Better Life with Steem||The Diary Game|| 16 May 2026||
প্রতিদিনের মত সকাল সকাল ঘুম থেকে জেগে উঠলাম।ঘুম থেকে জেগে উঠে আজকেও প্রকৃতির মাঝে কিছু সময় ঘোরাঘুরি করার জন্য বাহিরে গিয়েছিলাম।বাইরে গিয়ে প্রায় এক ঘন্টার মতো প্রকৃতির মাঝে ঘোরাফেরা করলাম।
যাইহোক,আজকে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে বাড়িতে ফেরার সময় আমাদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে,সেই পুকুরে দেখলাম একটি লোক কি যেন করছে।তাই এটা দেখে আমি একটা ছবি তুলে রাখলাম।ছবি তুলে প্রকৃতির মাঝে আরো কিছু সময় ঘোরাফেরা করে বাড়ির দিকে চলে আসি।
যাইহোক,বাড়িতে আসার সময় আমাদের বাড়ির পাশে শামীমদের বাড়ি রয়েছে।সেই শামীমদের বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা আছে।সেই ফাঁকা জায়গায় সবুজে ঘেরা ঘাস রয়েছে।এগুলো দেখে আমি একটা ছবি তুলে রাখলাম,যা আপনাদের মাঝে শেয়ার করা হলো।
যাইহোক,প্রকৃতির মাঝে সময় দিয়ে মনটা অনেক ভালো লাগলো।তাই আমাদের উচিত মন যদি অনেক সময় খারাপও থাকে,সে সময় প্রকৃতির মাঝে সময় দেওয়া।কারণ প্রকৃতির মাঝে গেলে কারো যদি মনও খারাপ থাকে,তাহলে তার মন নিমিষেই ভালো হয়ে যাবে।যাইহোক, আমি মাঝে মাঝেই সময় পেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করি।
যাইহোক,প্রকৃতির মাঝে ঘোরাফেরা করে বাড়িতে চলে আসি।বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর সকালের খাবার খেলাম।সকালের খাবার খেয়ে ঘড়িতে লক্ষ্য করলাম,তখন দশটা বাজতে আর মাত্র ১০ মিনিট বাকি রয়েছে। তাই তাড়াতাড়ি রেডি হলাম।রেডি হয়ে দশটার পরে স্কুলে চলে গেলাম।
স্কুলে যেতে প্রায় ১০ মিনিটের মতো সময় লাগলো। স্কুলে পৌঁছে অফিসে বসে ঘড়িতে লক্ষ্য করলাম, তখন দশটা ১৫ মিনিট।তাই ক্লাস শুরু হওয়ার আর ১৫ মিনিট বাকি ছিল।এমতাবস্থায় আমার সহকর্মীদের সাথে আলাপ গল্প করে সময়টা অতিবাহিত করি।
এরপর আমাদের দপ্তর ফরিদ ভাই ক্লাসের ঘন্টার বেল দিলে সকল শিক্ষকেরা যার যার মতো ক্লাসে গিয়ে ক্লাস নিই। যাইহোক,একটা ক্লাস নেওয়ার পর ৩০ মিনিট সময় বিরতি পাই।সে সময় যাদের ক্লাস ছিল না তারা ফরিদ ভাইকে চা বানানোর জন্য অর্ডার করলো।
তখন ফরিদ ভাই আমাদের জন্য চা বানিয়ে দিলে আমরা চা পান করি।এরপর কিছু আলাপ গল্প করি। এভাবে সময় অতিবাহিত হলে আবার ক্লাসের ঘন্টার বেল দিলে আমরা যার যার মতো ক্লাসে গিয়ে ক্লাস নিই।
এভাবে আজকেও দুপুর পর্যন্ত মোট চারটি ক্লাস নিয়ে টিফিন দেওয়া হয়।টিফিন দিলে আমি টিফিনে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার আগে ভাতিজার দোকান থেকে একটা স্পিড নিয়ে বাড়িতে যাই এবং আমার ওয়াইফকে সেই স্পিডটা দেই। তখন সে অনেক খুশি হয় এবং খুশি হয়ে সেই স্পিড খাওয়া শুরু করে।
স্পিড খেয়ে আমাকে দুপুরের খাবার দিলে আমি দুপুরের খাবার সম্পন্ন করি। দুপুরের খাবার সম্পন্ন করে কিছু সময় বিশ্রাম নিই।বিশ্রাম নিয়ে ঘড়িতে লক্ষ্য করলাম, তখন দুইটা বাজার ১৫ মিনিট বাকি রয়েছে। তাই ঘড়িতে যখন দুইটা বেজে ৫০ মিনিট, তখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। যাইহোক, স্কুলে গিয়ে দুইটার আগেই পৌঁছে যাই।এরপর ক্লাস শুরু হলে দুপুর হতে বিকাল ৪ টা পর্যন্ত ক্লাস হয়। এরপর চারটা বাজলে স্কুল ছুটি দিলে আমরা যার যার মতো বাড়িতে চলে যাই।
যাইহোক, বাড়িতে চলে গিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত বাড়িতে ছিলাম। বিকেল পাঁচটার পরে আমি মাস্টার বাজার গিয়েছিলাম। মাস্টার বাজার গিয়ে সেখানে কিছু সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত দাবা খেলি। দাবা খেলে টাইমটা অতিবাহিত করি। এভাবে মোট ছয় গেম দাবা খেলি। দাবা খেলার মধ্যে আমি তিনটা জিতেছিলাম, অপর প্লেয়ার দুইটা জিতেছিল এবং একটা খেলা ড্র হয়েছিল।
যাইহোক, সেখানে সময় দিয়ে তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে যাওয়ার সময় শিপনদের বাড়ির উপর দিয়ে আসার সময় লক্ষ করলাম, শিপনদের জাম্বুরা গাছে অনেকগুলো জাম্বুরা ধরেছে।
তাই এটি লক্ষ্য করে একটা ছবি তুললাম। ছবি তুলে তার পাশে আরো দেখতে পেলাম তাদের আমগাছ। যাইহোক, আম গাছেও অনেকগুলো আম ধরেছে। এটিও লক্ষ্য করলাম।তাই এই সুন্দর দৃশ্য দেখে আরো কিছু ছবি তুলে রাখলাম,যা আপনাদের মাঝে শেয়ার করলাম।
যাইহোক, শিপনদের জাম্বুরা গাছে জাম্বুরা ও আম গাছে আম দেখে আমার অনেক ভালো লাগলো। কারণ এমন দৃশ্য দেখলে আমার খুবই ভালো লাগে। তাই মোবাইলটা পকেট থেকে বের করে কিছু ছবি তুলে রাখলাম।এই ছবিগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
যাইহোক, ছবি তুলে সন্ধ্যার আগেই বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে রাত ৮ টা পর্যন্ত আমার ওয়াইফের সাথে সময় দেই। সময় দেওয়ার পর রাত আটটার পরে পরিবারের সকলের সাথে রাতের খাবার সম্পন্ন করি। রাতের খাবার সম্পন্ন করে আমি ও আমার ওয়াইফ মোবাইলে কিছু সময় কাটাই।এরপর রাতের নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।
যাইহোক,এটাই ছিল আমার ওই দিনের সকল কার্যক্রম।আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই মন্তব্য করে জানাবেন।সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।






Many many thanks for you valuable support dear❤️❤️