা ম্যাডাম ফোন দিয়ে আমাকে বললো

IMG_20260505_183224.jpg

তাড়াতাড়ি স্কুলে আসতে। কারণ আজকে নাকি কাজিপুরের এমপি আমাদের স্কুলে আসবে।তাই দেরি না করে সরাসরি স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে দেখলাম আজকে সকাল ৯টার মধ্যেই সকল স্যার ও ম্যাডামরা স্কুলে উপস্থিত হয়েছেন। কারণ সেলিম রেজা এমপি সাহেব আমাদের স্কুলে আসবেন বলে সবাই খুব তারাতাড়ি স্কুলে এসেছে। আমিও তাই দ্রুত স্কুলে উপস্থিত হই।

যাইহোক, স্কুলে সকলে উপস্থিত হওয়ার প্রায় ৪০ মিনিট পর কাজিপুরের এমপি সাহেব সেলিম রেজা স্কুলে আসেন।তখন আমরা সকলে তাকে বরণ করে নেই।এরপর এমপি মহোদয় সরাসরি স্কুলের অফিস রুমে প্রবেশ করেন।

অফিস রুমে বসার পর আমি কয়েকটি ছবি তুলে রাখি।তিনি প্রায় ২০ মিনিট স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং স্কুলে নতুন বিল্ডিং দেওয়ার বিষয়েও আলোচনা করেন। সব মিলিয়ে প্রায় ১ ঘণ্টার মতো তিনি স্কুলে অবস্থান করেন।

IMG_20260505_183156.jpg

আলাপ-আলোচনা শেষে সকলের জন্য আপেল, কমলা ও বিস্কুটের ব্যবস্থা করা হয়েছিল।সবাই সেগুলো খেতে শুরু করে। সেই সময়ও আমি কয়েকটি ছবি তুলে রাখি,যা আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুক্ষণ পর ঘড়িতে দেখি সকাল ১১টা বাজে।এমপি মহোদয় চলে যাওয়ার প্রায় ১০ মিনিট পর স্কুলে ক্লাসের ঘণ্টা বাজে এবং আমরা ক্লাস নেওয়া শুরু করি।এভাবে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলতে থাকে।

ক্লাস শেষ হওয়ার পর টিফিন দেওয়া হলে আমরা দুপুরের খাবার খেতে যাই। দুপুরের খাবার খেয়ে অল্প কিছু সময় বিশ্রাম নিয়ে আবার স্কুলে চলে যাই। দুপুর ২টা হতে আবার ক্লাস শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত ক্লাস নেওয়া হয়। বিকেল ৪টার পর স্কুল ছুটি হলে আমি বাড়িতে ফিরে আসি।

IMG_20260505_184121.jpg

বাড়িতে এসে কিছু সময় বিশ্রাম নিই।বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে আমার মামাতো ভাই ফোন দিয়ে বলে, “ভাইয়া আজকে আমি ওয়াই-ফাই সংযোগ নিয়েছি, আপনি কোথায় আছেন?” তখন আমি বললাম, “কিছুক্ষণ আগে স্কুল হতে বাড়িতে আসলাম।” তখন সে আমাকে তাদের বাড়িতে যেতে বলে। প্রথমে পরে যাওয়ার কথা ভাবছিলাম,কিন্তু ছোট ভাই এখনই যেতে বলায় তার কথা শুনে চলে যাই।

তাদের বাড়িতে গিয়ে দেখতে পেলাম নতুন ওয়াই-ফাই সংযোগ করা হয়েছে।তখন আমি একটি ছবি তুলে রাখি। এরপর মামাতো ভাইয়ের সাথে কিছু সময় আলাপ-আলোচনা করি।সেখানে বেশ ভালোই সময় কাটে।

IMG_20260505_183727.jpg

পরে সেখান থেকে বাড়িতে ফেরার পথে আমাদের এলাকার একটি সুন্দর জায়গায় গিয়ে কিছু সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। পাশাপাশি বাহিরের বিভিন্ন দৃশ্যের কয়েকটি ছবিও তুলে রাখি। ছবিগুলো দেখে আশাকরি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20260505_183804.jpg

যাইহোক, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এক পর্যায়ে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে হাত-মুখ ধৌত করে ফ্রেশ হয়ে রুমে এসে রাত ৮টা পর্যন্ত বাড়িতেই সময় কাটাই। এরপর রাত ৯টার সময় রাতের খাবার সম্পূর্ণ করি এবং নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।

এভাবেই কেটে যায় আমার ঐদিনের পুরো দিনটি। আশা করি আমার দিনের কার্যক্রম আপনাদের সকলের ভালো লাগবে।

Sort:  
Loading...
 27 days ago 

Many many thanks for your support❤️❤️❤️