Better Life with Steem||The Diary Game|| 25 June 2026||
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগেই কিছু সময় প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে বাইরে বের হই। যাইহোক, প্রকৃতির মাঝে প্রায় আধা ঘণ্টা সময় অতিবাহিত করি।
ঘোরাঘুরি করার সময় কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করি। আজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নিজেরও কয়েকটি ছবি তুলে রাখি, যা
আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। বাড়িতে ফেরার পথে আশেপাশের মনোরম দৃশ্যও ক্যামেরায় ধারণ করি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে সকালের খাবার খাই।
সকালের খাবার শেষ করে অল্প কিছু সময় বিশ্রাম নিই। এরপর যখন সকাল দশটা বাজে, তখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। স্কুলে পৌঁছে দেখি কয়েকজন ছাত্রছাত্রী মাঠে খেলাধুলা করছে। তাদের আনন্দময়
মুহূর্ত দেখে একটি ছবি তুলে রাখি, যা শেয়ার করা হলো। এরপর অফিস রুমে গিয়ে নিজের আসনে বসি এবং সাড়ে দশটা পর্যন্ত সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করি।
এরপর দপ্তর ফরিদ ভাই সময়মতো ক্লাসের ঘণ্টা বাজালে আমরা সবাই নিজ নিজ শ্রেণিকক্ষে চলে যাই। প্রথম ক্লাস শেষ করে অফিসে এসে প্রায় ত্রিশ মিনিট বসে থাকি। এরপর আবার ক্লাস থাকায় শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান করি। এভাবেই দুপুর পর্যন্ত মোট চারটি ক্লাস সম্পন্ন করি।
টিফিনের সময় হলে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ি। পথে ভাতিজার দোকান থেকে কিছু প্রয়োজনীয় সদাই কিনে বাড়িতে নিয়ে যাই। এরপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাই। খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নিই।
আমার ওয়াইফ আমাকে একটি হাতঘড়ি উপহার দিয়েছিল। তবে সেটি হাতে একটু বড় ছিল। তাই দুপুরের খাবারের পর শিপন ভাইয়ের দোকানে যাই। সেখানে তিনি ঘড়ির চেইন থেকে দুই ঘাট কেটে দেন। এরপর ঘড়িটি আমার হাতে একদম মাপমতো হয়ে যায়।
সেখান থেকে বের হওয়ার পর মনে পড়ল, মায়ের প্রেসার কিছুটা কমে গিয়েছিল। তাই মা আমাকে ওর স্যালাইন আনতে বলেছিলেন। এরপর বেলাল ভাইয়ের ওষুধের দোকানে গিয়ে 2টি ওর স্যালাইন কিনে সরাসরি বাড়িতে পৌঁছে দিই। স্যালাইন রেখে আবার স্কুলে ফিরে যাই।
দুপুর দুইটা থেকে আবার ক্লাস শুরু হয়। এরপর বিকেল চারটা পর্যন্ত নিয়মিত ক্লাস নিই। চারটায় স্কুল ছুটি হলে সরাসরি বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার সময় আমার
ওয়াইফ আমার জন্য একটি আম কেটে নিয়ে আসে। আমরা দুজন মিলে আম খেয়ে বেশ ভালো সময় কাটাই। এরপর বিকেল পাঁচটা পর্যন্ত বাড়িতেই থাকি।
পাঁচটার পর মাস্টার বাজারে যাই। সেখানে ছোট ভাই ফরিদের দোকানে বসে গল্প, আড্ডা ও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতে করতে সময় কাটাই। এভাবেই রাত সাড়ে আটটা পর্যন্ত সেখানে ছিলাম।
রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে ফোন আসলে সরাসরি বাড়িতে ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি পরিবারের সবাই রাতের খাবার খেয়ে নিয়েছে এবং আমার জন্য খাবার টেবিলের ওপর সুন্দর করে রেখে দিয়েছে। আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খাই। এরপর কিছু সময় মোবাইল ব্যবহার করি।
রাত যখন প্রায় সাড়ে দশটা বাজে, তখন ঘুম ঘুম অনুভব হওয়ায় ঘুমিয়ে পড়ি। এভাবেই শেষ হয় আমার সারাদিনের ব্যস্ততা ও ছোট ছোট সুন্দর মুহূর্তে ভরা দিনটি।
যাইহোক, এ ছিল আমার সেদিনের সারাদিনের কার্যক্রম। আশা করি আমার আজকের দিনলিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, তাহলে অবশ্যই মন্তব্য করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।








Thank you so much for your support❤️❤️