Better Life with Steem||The Diary Game|| 13 May 2026||
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।
ঘুম থেকে জেগে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম।বাহিরে গিয়ে প্রকৃতির মাঝে কিছু সময় ঘোরাঘুরি করে খুব ভালো লাগলো।
সকালের নির্মল পরিবেশ মনটা একদম সতেজ করে দেয়।যাইহোক,প্রকৃতির মাঝে কিছু সময় অতিবাহিত করে এসে হাত মুখ ধৌত করে ফ্রেশ হয়।ফ্রেশ হওয়ার একটু পর সকালের নাস্তা সম্পূর্ণ করি।
আজকের সকালের নাস্তা হিসেবে ছিল গরম গরম ভাতের সাথে ভুড়ি ভাজি।আলহামদুলিল্লাহ, আজকের সকালের খাবারটা অনেক মজার ছিল। খাবার শেষ করে সকাল ১০টার দিকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেই।
স্কুলে গিয়ে ঘড়িতে দেখি তখন ১০টা বেজে ১০ মিনিট। ক্লাস শুরু হতে তখনও প্রায় ২০ মিনিট সময় বাকি ছিল।তাই সেই সময়টুকু সহকর্মীদের সঙ্গে বসে গল্প ও আলাপ-আলোচনা করে সময় কাটাই।কিছুক্ষণ পর দপ্তর ফরিদ ভাই ক্লাসের ঘন্টার বেল দিলে আমরা সবাই নিজ নিজ ক্লাসে চলে যাই।
এভাবে আজও দুপুর ১টা পর্যন্ত মোট ৪টি ক্লাস সম্পূর্ণ করি।এরপর টিফিনের সময় হলে স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে বের হই।আজকে প্রচণ্ড গরম ছিল,তাই বাড়িতে ফেরার পথে ভাতিজার দোকান থেকে ৩০ টাকা দামের একটি স্পিড কিনে নিই।
বাড়িতে এসে আমি ও আমার ওয়াইফ দু’জনে মিলে সেই স্পিড খাই।স্পিড খাওয়ার কিছুক্ষণ পর দুপুরের খাবার খেতে বসি।পরিবারের সবাইকে নিয়ে একসাথে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিই।
বিশ্রাম শেষে আবার স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বাড়ির ভিতরে আমার পোষা ছাগলটাকে সুন্দর করে দাঁড়িয়ে থাকতে দেখি।হঠাৎ মনে হলো, আর কয়েকদিন পর তো কুরবানি দেওয়া হবে,তাই স্মৃতি হিসেবে একটা ছবি তুলে রাখি।ছবি তোলার পর
আবার স্কুলের দিকে রওনা দিই এবং২টার আগেই স্কুলে পৌঁছে যাই।২টার বেল পড়ার সঙ্গে সঙ্গে আবার ক্লাস শুরু হয়।ক্লাস নেওয়ার সময় আমার এক ছাত্র বললো, “স্যার, বাড়ি থেকে বাদাম ভেজে আনছি, আপনার অনুমতি পেলে খেতে চাই।”
আমি বললাম, “ঠিক আছে, খেতে পারো।” অনুমতি পেয়ে সে বাদাম খাওয়া শুরু করে। খাওয়ার আগে আমাকে কিছু বাদাম দেয়,আমিও তার সাথে বাদাম খাওয়া শুরু করি এবং একটি ছবিও তুলে রাখি।
খাওয়ার পর আবার পড়াশোনা শুরু হয়।কিছু ছাত্রের পড়া ধরি এবং সময়মতো ক্লাস শেষ হলে অফিস রুমে চলে যাই।এভাবে বিকাল ৪টা পর্যন্ত মোট ৭টি ক্লাস নিয়ে আজকের স্কুল কার্যক্রম শেষ করি।
স্কুল ছুটি হলে সবাই যার যার বাড়ির দিকে যেতে থাকে।আমিও বাড়ির পথে রওনা দেই।যাওয়ার সময় মাঠের ভিতরে দেখি ছাত্রছাত্রীরা স্কুল ছুটি পেয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফিরছে।দৃশ্যটা খুব ভালো লাগলো,
তাই একটি ছবি তুলে রাখি।ছবিটা দেখলেই বুঝতে পারবেন মুহূর্তটা কত সুন্দর ছিল।এরপর প্রায় ১০ মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাই।বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম করি।
বিকাল ৫টার দিকে আবার কিছু সময়ের জন্য বাইরে যাই এবং বন্ধুদের সঙ্গে রাত ৮টা পর্যন্ত সময় কাটাই।সময় কাটিয়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে দেখি।
বাজার হতে বাবা যে গুলগুলি এনেছিল,আমার ওয়াইফ সেই গুলগুলি ভাজা খাচ্ছে।খাওয়া দেখে আমিও খাওয়া শুরু করি।এরপর আমরা দু’জনে একসাথে গুলগুলি খাই। খাওয়ার আগে একটা ছবিও তুলে রাখি।
যাইহোক,গুলগুলি ভাজা খাওয়ার পর কিছু সময় অনলাইনে কাটাই।এরপর বাবা যখন রাতে বাড়িতে আসলো। তখন সবাই মিলে রাতের খাবার খাই।রাতের খাবার শেষে কিছু সময় মোবাইলে লুডু গেম খেলি।সবশেষে দু’জনে গল্প করতে করতে রাতের নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।
এই ছিল আমার সারা দিনের সকল কার্যক্রম।
আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন।






Many many thanks for your support.❤️❤️❤️