Better Life with Steem||The Diary Game|| 19 May 2026||

in Incredible India13 days ago

IMG_20260519_074359.jpg

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই।তবে আজকে বাইরে কোথাও না গিয়ে পুরো সময়টাই বাড়িতেই ছিলাম।সামনে যেহেতু পরীক্ষা,তাই সকাল থেকেই পরীক্ষার প্রশ্ন তৈরি করার কাজে ব্যস্ত হয়ে পড়ি।প্রায় দুই ঘণ্টা সময় ধরে প্রশ্ন তৈরি করি।প্রশ্ন তৈরির কাজ শেষ হওয়ার পরে সকালের খাবার খাই। খাবার শেষ করে কিছু সময় বিশ্রাম নিই।

IMG_20260519_075600.jpg

বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ খেয়াল করলাম, আমি যে রুমে থাকি সেই রুমের টেবিলের উপর ফ্রিজের ভেতরের অনেকগুলো বক্স বের করে রাখা হয়েছে।

IMG_20260519_074359.jpg

তখন আমি জিজ্ঞেস করলাম কেন এগুলো বের করা হয়েছে। পরে জানতে পারলাম,সামনে কোরবানি ঈদ থাকায় ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে,যাতে বেশি পরিমাণ মাংস রাখা যায়। তাই ফ্রিজের ভেতরের সব জিনিস বের করে পরিষ্কার করা হচ্ছিল।বিষয়টা আমার কাছে ভালো লাগলো,তাই কয়েকটি ছবি তুলে রাখলাম, যা আপনাদের মাঝে শেয়ার করেছি।

IMG_20260519_074522.jpg

এরপর আবার ফ্রিজের কাছেও গিয়ে কিছু ছবি তুলি। কিছুক্ষণ পরে বাড়ির ভেতরে দেখতে পেলাম বিশাল বড় একটি বরফ জমে ছিল।সেটাও পরিষ্কার করার সময় বের করা হয়েছিল। বরফটা হাতে নিয়ে আমি একটি ছবিও তুলেছিলাম,সেটিও আপনাদের মাঝে শেয়ার করেছি।

IMG_20260519_074652.jpg

এভাবে সময় কাটাতে কাটাতে প্রায় সকাল ১০টা বেজে যায়। তখন আমি আবার ফ্রেশ হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। স্কুলে গিয়ে দেখি তখন ১০টা ১৫ বাজে। ক্লাস শুরু হতে আরও কিছুটা সময় বাকি ছিল, তাই অফিসে বসে সহকর্মীদের সঙ্গে গল্প করে সময় কাটাই। পরে ঘণ্টা বাজলে সবাই যার যার ক্লাসে চলে যায়। আমিও ক্লাসে গিয়ে প্রথম ক্লাসটি নিই।

প্রথম ক্লাস শেষ হওয়ার পরে ৩০ মিনিটের বিরতি পাই। বিরতির সময় অফিসে বসেই সময় কাটাই। এরপর আবার পরবর্তী ক্লাসগুলো নিই।প্রতিদিনের মতো আজকেও মোট চারটি ক্লাস নিয়েছি। ক্লাস নিতে নিতে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি।

IMG_20260519_075624.jpg

টিফিনের সময় ছাত্রছাত্রীরা দ্রুত বাড়ির দিকে যাচ্ছিল।সেই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে।তাই মোবাইল বের করে একটি ছবি তুলে রাখি।

আসলে টিফিনে সবাই দ্রুত বাড়ি গিয়ে দুপুরের খাবার খেয়ে আবার স্কুলে ফিরে আসে। আমিও টিফিনে বাড়িতে গিয়ে দুপুরের খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে আবার দুপুর ২টার আগেই স্কুলে ফিরে যাই।

দুপুর ২টা থেকে আবার ক্লাস শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ক্লাস নেওয়ার পরে স্কুল ছুটি হয়ে যায়। সবাই যার যার মতো বাড়িতে চলে যায়। তবে আমি সরাসরি বাড়িতে না গিয়ে স্কুলের পাশের একটি হোটেলে যাই।

IMG_20260519_075925.jpg

সেখানে গিয়ে দেখি সমুচা, পুরি ও আলুর সিঙ্গারা রয়েছে। আমি সেখান থেকে তিনটা পুরি আর ডাল খেয়েছিলাম। খাবারগুলো আমার কাছে অনেক মজাদার লেগেছে। সব মিলিয়ে ৪০ টাকা বিল হয়েছিল, পরে বিল পরিশোধ করি।

আমি মাঝে মাঝেই ওই হোটেলে গিয়ে ডালের সাথে পুরি খাই। ডালের সাথে গরম পুরি খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন।

IMG_20260519_083026.jpg

খাবার শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। পথে বাজারে একটি বিকাশের দোকানে যাই। সেখানে গিয়ে বিকাশে প্রায় সাড়ে ১৭০০ টাকা ক্যাশ ইন করি। কারণ দুই মাসের কারেন্ট বিল দিতে হবে। টাকা ক্যাশ ইন করার পরে দোকানদারকে টাকা বুঝিয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিই। যাওয়ার আগে দোকানের একটি ছবিও তুলেছিলাম।

বাড়িতে ফিরে দেখি তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে। তাই আজকে আর বাইরে কোথাও যাইনি। বাড়িতেই থেকে স্কুলের কিছু কাজ করেছি এবং ফাঁকে ফাঁকে মোবাইলেও সময় দিয়েছি।

এভাবে দেখতে দেখতে রাত ৮টা বেজে যায়।তখন পরিবারের সবার সাথে রাতের খাবার খাই।রাতের খাবার শেষ করে আমি ও আমার ওয়াইফ কিছু সময় অনলাইনে কাটাই।এরপর রাতের নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।

যাইহোক,এটাই ছিল আমার আজকের দিনের সকল কার্যক্রম।আশা করি আপনাদের সবার ভালো লাগবে।যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন।সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 11 days ago 

Thank you so much for your valuable support dear.❤️❤️❤️