Better Life with Steem||The Diary Game|| 06 May 2026||
সারাদিনের কার্যক্রম ও গ্রামের আশ্চর্য ঘটনা |
|---|
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে আমার ওয়াইফকে সকালের খাবার দিতে বললে আমাকে খাবার দেয়। তখন সকালের খাবার খাই। আর আজকে সকালের খাবার হিসেবে ছিল গরম গরম ভাত ও ভাতের সাথে ছিল পাঙ্গাস মাছ।
আলহামদুলিল্লাহ সকালের খাবারটা ভালোই ছিল।
যাইহোক, সকালের খাবার খেয়ে এক ছোট ভাইয়ের হতে জানতে পারলাম আমাদের পাশের গ্রাম অর্থাৎ রুপসা গ্রামে একটা ছাগলের সাতটা বাচ্চা হয়েছে।
সেই খবর পেয়ে আমরা কয়েকজন বাস্তবে গিয়ে দেখে আসি। আর দেখে আসার আগে কয়েকটা ছবি তুলে রাখি, যা শেয়ার করলাম। আসলে এটা আল্লাহর কুদরত। কারণ একটা ছাগল সাতটা বাচ্চা দেওয়া মানে এটা আল্লাহর কুদরত ছাড়া সম্ভব নয়।
যাইহোক, ছাগলের ছবি তুলে আরো কিছু সময় আলাপ করে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে সকাল ১০ টার আগেই স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে সাড়ে ১০ টা পর্যন্ত সহকর্মীদের সাথে কথা-বার্তা বলে সময় কাটাই। এরপর যখন ক্লাসের ঘন্টার বেল দিল তখন ক্লাসে গিয়ে ক্লাস নিই। এভাবে দুপুর পর্যন্ত চারটা ক্লাস নিই।
তারপর টিফিন দিলে আমি বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে আবার স্কুলে যাই। স্কুলে গিয়ে বিকাল ৪ টা পর্যন্ত ক্লাস নেওয়া হয়।
এরপর স্কুল ছুটি হবে, কিন্তু এর মধ্যে আমাদের নুরুল আমিন স্যার বাজার থেকে কলা ও পাউরুটি নিয়ে স্কুলে এসে আমাদের সকল স্যার ও ম্যাডামদের দিলে আমরা সকলে মিলে সেই খাবার খাই।
খাবার খেয়ে কিছুক্ষণ পর স্কুল ছুটি হলে বাড়ির দিকে রওনা হই। বাড়ির দিকে আসার সময় রুকনের দোকান হতে ১ লিটার প্রাণ কোম্পানির ফ্রুটো কিনে নিয়ে বাড়িতে এসে সবাই মিলে সেই ফ্রুটো খাই। পরিবারের লোকসংখ্যা কমই, তাই সকলের ভালোভাবেই হয়েছে।
যাইহোক, ফ্রুটো খেয়ে আসরের আগ পর্যন্ত বাড়িতেই থাকি। এরপর আসরের পর বাহিরে গিয়ে মাগরিবের আগ পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিই। রাত যখন ৮ টা বাজে তখন সরাসরি বাড়িতে গিয়ে রাতের খাবার সম্পূর্ণ করি।
রাতের খাবার সম্পূর্ণ করে কিছু সময় অনলাইনে সময় কাটাই। এরপর রাত যখন ১০ টা বাজে তখন রাতের নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।
যাইহোক,এ ছিল আমার ঐদিনের সকল কার্যক্রম। আশাকরি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন।



