Better Life with Steem||The Diary Game|| 24 May 2026||

in Incredible India21 days ago

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে কিছু সময়ের জন্য বাহিরে যাই। বাহিরে গিয়ে সকালবেলার প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করি। আহ! কী শান্তি সকালবেলার নির্মল বাতাসে। যদিও এখন গরমের দিন,তারপরও সকালের ঠান্ডা বাতাস মনটা একদম ভরে দেয়। তাই মাঝে মাঝেই এমন শান্তি অনুভব করার জন্য সকালবেলা প্রকৃতির মাঝে কিছু সময় কাটাই।

IMG_20260524_134240.jpg

যাইহোক,সকালবেলা প্রকৃতির মাঝে ঘোরাঘুরি শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম।এমন সময় আমাদের বাড়ির পাশের রাস্তার ধারে তিনজন পিচ্চি ছেলেকে দেখি গাছে উঠে খেলাধুলা করছে।তাদের এই আনন্দময় দৃশ্য দেখে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল।আমরাও ছোটবেলায় কত আনন্দ করেছি, কত দুষ্টুমি করেছি!সত্যিই সেই সোনালি দিনগুলো ছিল অনেক সুন্দর।

আসলে শৈশবের জীবনটা ছিল খুবই সহজ-সরল।না ছিল কোনো টেনশন,না ছিল কোনো ঝামেলা। শৈশবের স্মৃতিগুলো মনে পড়লে এখনো সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। আজকে এই পিচ্চিগুলোর খেলা দেখে তাই তাদের কয়েকটি ছবি তুলে রাখলাম এবং আপনাদের মাঝেও শেয়ার করলাম।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

যাইহোক,কিছুক্ষণ পর সেই পিচ্চিগুলো বাড়িতে চলে যায়। আমিও বাড়িতে এসে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হলাম। এরপর অল্প কিছুক্ষণ পর সকালের খাবার খেলাম। আজকের সকালের খাবার হিসেবে ছিল মাছ ভর্তা, ডাল,ডিম ভাজি ও ছোট মাছের তরকারি। আলহামদুলিল্লাহ,সকালের খাবারটা অনেক মজার ছিল।

IMG_20260524_134613.jpg

সকালের খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম।এমন সময় একটা ফোন আসে।কারণ আমি অনলাইনে আমার ওয়াইফের জন্য দুইটা থ্রি-পিস অর্ডার করেছিলাম।ডেলিভারির লোক ফোন দিলে কিছুক্ষণের মধ্যেই আমি মাস্টার বাজারে চলে যাই।সেখানে গিয়ে থ্রি-পিসগুলো বুঝে নিলাম।দুইটা থ্রি-পিসের জন্য মোট ১৮০০ টাকা দিয়েছিলাম।

IMG_20260524_135226.jpg

যাইহোক,থ্রি-পিসগুলো নেওয়ার আগে আমি একটা ছবিও তুলে রাখি।কারণ অনলাইনের জিনিস কখনো খারাপ হলে যেন প্রমাণ থাকে। তাই ছবিটা তুলে রেখেছিলাম এবং আপনাদের মাঝেও শেয়ার করলাম।কিছুক্ষণ কথা বলে আবার বাড়িতে চলে আসি।

IMG_20260524_134432.jpg

বাড়িতে এসে দেখি আমার বোন আর ওয়াইফ আম খাচ্ছে।আমাকে দেখেও তারা আম খেতে বললো। আম খাওয়ার আগে আমি একটা ছবিও তুলে রাখলাম।এরপর সবাই মিলে আম খেলাম।

তারপর তাদের থ্রি-পিসগুলো দেখালে তারা বললো, “১৮০০ টাকায় দুইটা থ্রি-পিস ভালোই হয়েছে।” পরে তারা আবারও অর্ডার করতে চাইল।তখন বুঝলাম কাপড়গুলো আসলেই ভালো হয়েছে।আলহামদুলিল্লাহ,অনলাইনে এই দুইবার অর্ডার করে ভালো জিনিসই পেয়েছি।

এরপর তাদের সাথে কিছুক্ষণ গল্প করছিলাম।এমন সময় মসজিদ থেকে যোহরের আযান ভেসে এলো। তাই আর দেরি না করে টিউবওয়েল পাড়ে গিয়ে গোসল সেরে নিলাম।গোসল শেষে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম।

IMG_20260524_134502.jpg

দুপুরের খাবার শেষে বাড়ির ভেতরে গিয়ে দেখি আমাদের ছোট দুইটা বাচ্চা ছাগল দেয়ালের ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছে।তাদের নাম রাখা হয়েছে “ময়না” ও “মতিন”।আদর করেই এই নাম রাখা হয়েছে। তাদের শান্তভাবে শুয়ে থাকা দেখে একটা ছবি তুলে রাখলাম এবং আপনাদের মাঝেও শেয়ার করলাম।

যাইহোক,এরপর রুমে গিয়ে আসরের সময় পর্যন্ত বাড়িতেই ছিলাম।আসরের পরে বাহিরে বের হলাম। বাড়ির পিছনে দাদার দোকানে গিয়েছিলাম।সেখান থেকে দুইটা পটেটো কিনে বাড়িতে দিয়ে আবার দোকানে চলে যাই।দোকানে বসে কিছু সময় সবার সাথে আলাপ-আলোচনা করছিলাম।

IMG_20260524_133520.jpg

আলাপ করার মাঝেই দেখি একটা বিড়াল দোকানের ভিতরে ঢুকছে।তখন সেই সুন্দর মুহূর্তেরও একটা ছবি তুলে রাখলাম এবং শেয়ার করলাম।যাইহোক,সন্ধ্যা পর্যন্ত দোকানে বসেছিলাম।পরে মসজিদে মাগরিবের আযান হলে নামাজ আদায় করি।

আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না। অনেক ক্লান্ত লাগছিল এবং মাথা ব্যথাও করছিল। তাই নামাজ শেষে সরাসরি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে রাতের খাবার খেয়ে একটা নাপা এক্সটা খেয়ে নিই।এরপর মোবাইল চার্জে দিয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি।

এই ছিল আমার সেদিনের সারাদিনের সকল কার্যক্রম।আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে।যদি ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

Sort:  

Congratulations @hafizur46n! Your post has been upvoted by @supportive. In addition, accounts that delegate to us may receive a daily vote on one post worth approximately 11x their delegated SP, along with nearly 7% APR paid daily.

 21 days ago 

many many thanks for your support.❤️❤️

 21 days ago 

Thank you so much for Your support

Loading...