Better Life with Steem||The Diary Game|| 17 September 2026||

in Incredible Indiayesterday

প্রতিদিনের মতো সেদিনও সকালটা শুরু হয় বেশ তাড়াতাড়ি। ঘুম থেকে ওঠার পর প্রথমে ফ্রেশ হয়ে নিই। এরপর বাড়িতে তৈরি করা কাচা পেঁপে বানানো খাই। নিজের বাড়িতে তৈরি পেঁপের স্বাদই যেন একটু আলাদা। পেঁপে খাওয়ার পর সকালের খাবার খেয়ে দিনের বাকি কাজের জন্য প্রস্তুত হয়ে নিই।

IMG_20260917_141259.jpg

সকালের খাবার শেষ করে সময়মতো স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। স্কুলে পৌঁছে সকালবেলার প্রাইভেট

IMG_20260917_141340.jpg

পড়ানো শুরু করি। নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানোর পর অফিসে এসে বসি। সহকর্মীদের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা বলতে বলতে সাড়ে ১০টা বেজে যায়। এরপর ক্লাসের ঘণ্টা পড়লে আমরা সবাই নিজ নিজ ক্লাসে চলে যাই।

IMG_20260917_141739.jpg

পরপর তিনটি ক্লাস নেওয়ার পর কিছুটা বিরতি পাই। বিরতির সময় একটু স্বস্তি পাওয়ার জন্য কাছের একটি দোকানে যাই। সেখানে বসে এক কাপ চা পান করি। ব্যস্ততার মধ্যে অল্প সময়ের এই চায়ের বিরতিটাও বেশ ভালো লাগে। চা পান করে আবার স্কুলের কাজের দিকে ফিরে আসি।

IMG_20260917_153607.jpg

দুপুরের দিকে স্কুলের ছুটি হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে যাওয়ার পথে প্রয়োজনীয় কিছু সদাই-পাতি কিনে নিই। এরপর বাড়িতে পৌঁছে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। বিশ্রাম শেষে আবার স্কুলে ফিরে যাই।

বিকেলে স্কুলে গিয়ে আবার ক্লাস নিই।এভাবে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস নেওয়ার পর স্কুল ছুটি হয়। ছুটি হওয়ার পর সরাসরি বাড়িতে না গিয়ে মাস্টার

IMG_20260917_142021.jpg

বাজারে চলে যাই। সেখানে কয়েকজনের সঙ্গে কিছু সময় দাবা খেলি। দাবা খেলতে খেলতে বেশ ভালো সময় কেটে যায়। খেলাধুলার মধ্যে দাবা আমার কাছে একটু আলাদা ধরনের আনন্দ দেয়, তাই সুযোগ পেলেই খেলতে ভালো লাগে।

IMG_20260917_141451.jpg

দাবা খেলা শেষ হওয়ার পর ফরিদের ফার্মেসিতে যাই। সেখানে গেলে ফরিদ আমাকে তেলে ভাজা পিঠা খেতে দেয়। পিঠাটি বেশ মজার ছিল, তাই আনন্দ করে খেয়ে নিই। এরপর তার সঙ্গে আরও কিছু সময় বসে গল্প ও সময় কাটাই।

কিছুক্ষণ পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে ফেরার সময় এক কেজি কাঁচা মরিচ কিনে নিয়ে আসি। বাড়িতে এসে কাঁচা মরিচ দিয়ে ফ্রেশ হয়ে নিই।

IMG_20260917_161747.jpg

এরপর পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খাই। সারাদিনের ব্যস্ততার পর পরিবারের সঙ্গে বসে রাতের খাবার খাওয়ার সময়টা বেশ ভালো লাগে।

রাতের খাবার শেষ করে কিছুক্ষণ মোবাইল ব্যবহার করি। দিনের বিভিন্ন কাজের পর তখন শরীর ও মন দুটোতেই বেশ ক্লান্তি চলে আসে। এভাবে দেখতে দেখতে রাত সাড়ে ১০টা বেজে যায়। এরপর মোবাইল রেখে ঘুমানোর প্রস্তুতি নিই এবং দিনের সব ব্যস্ততা শেষ করে ঘুমিয়ে পড়ি।

এইভাবেই নানা ছোট ছোট কাজ, ব্যস্ততা, আড্ডা, চা, দাবা আর পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে কেটে যায় আমার সেই দিনটি। জীবনের প্রতিটি দিন হয়তো খুব বড় কোনো ঘটনা দিয়ে ভরা থাকে না, তবে ছোট ছোট মুহূর্তগুলোই দিনটাকে সুন্দর করে তোলে।

আশা করি আমার দিনের এই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...