Better Life with Steem||The Diary Game|| 23 May 2026||

in Incredible India22 days ago

IMG_20260523_112027.jpg

প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে উঠে প্রথমে টিউবওয়েল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসি।রুমে এসে কিছু সময় বসে মোবাইল দেখছিলাম।এমন সময় আমার আপু আমার জন্য একটি থালার ভিতরে করে পাকা পেঁপে ও কয়েকটি খেজুর এনে দেয়।

IMG_20260523_112043.jpg

খাবারগুলো দেখে বেশ ভালো লাগলো।খাওয়ার আগে একটি ছবিও তুলে রাখি,যা আপনাদের সাথে শেয়ার করলাম।এরপর পাকা পেঁপে ও খেজুর খেয়ে কিছু সময় আরাম করে বসে থাকি।

আজকে যেহেতু স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না,তাই সকালের খাবার একটু দেরি করে খেয়েছি। এর আগে আমার ওয়াইফকে বললাম কিছু পাপড় ভেজে দিতে।পরে সে সুন্দর করে পাপড় ভেজে দিলে আমি,

IMG_20260523_112218.jpg

আমার আপু ও আমার ওয়াইফ একসাথে ভাগাভাগি করে খেতে শুরু করি।খাওয়ার আগে সেখানেও একটি ছবি তুলে রাখি।পাপড় খেতে খেতে আমরা সবাই মিলে কিছু সময় গল্প ও আড্ডা দেই।পরিবারের সাথে এভাবে সময় কাটাতে সত্যিই অনেক ভালো লাগে।

IMG_20260523_112106.jpg

কিছু সময় পরে সকালের খাবার খাই। সকালের খাবার শেষ করে বাড়িতে কিছুক্ষণ ছিলাম। তারপর বাজারের দিকে যাই। কারণ আমার প্রায়ই ঠান্ডা, সর্দি ও কাশি লেগে থাকে। তাই বাজারে গিয়ে জহুরুল ফার্মেসি থেকে ৩০০ টাকা দিয়ে একটি চ্যবনপ্রাশ কিনে নিয়ে আসি।

IMG_20260523_112153.jpg

ঠিক তখনই আপু ফোন দিয়ে বললো,বাড়িতে আসার সময় যেন কদুর তেল নিয়ে আসি।পরে দোকান থেকে কদুর তেলও কিনে নিলাম।এই তেল মাথা ঠান্ডা রাখতে,চুলের গোড়া মজবুত করতে ও চুল পড়া কমাতে অনেক উপকার করে বলে সবাই ব্যবহার করে।

IMG_20260523_112122.jpg

দুপুরের দিকে বাড়িতে ফিরে প্রথমে কেনাকাটার জিনিসগুলো ঘরে রেখে টিউবওয়েল পাড়ে গিয়ে গোসল সম্পন্ন করি।গোসল শেষে রুমে এসে দুপুরের খাবার খাই।দুপুরের খাবার শেষ করে আসরের আগ পর্যন্ত বাড়িতেই সময় কাটাই।

এক পর্যায়ে আসরের আযান দিলে মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করি। নামাজ শেষে বেলাল ভাইয়ের ফার্মেসির দোকানে যাই।সেখানে টুপি পরা অবস্থায় একটি ছবি তুলে রাখি।তারপর দোকানে বসে মাগরিব পর্যন্ত সময় কাটাই।মাগরিবের আযান হলে আবার মসজিদে গিয়ে নামাজ আদায় করি।

IMG_20260523_112027.jpg

মাগরিবের নামাজ শেষে বাড়িতে না গিয়ে সরাসরি রোকনের দোকানে যাই।সেখানে গিয়ে রোকনের সাথে লুডু খেলতে বসি।অনেকক্ষণ ধরে মোট ৭টি গেম খেলেছি। এর মধ্যে আমি রোকনকে ৬টি গেমে হারাই আর রোকন আমাকে মাত্র ১টি গেমে হারাতে পারে।

তখন রোকন মজা করে বলছিল,এত গেম হারার পরও নাকি আরও দুইটা গেম খেললে সে জিততে পারতো।কিন্তু সে আগেই বাড়ি চলে যাওয়ার কারণে আর খেলা হয়নি।সত্যি বলতে লুডু খেলতে অনেক মজা লেগেছে।

এরপর রাত প্রায় ৯টার দিকে রোকনের দোকান থেকে বাড়িতে ফিরে আসি।বাড়িতে এসে পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খাই।রাতের খাবার শেষ করে কিছু সময় অনলাইনে সময় কাটাই।তারপর রাতের নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।

যাইহোক,এভাবেই কেটে গেল আমার পুরো দিনের কার্যক্রম। আশা করি আমার আজকের দিনলিপি আপনাদের ভালো লাগবে।ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 20 days ago 

Thank you so much for your support dear❤️❤️❤️