Better Life with Steem||The Diary Game|| 22 May 2026||

in Incredible India10 days ago

IMG_20260522_143902.jpg

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠেই ফ্রেশ হয়ে রুমে এসে আজকে সকালে প্রথমে পাকা আম কেটে আমার সামনে দিলে সেই পাকা আম খেয়েছিলাম।আম খাওয়ার প্রায় আধা ঘণ্টা পরে সকালের খাবার খাই।

IMG_20260522_121613.jpg

আজকের সকালের খাবার হিসেবে ছিল চিংড়ি মাছ, আলু ও লতা দিয়ে সুন্দর করে রান্না করা তরকারি। সেই তরকারি দিয়েই সকালের খাবার সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ,আজকের সকালের খাবারটা অনেক ভালোই ছিল।

IMG_20260522_144233.jpg

যাইহোক,সকালের খাবার খেয়ে আজকে কোথাও যাইনি কারণ আজকে শুক্রবার ছিল।এজন্য কিছু সময় বিশ্রাম নিয়ে খুব তাড়াতাড়ি গোসল করি।যেহেতু শুক্রবার,তাই গোসল সম্পন্ন করে এসে যোহরের আযান পর্যন্ত বাড়িতেই ছিলাম।

এক পর্যায়ে যখন মসজিদে আযান দিল তখন অযু করে মসজিদে যাই এবং চার রাকাত সুন্নত নামাজ আদায় করি।এরপর হুজুরের বয়ান শুনি।প্রায় ৩০ মিনিটের মতো বয়ান চলেছিল।বয়ান শেষ হলে হুজুর আবার চার রাকাত সুন্নত নামাজ পড়ার সুযোগ দেন, তখন যারা আগে পড়েনি তারা সেই নামাজ আদায় করে নেয়।

এরপর মুয়াজ্জিন পুনরায় আযান দিলে হুজুর খুতবা শুরু করেন।খুতবা শেষ হওয়ার পরে সকলে জামাতের সাথে ২ রাকাআত ফরজ নামাজ আদায় করি।নামাজ শেষে হুজুর মোনাজাত ধরেন এবং আমরা সবাই তার সাথে মোনাজাতে অংশগ্রহণ করি। মোনাজাত শেষ করে আরো চার রাকাত বাদাল জুমার সুন্নত নামাজ পড়ে নামাজ সম্পন্ন করি।

নামাজ শেষ করে মসজিদের বাইরে আসতেই সবাই জানাজার নামাজের উদ্দেশ্যে যেতে শুরু করলাম। কারণ আজকে আমাদের এলাকায় নজু শেখ নামে একজন মানুষ ইন্তেকাল করেছেন। আমিও তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সেখানে যাই। সেখানে গিয়ে দেখি অনেকেই ইতোমধ্যে জানাজার জন্য দাঁড়িয়ে গেছে। তখন আমি একটি ছবিও তুলে রেখেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20260522_143945.jpg

যাইহোক,নামাজের পরেই জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু শহিদুল হুজুর নামে একজন হুজুর দুইটার পরে আসবেন বলে সবাই অপেক্ষা করছিল।অবশেষে প্রায় ২টা পাঁচ মিনিটে শহিদুল হুজুর উপস্থিত হন।হুজুর এসে জানাজার আগে প্রায় পাঁচ মিনিটের মতো কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

IMG_20260522_144005.jpg

তিনি সবাইকে জানাজার নামাজের নিয়ম-কানুন ও কী কী পড়তে হয় সেগুলো বুঝিয়ে দেন। পাশাপাশি তিনি বলেন, আমরা দুনিয়ার লাভ-লোকসান, আয়-রোজগারের বিষয়গুলো খুব ভালো বুঝি, কিন্তু প্রয়োজনীয় দোয়া শেখার প্রতি আমাদের আগ্রহ খুব কম। অথচ একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তখন সাথে কিছুই নেওয়া যাবে না।

তিনি আরো বলেন, আমাদের উচিত মহান আল্লাহ তায়ালাকে স্মরণ করা এবং প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করা। ২৪ ঘণ্টার মধ্যে যদি আমরা ১ থেকে ২ ঘণ্টাও আল্লাহর জন্য দিই তাহলে আল্লাহ তায়ালা অনেক খুশি হবেন। তার কথাগুলো শুনে সত্যিই মনে হলো, এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আমাদের সৎ পথে চলা উচিত।

IMG_20260522_144034.jpg

যাইহোক, বক্তব্য শেষ করে হুজুর জানাজার নামাজ শুরু করেন। আমরা সবাই জানাজার নামাজ আদায় করি। নামাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।
তবে আজকে প্রচণ্ড গরম থাকার কারণে সরাসরি বাড়িতে না গিয়ে ভাতিজার দোকানে চলে যাই।

সেখানে গিয়ে ২০ টাকা দামের একটি প্রান আপ খাই। প্রান আপ খাওয়ার আগে একটি ছবিও তুলেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম। গরমের মধ্যে ঠান্ডা প্রান আপ খেয়ে সত্যিই অনেক ভালো লাগছিল।
প্রান আপ খাওয়া শেষ করে বাড়ির দিকে আসছিলাম,

IMG_20260522_144307.jpg

এমন সময় দাদা আমাকে ডাক দিল। দাদার দোকানে গিয়ে দেখি কিছু হিসাব করে দিতে হবে।যেহেতু আজ শুক্রবার ছিল,তাই মসজিদের হিসাব লিখে দিতে বলল। আজকে মসজিদের জন্য মোট ৩৮০ টাকা উঠেছিল,সেটি খাতায় লিখে দিলাম। পাশাপাশি আরেকজন ক্রেতার ২৮৩০ টাকা বাকি ছিল সেটারও হিসাব করে দিলাম। এতে দাদা অনেক খুশি হলো।

IMG_20260522_143902.jpg

দাদার দোকানে প্রায় ২০ মিনিটের মতো বসে ছিলাম। তখন দেখতে পেলাম আব্দুল্লাহ নামের এক ছেলে কিছু কাশবন কেটে এনেছে।এগুলো গরুকে খাওয়ানোর জন্য এনেছে। বিষয়টা দেখে আমি একটি ছবিও তুলে রেখেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

যাইহোক,এরপর দাদার দোকান থেকে কয়েকটি পটেটো চিপস কিনে বাড়িতে নিয়ে আসি।বাড়িতে এসে আমার সিস্টারকে দিলে সে খেতে শুরু করে। পরে আমাকেও দেয়,তখন আমি ওর সাথে বসে চিপস খেয়েছিলাম।

চিপস খাওয়ার কিছু সময় পরে দুপুরের খাবার সম্পন্ন করি।যেহেতু আজকে স্কুল ছিল না,তাই দুপুরের পর বাড়িতেই ছিলাম এবং কিছু সময় ঘুমিয়েছিলাম। এভাবেই বিকাল প্রায় ৫টা পর্যন্ত বাড়িতে কাটাই।

বিকালের পরে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে রোকনের দোকানে কিছু সময় কাটাই। পরে রাত প্রায় আটটার সময় বাড়িতে ফিরে আসি।

বাড়িতে এসে পরিবারের সকলের সাথে রাতের খাবার সম্পন্ন করি।রাতের খাবার খেয়ে কিছু সময় মোবাইল ব্যবহার করি।এভাবে রাত যখন প্রায় দশটা বাজে তখন ঘুমিয়ে যাই।

যাইহোক,এটাই ছিল আমার আজকের দিনের সম্পূর্ণ কার্যক্রম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
Loading...