Better Life with Steem||The Diary Game|| 20 June 2026||
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠেই আজকেও প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য বাইরে যাই। বাইরে গিয়ে
প্রায় ৪০ মিনিটের মতো প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করি। ঘোরাঘুরির পাশাপাশি চারপাশের মনোরম সৌন্দর্য উপভোগ করি এবং কিছু সুন্দর ছবি তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো।
যাইহোক, প্রকৃতির মাঝে সময় কাটিয়ে বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে হাত-মুখ ধুয়ে নিজেকে ফ্রেশ করি। এরপর রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকালের খাবার খেয়ে নিই।
সকালের খাবার খাওয়ার কিছুক্ষণ পর শরীরটা কেমন যেন অস্বস্তি লাগছিল। তাই ছোট ভাই ফরিদের ফার্মেসিতে চলে যাই। সেখানে গিয়ে প্রেসার মাপলে দেখা যায় যে প্রেসার কিছুটা কমে গেছে। এজন্য শরীরটাও ভালো লাগছিল না। পরে সে আমাকে দুটি স্যালাইন দেয়। স্যালাইন নিয়ে বাড়িতে এসে খাই এবং একটি ছবিও তুলে রাখি।
এরপর কিছু সময় বাড়িতে থাকার পর স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। স্কুলে গিয়ে কিছুক্ষণ বসে থাকি। পরে ক্লাসের ঘণ্টা বাজলে আমরা সবাই নিজ নিজ ক্লাসে গিয়ে পাঠদান শুরু করি। এভাবে দুপুর ১টা পর্যন্ত ক্লাস নেওয়ার পর স্কুল ছুটি হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
বাড়ি ফেরার পথে কিছু টাকা ক্যাশআউট করার প্রয়োজন ছিল। তাই ছোট ভাই রবির দোকানে গিয়ে ক্যাশআউট করি।টাকা বুঝে নিয়ে বাড়ির দিকে রওনা দিই।সেদিন
প্রচণ্ড গরম ছিল, তাই পথে ভাতিজার দোকান থেকে ৩০ টাকা দিয়ে একটি স্পিড পানীয় কিনে নিই। এরপর বাড়িতে ফিরে আবার ফ্রেশ হয়ে নিই।
ফ্রেশ হওয়ার পর দুপুরের খাবার খাই। খাবার শেষে কিছু সময় বিশ্রাম নিই। তারপর দুপুর ২টার আগেই আবার স্কুলে চলে যাই। সেখানে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস নেওয়ার পর স্কুল ছুটি হলে আমি ও আমার সহকর্মীরা নিজ নিজ বাড়ির পথে রওনা দিই।
বাড়িতে এসে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাই। সন্ধ্যা ৭টার পর রোকনের দোকানে গিয়ে বন্ধুদের সঙ্গে কিছু সময় আড্ডা দিই। এভাবে আড্ডা দিতে দিতে রাত ৮টা বেজে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যাই।
বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রী ও আমার বোন দুজন মিলে নুডলস রান্না করেছে এবং বাটিতে করে খাচ্ছে। দৃশ্যটি দেখে একটি ছবি তুলে রাখি। পরে আমিও তাদের সঙ্গে নুডলস খাই। সবাই মিলে একসঙ্গে নুডলস খাওয়ার মুহূর্তটি বেশ আনন্দদায়ক ছিল।
যাইহোক, নুডলস খাওয়ার প্রায় এক ঘণ্টা পর রাতের খাবার খাই। খাবার শেষে কিছু সময় বিশ্রাম নিই। এরপর মোবাইল ফোন ব্যবহার করে কিছু সময় কাটাই। রাত যখন সাড়ে দশটা পার হয়ে যায়, তখন প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি।
এভাবেই কেটেছে আমার সেদিনের পুরো দিনটি। আশা করি আমার দিনের কার্যক্রম আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।





