Better Life with Steem||The Diary Game|| 12 May 2026||

in Incredible India20 days ago

IMG_20260512_114334.jpg

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে অল্প কিছু সময় প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে বাড়িতে এসে হাত মুখ ধৌত করে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে অল্প কিছু সময় পর সকালের নাস্তা দিতে বলি।তখন সকালের নাস্তা দিলে আমি সকালের খাবার খাই।আজকের সকালের খাবার হিসাবে ছিল গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তরকারি। আলহামদুলিল্লাহ,আজকের সকালের খাবার অনেক ভালো ছিল।

IMG_20260512_120231.jpg

সকালের খাবার সম্পূর্ণ করে যখন সকাল ১০ টা বাজলো তখন স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে অফিস রুমে প্রবেশ করে ঘড়িতে দেখলাম ১০ টা বেজে ২০ মিনিট। আর ১০ মিনিট পর ক্লাস শুরু হবে।যাইহোক সকাল সাড়ে ১০ টা বাজলে ক্লাসের ঘন্টার বেল দিলে আমরা সকলে যার যার মতো ক্লাসে গিয়ে ক্লাস নিই। এভাবে প্রতিদিনের মতো দুপুর ১ টা পর্যন্ত মোট ৪ টা ক্লাস নিই।

IMG_20260512_114142.jpg

যাইহোক আজকে টিফিনের আগের ক্লাসটা ছিল না। তাই আমি ও ওয়াহাব স্যার দুজনে মিলে অফিস রুমে বসে আলাপ গল্প করি। আলাপ গল্প করার এক পর্যায়ে একটা ছবি তুলি যা আপনাদের সাথে শেয়ার করলাম।এভাবে গল্প করতে করতে টিফিনের সময় হয়ে যায়।

টিফিন দিলে আমি বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাই। দুপুরের খাবার খেয়ে সময়মতো আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। দুপুরের খাবার শেষে স্কুলে যাওয়ার পথে আমার ভাতিজার দোকানে কিছু সময় বসি।সেখানে বসে একটা স্পিড খাই।

IMG_20260512_114334.jpg

স্পিড খাওয়ার সময় লক্ষ করলাম, এক লোক তার কোলে একটা কিউট বেবি নিয়ে দোকানে আসে। বাচ্চাটাকে এত সুন্দর লাগছিল যে আমি একটা ছবি তুলে রাখি,যা আপনাদের সাথে শেয়ার করলাম। যাইহোক বেবির ছবি তুলে স্পিড খেয়ে সরাসরি স্কুলে চলে যাই।

স্কুলে গিয়ে সময়মতো আবার ক্লাস শুরু হয়। ক্লাসের বেল দিলে আমরা সবাই ক্লাসে গিয়ে ক্লাস নিই। এভাবে বিকাল ৪ টা পর্যন্ত মোট ৩ টা ক্লাস নেওয়ার পর স্কুল ছুটি হয়ে যায়। ছুটি শেষে সবাই যার যার মতো বাড়িতে চলে যায়।

IMG_20260512_114230.jpg

বাড়িতে গিয়ে বিকাল ৫ টা পর্যন্ত কিছু সময় বিশ্রাম করি। ঠিক তখনই আমার এক বন্ধু বাড়িতে এসে বলে আমাদের গ্রামের নদীর ঘাটে “সার্কাস সিস্টেম বক্সার” নামে একটা গেম খেলা এসেছে। সে আমাকে সেখানে নিয়ে যেতে চায়। তখন আমি বন্ধুকে বললাম, “৫ মিনিট ফ্রেশ হয়ে আসি।”

যাইহোক ৫ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা দুই বন্ধু নদীর ঘাটে চলে যাই।সেখানে গিয়ে বক্সার গেমটা দেখে খেলতে ইচ্ছা হলো।খেলার আগে গেমওয়ালাকে জিজ্ঞেস করলাম, কত টাকা লাগে। তখন সে বললো প্রতি একটা ঘুষি ২০ টাকা।

যাইহোক আমার বন্ধু খেলতে রাজি হলো।কিন্তু আমি তাকে বললাম, “বন্ধু তুই খেল, আমি খেলবো না।” পরে বন্ধু একটা ঘুষি মারলো আর সেই ঘুষি ৯৯৯ পর্যন্ত পৌঁছেছিল। এরপর সে ২০ টাকা পরিশোধ করলো।

IMG_20260512_114544.jpg

যাইহোক সেখানে আরো কিছু সময় অন্যদের খেলা দেখলাম। পরে নদীর দৃশ্য দেখার জন্য নদীর পাশে গেলাম। সেখানে গিয়ে নদীর সুন্দর দৃশ্য উপভোগ করলাম এবং কিছু ছবি তুললাম।ছবি তোলার পর আমরা দুই বন্ধু নদীর পাশে বসে কিছু সময় আড্ডা দিই।

সন্ধ্যার আগেই বাজারে চলে যাই।বাজারে গিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি আমরা দুইজন মিলে ১ লিটার প্রাণ আপ কিনে খাই।এরপর রাত ৮ টার আগেই বাড়িতে ফিরে রাতের খাবার সম্পূর্ণ করি।

রাতের খাবার শেষে কিছু সময় আমি ও আমার ওয়াইফ অনলাইনে সময় কাটাই।এভাবে সময় কাটাতে কাটাতে যখন রাত ১০ টা পার হয়ে যায় তখন নির্দিষ্ট সময় ঘুমিয়ে পড়ি।

এই ছিল আমার ঐদিনের সকল কার্যক্রম। আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন।

Sort:  
Loading...


image.png
Curated by: @josepha

 19 days ago 

Thank you so much for your support dear❤️❤️