Better Life with Steem||The Diary Game|| 28 June 2026||

in Incredible India4 days ago

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে আজও প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর উদ্দেশ্যে বাইরে বের হয়েছিলাম। বাইরে গিয়ে প্রায় এক ঘণ্টা প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করি।

IMG_20260628_142852.jpg

আজও প্রকৃতির সৌন্দর্য মনটাকে ভীষণ ভালো করে দিয়েছিল। চারপাশে সবুজ গাছপালা, বিস্তীর্ণ পতিত আবাদি জমি আর মনোরম পরিবেশ সত্যিই দারুণ

লাগছিল। সেই পতিত জমিতে একটি গরুকে ঘাস খেতে দেখে দৃশ্যটি আমার খুব ভালো লাগে। তাই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটি ছবি তুলে রাখি।

IMG_2026-06-28-21-42-12-24_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে বাড়ির পথে রওনা দিই। আসার সময় নানিদের বাড়ির সামনে একটি সুন্দর ফুলের গাছ চোখে পড়ে। ফুলটির নাম আমি জানি না, তারপরও সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটি

ছবি তুলে রাখি। আসলে আমি যেখানেই সুন্দর কোনো ফুল দেখি, সেটির নাম জানি বা না জানি, ছবি তুলে রাখতে ভালোবাসি। এরপর সরাসরি বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিই।

খাওয়া শেষ করে দেখি তখন প্রায় দশটা বাজে। তাই আর দেরি না করে প্রস্তুতি নিয়ে স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে আমার নির্ধারিত আসনে বসে সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতে থাকি।

IMG-20260628-22318.jpg

একপর্যায়ে আমাদের দপ্তর ফরিদ ভাই সবার জন্য চায়ের ব্যবস্থা করেন। চা তৈরি হয়ে গেলে আমরা গল্প করতে করতেই চা পান করি। কিছুক্ষণ পর সাড়ে দশটার দিকে ফরিদ ভাই ক্লাসের ঘণ্টা বাজালে সবাই নিজ নিজ শ্রেণিকক্ষে চলে যাই।

আজও আগের মতো ক্লাস নেওয়া শুরু করি। একটি ক্লাস শেষ হওয়ার পর আধা ঘণ্টার বিরতি পাই। বিরতির পর আবার ক্লাসে গিয়ে ধারাবাহিকভাবে পাঠদান চালিয়ে যাই। চারটি ক্লাস নেওয়ার সময়

বিজ্ঞান ক্লাসে গিয়ে জানতে পারি, সামনে পরীক্ষা থাকলেও একজন ছাত্র এখনো গাইড বই কিনতে পারেনি। আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, তার আর্থিক অসচ্ছলতার কারণে গাইড কেনা সম্ভব হয়নি।

IMG_20260628_141734.jpg

ছাত্রটির কথা শুনে আমি তাকে বলি, এবার পরীক্ষার জন্য গাইড না থাকলেও সমস্যা নেই, তবে পরে সুযোগ হলে অবশ্যই কিনে নেবে। যেহেতু সে খুবই অসহায়, তাই তার পড়াশোনার দায়িত্ব কিছুটা আমি নিজেই

IMG_20260628_141610.jpg

নিয়েছি। প্রতিদিনের প্রয়োজনীয় পড়ার ছবি তুলে তার বোনের মোবাইলে পাঠিয়ে দিই, যাতে সে পড়াশোনা চালিয়ে যেতে পারে। আমি তাকে সাহস দিয়েছি, মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই ভালো ফল করা সম্ভব।

এরপর সবার পড়া নিয়ে ক্লাস শেষ করি। চারটি ক্লাস শেষ হওয়ার পর যথারীতি স্কুল ছুটি হয়ে যায়। অন্যরা যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও আমার আরেকটি কাজ ছিল। ইদানীং আমার স্ত্রীর শরীর

IMG_20260628_141117.jpg

অনেক দুর্বল লাগছিল। তাই সে আয়রন ট্যাবলেট খাওয়ার কথা বলেছিল। সেই কারণে আমি ছোট ভাই ফিরোজের দোকানে গিয়ে এক মাসের জন্য আয়রন ট্যাবলেট কিনে নিয়ে আসি। বাড়িতে এসে ট্যাবলেটটি তাকে দিলে সে খুবই খুশি হয়। এরপর আমরা দুপুরের খাবার খেয়ে নিই।

দুপুর দুইটার আগেই আবার স্কুলে ফিরে যাই। সেখানে বিকেল চারটা পর্যন্ত একটানা ক্লাস নিই। ক্লাস শেষে স্কুল ছুটি হলে সবাই বাড়ির পথে রওনা দেয়। তবে আমি সরাসরি বাড়ি না গিয়ে বেলাল ভাইয়ের ফার্মেসিতে চলে যাই। সেখানে বসে অনেকক্ষণ গল্প-

IMG_20260628_142057.jpg

আড্ডা দিই। একসময় বেলাল ভাই বললেন, প্রচণ্ড গরম পড়েছে, তাই দুজনে মিলে একটি মিরিন্ডা খাওয়া যাক। আমরা দুজনেই সমান টাকা দিয়ে একটি মিরিন্ডা কিনে একসঙ্গে পান করি। খাওয়ার আগে স্মৃতি হিসেবে একটি ছবিও তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করেছি।

আরও কিছু সময় বেলাল ভাইয়ের দোকানে কাটিয়ে সন্ধ্যার আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় ভাতিজার ফোন এলো। সে জানাল, তার মোবাইলে

আবারও সমস্যা হয়েছে, তাই আমাকে দোকানে যেতে হবে। আমি তার দোকানে গিয়ে ফোনটি ভালোভাবে পরীক্ষা করে সমস্যার সমাধান করে দিই। এরপর সেখানে প্রায় এক ঘণ্টা সময় কাটাই।

রাত আটটার দিকে বাড়ি থেকে ফোন এলে বাড়িতে ফিরে আসি। এসে দেখি পরিবারের সবাই রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছে। আমিও ফ্রেশ হয়ে সবার সঙ্গে রাতের খাবার খেয়ে নিই। এরপর কিছু সময় অনলাইনে বিভিন্ন কাজ করি। রাত যখন প্রায় দশটা বাজে, তখন প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।

এভাবেই কেটে গেল আমার ঐদিনের পুরো সময়। আশা করি আজকের দিনলিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 4 days ago 

Thank you so much for your support❤️❤️

Loading...