Better Life with Steem||The Diary Game|| 25 May 2026||
আজকে খুব ভোরে ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই আমার ওয়াইফ জানায়,তার জন্য ওয়ান টাইম ব্যান্ডেজের প্যাকেট আনতে হবে।গতকাল তার হাতের আঙুল সামান্য কেটে গিয়েছিল,তাই পানি ও তরকারি কাটার সময় যাতে সমস্যা না হয়,এই জন্যই ব্যান্ডেজ লাগবে।
আমি সকালেই চলে যাই বেলাল ভাইয়ের ওষুধের দোকানেএবং সেখান থেকে ব্যান্ডেজ নিয়ে আসি। নিয়ে আসার পর সে খুব খুশি হয়।পরে আমি একটা ছবি তুলে রাখি।
এরপর সকালের খাবার চাইলে সকালের খাবার দেয়,তখন আমি সকালের খাবার খাই।সকালের খাবার হিসেবে ছিল গরম গরম ভাত আর বোয়াল মাছ।আলহামদুলিল্লাহ,খাবারটি ভালোই লেগেছিল।
খাবার শেষ করে কিছু সময় রুমে বিশ্রাম নিই,তারপর যোহরের আযান পর্যন্ত অপেক্ষা করি।যোহরের পরপরই বাজারে যাই।
বাজারে গিয়ে দামাদামি করে ৩৫০ টাকায় একটি পাঙ্গাস মাছ কিনে বাড়িতে নিয়ে আসি।মাছটি এনে আবার একটি ছবি তুলে রাখি।
এরপর রুমে এসে দেখি আমার বোন কাঁচা আম খাচ্ছে।সেটা দেখে আমিও ছবি তুলে রাখি।পরে আমরা দু’জন মিলে কাঁচা আম খাই।লবণ আর মরিচের গুঁড়া দিয়ে কাঁচা আম খেতে খুব ভালো লাগে। অনেক দিন পর এমনভাবে খেয়ে বেশ ভালো লেগেছে।
এরপর টিউবওয়েল পাড়ে গিয়ে গোসল করি,কারণ বাজার থেকে এসে গরমে ঘেমে গিয়েছিলাম।গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাই।দুপুরের খাবার শেষ করে আসর পর্যন্ত বাড়িতেই থাকি।আসরের পর বাইরে যাই এবং ভাতিজার দোকানে গিয়ে কিছু সময় কাটাই।
সেখানে বসে থাকার সময় আমার এক ছাত্র আমাকে দেখে সালাম দেয়।আমি তার সালামের উত্তর দিই এবং তার সাথে কথা বলি।সে জানায়, সে একটি শার্ট কিনেছে। আমি শার্টটি দেখে জানতে চাই কত টাকা।
সে বলে ৫০০ টাকা। আমি বলি ঈদের সময় বেশি দাম নিয়েছে, ৪০০ টাকা হলে ভালো হতো।পরে সে জানায় আসলে অন্য জায়গায় ৫০০ টাকা চেয়েছিল,কিন্তু পরিচিত দোকানদারের কাছ থেকে ৩৫০ টাকায় নিয়েছে।এটা শুনে আমি বলি,তাহলে ভালোই হয়েছে।
আমি বলি,এই শার্ট গরমে আরামদায়ক হবে।সে বলে জি স্যার। প্রায় ১০ মিনিট কথা বলে তাকে বিদায় দিই। এরপর ভাতিজার দোকানে আরও কিছু সময় থেকে বাড়ির দিকে রওনা দিই।
এ সময় আমার বাবা ফোন করে বলেন,কুরবানির জন্য ৫ ভাগে একটি গরু কেনা হয়েছে,সেটি দেখে আসতে।তাই আমি সেখান থেকে গিয়ে গরুটি দেখি এবং একটি ছবি তুলে রাখি।
গরুটির দাম ছিল ৯৫ হাজার টাকা। দেখে ভালোই লাগলো।আগের সপ্তাহে এই গরুর দাম প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ছিল,এখন কম দামে পাওয়া গেছে বলে সবাই খুশি ছিল।
এরপর বাড়িতে এসে গরুর ছবি আমার বোন ও ওয়াইফকে দেখাই।তারা দুজনই বলে গরুটি কেনা ভালো হয়েছে।
এরপর কিছু সময় পর মাগরিবের আযান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করি।নামাজ শেষে বাড়িতে না গিয়ে কিছু সময় রোকনের দোকানে থাকি। রাত ৮টার দিকে বাড়ি ফিরে আসি।
বাড়িতে এসে পরিবারের সবার সাথে রাতের খাবার খাই।খাবার শেষে আমি,আমার বোন ও ওয়াইফ মিলে কিছু সময় মোবাইলে লুডু খেলি।
রাত ১০টার দিকে আমার বোন ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পর আমরাও ঘুমিয়ে পড়ি।
এভাবেই আমার পুরো দিনের কার্যক্রম শেষ হয়। আশা করি আপনাদের ভালো লাগবে।ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।





