Better Life with Steem||The Diary Game|| 06 July 2025||

in Incredible Indialast year

IMG_20250706_182406.jpg

একটি ব্যস্তময় দিনের ডায়েরি গেম,০৬জুলাই২০২৫।

প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসি।রুমে এসে কিছুক্ষণ পর সকালের খাবার খেতে চাই।

IMG_20250706_182037.jpg

তখন আমাকে গরম গরম ভাতের সঙ্গে ছোট মাছের তরকারি দিলে সকালের খাবার সম্পূর্ণ করি,আলহামদুলিল্লাহ!আজকের সকালের খাবারটা সত্যিই খুব সুস্বাদু ছিল।

সকালের খাবার খেয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নেই। ঘড়িতে দেখি — সকাল ৯টা বাজতে তখনো ১৫ মিনিট বাকি।তাই তাড়াতাড়ি স্কুলের দিকে রওনা দিই।পথে ভাতিজার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভাতিজার ছেলে মুস্তাকিমের কান্না শুনতে পাই। তখন আমি দ্রুত গিয়ে জানতে চাই, কী হয়েছে?

IMG_20250706_182546.jpg

ভাতিজা জানায়—তার ছেলেকে কিছু একটা কামড় দিয়েছে, যার কারণে ব্যথা পাচ্ছে এবং কান্নাকাটি করছে। তিনি ধারণা করছেন, সম্ভবত সাপে কামড় দিয়েছে। তাই দ্রুত মুস্তাকিমের হাত গামছা দিয়ে বেঁধে দিচ্ছিলেন। আমি এই দৃশ্যের একটি ছবি তুলে রাখি।

তারপর আমি মুস্তাকিমকে কাঁচা মরিচ খেতে বলি। সে মরিচে কামড় দিলে ঝাল লাগায় বুঝতে পারি—সম্ভবত সাপে কামড় দেয়নি। এরপর ভাতিজা ছেলেকে সাপের ঝাড়ফুঁকের একজন লোকের কাছে নিয়ে যায়। আর আমি সেখান থেকে স্কুলে চলে যাই।

স্কুলে গিয়ে সকাল ৯টা ৫ মিনিট থেকে প্রাইভেট ক্লাস নিই। দুইটি ব্যাচ ছিল তাই দুপুর ১২টা পর্যন্ত প্রাইভেট ক্লাস চলে। ক্লাস শেষে বাড়িতে ফিরে আসি, কারণ আজ মুহররম উপলক্ষে স্কুল বন্ধ ছিল।

IMG_20250706_183622.jpg

বাড়ি ফেরার পথে বেলাল ভাইয়ের ফার্মেসির সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর ওষুধের দোকানে কিছু সময় বসি।সেখানে আলাপ-আলোচনার এক পর্যায়ে বেলাল ভাই আমাকে একটি কোম্পানির কাগজ দেখান। আমি সেটা পড়ি এবং বুঝতে পারি তিনি নতুন একটি কোম্পানি — Apex Medicine-এ জয়েন করেছেন। তাঁকে অভিনন্দন জানাই।

IMG_20250706_182406.jpg

সেখান থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি মনোহারি দোকান এবং ব্যস্তময় রাস্তার ওপরে কিছু মানুষে দেখি।তাই একটি ছবি তুলে রাখি।যা শেয়ার করলাম।

IMG_20250706_182222.jpg

এরপর বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চাই। কিন্তু মা ভাতের পরিবর্তে পাকা কাঠালের কোয়া ও মুড়ি দেন। আমি সেটাই খেয়ে নিই।

বিকাল ৫টা পর্যন্ত বাড়িতেই ছিলাম। এরপর বাইরে যাই এবং সন্ধ্যা পর্যন্ত সময় বাইরে কাটাই। সন্ধ্যায় মাগরিবের আজান হলে ওযু করে মসজিদে যাই এবং নামাজ আদায় করি।

নামাজ শেষে বাড়ি ফিরে রাত ৯টার সময় পরিবারেী সকলের সঙ্গে সময় কাটাই এবং একসঙ্গে রাতের খাবার খাই। খাবার খেয়ে কিছু সময় মোবাইল চালিয়ে রাত ১০টায় ঘুমিয়ে পড়ি।


এটাই ছিল আমার ঐ দিনের প্রতিটি মুহূর্তের কার্যক্রম।আশা করি, পোস্টটি আপনাদের ভালো লেগেছে।ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ!

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...