Better Life with Steem||The Diary Game|| 09 May 2026||

in Incredible Indialast month (edited)

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে ওঠার পর বাবা আমাকে বলল আজ নাকি হালখাতা আছে, তাই সেখানে যেতে হবে।তখন আমি বাবাকে বললাম আগে ফ্রেশ হয়ে নিই।এরপর টিউবওয়েল পাড়ে গিয়ে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম।

ফ্রেশ হয়ে এসে টাকা নিয়ে হালখাতায় গেলাম।সেখানে গিয়ে দেখি খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে।আমি টাকা দেওয়ার পর আমাকেও একটি প্যাকেট দিল।সেই প্যাকেটটি নিয়ে বাড়িতে চলে আসলাম।
বাড়িতে এসে প্যাকেট খুলে দেখি ভিতরে গরুর মাংসের বিরিয়ানি এবং সাথে একটি ডিম ছিল।

IMG_20260509_073050.jpg

যাইহোক,সেই খাবার পরিবারের সবাই মিলে খেয়েছিলাম।খাওয়ার আগে একটি ছবিও তুলেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করা হলো। এরপর ছবি তুলে খাওয়া শুরু করলাম।

খাওয়া-দাওয়া শেষ করে সকাল দশটার দিকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। স্কুলে যাওয়ার পথে ভাতিজার দোকান থেকে একটি কোকোকোলা কিনেছিলাম। যেহেতু গরুর মাংসের বিরিয়ানি খেয়েছিলাম, তাই ঠান্ডা পানীয় খেতে ইচ্ছা করছিল।কোকোকোলার দাম নিয়েছিল ২৫ টাকা।

IMG_20260509_073554.jpg

স্কুলে যেতে প্রায় ১০ মিনিট সময় লাগলো।স্কুলে পৌঁছে দেখি তখন দশটা বিশ বাজে।এরপর অফিস রুমে ঢুকলাম। সময়মতো ঘন্টার বেল বাজলে ক্লাসে গিয়ে ক্লাস নিতে শুরু করি।প্রথম ক্লাস শেষ করার পর আধাঘন্টার বিরতি পাই।

IMG_20260509_073224.jpg

বিরতির সময় আমাদের দপ্তর সাহেব ফরিদ ভাই আজও আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছিলেন। তিনি নিজ হাতে চা বানিয়ে আমাদের দিলেন।আমরা সবাই মিলে সেই চা পান করলাম।চা খাওয়ার আগেও একটি ছবি তুলেছিলাম।

এরপর আবার ঘন্টার বেল বাজলে ক্লাসে গিয়ে আবার ক্লাস নিতে থাকি।এভাবে দুপুর একটা পর্যন্ত ক্লাস চলতে থাকে। তারপর স্কুল ছুটি হলে টিফিনের জন্য বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নেই।

বিশ্রাম নিয়ে দুইটার আগেই আবার স্কুলে চলে যাই। সেখানে গিয়ে আবার ক্লাস শুরু হলে বিকাল চারটা পর্যন্ত ক্লাস নিই। এরপর বিকাল চারটায় স্কুল শেষ করে বাড়িতে চলে আসি।

বাড়িতে এসে বিকাল পাঁচটা পর্যন্ত কিছু সময় থাকি। তখন মা বলল এবার নাকি বিদ্যুৎ বিল ১৪০০ টাকা এসেছে। সাধারণত প্রতি মাসে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে বিল আসে, কিন্তু এবার বেশি এসেছে। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম।

IMG_20260509_073143.jpg

এরপর আমি বিদ্যুৎ অফিসে গেলাম এবং বিলের কাগজ দেখালাম। তারা আমাকে কিছু পরীক্ষা করতে বলল এবং বিল সংক্রান্ত একটি ফোন নাম্বারও দিল। আমি নাম্বারটি কাগজে লিখে নিলাম এবং যেসব পরীক্ষা করতে বলেছিল তা পরে করবো বলে সেখান থেকে চলে আসলাম।

এরপর বাজারে কিছু সময় বসে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। তারপর রাত আটটার দিকে বাড়িতে ফিরে আসি। দেখি সবাই রাতের খাবার খাচ্ছে। আমাকেও খেতে ডাকলে পরিবারের সাথে বসে রাতের খাবার খেলাম।

রাতের খাবার শেষ করে কিছু সময় মোবাইল ব্যবহার করলাম। এরপর রাত যখন প্রায় দশটা বাজে,তখন ঘুমিয়ে পড়ি।

যাইহোক,এটাই ছিল আমার সেদিনের সারাদিনের কার্যক্রম।আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।

Sort:  
Loading...
 last month 

Many many thanks for your support dear❤️❤️❤️❤️