Better Life with Steem||The Diary Game|| 30 May 2026||

in Incredible India15 days ago (edited)

IMG_20260530_173626.jpg

প্রতি দিনের মতো সকালে ঘুম থেকে না উঠে একটু দেরিতেই ঘুম থেকে জেগে উঠি। কারণ ইদানীং স্কুল বন্ধ, তাই আজকে সকাল ৯টার সময় ঘুম থেকে উঠি। এছাড়া আজকে আমি ছিলাম শ্বশুর বাড়িতে। ঘুম থেকে উঠে টিউবওয়েল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসি।

IMG_20260530_093633.jpg

রুমে আসার পর আমাকে সকালের খাবার দেওয়া হয়। সকালের খাবার হিসেবে ছিল গরুর মাংস ও ছাগলের মাংসের তরকারি। আলহামদুলিল্লাহ, সকালের খাবার অনেক ভালো ছিল। খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নিই।

IMG_20260530_170705.jpg

বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে আমার শাশুড়ি বললো, “দেখতো আমাদের ২টা মিটারের বিদ্যুৎ বিল কত টাকা এসেছে।” তখন বিলের কাগজ হাতে নিয়ে দেখি একটাতে ১১২ টাকা আর আরেকটাতে ১৩৪ টাকা এসেছে। দুইটা মিলিয়ে মোট ২৪৬ টাকা। এরপর তিনি আমাকে ২৫০ টাকা দিয়ে বললেন একটি বিল দিয়ে আসতে।

IMG_20260530_170640.jpg

তারপর আমি চলে যাই সালাল বাজারে। বাজারে গিয়ে বিকাশে ২৫০ টাকা ক্যাশ-ইন করি এবং আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করে দিই। বিল দেওয়ার পর বাজার থেকে ২ লিটারের প্রাণ আপ কিনে বাড়িতে নিয়ে আসি।

IMG20260530183010.jpg

বাড়িতে এসে প্রাণ আপ আমার ওয়াইফকে দিলে সে অনেক খুশি হয়। কারণ গরুর মাংস খাওয়ার পর ঠান্ডা পানীয় পেয়ে তার ভালো লেগেছে। এরপর সবাই মিলে প্রাণ আপ খাই। খাওয়া শেষে আসরের আগ পর্যন্ত বাড়িতেই সময় কাটাই।

বিকাল সাড়ে ৪টার দিকে আমার ওয়াইফের খালাতো ভাই ও তার সাথে আরও কয়েকজন আসে। তারা বললো বিকেলে সালাল বাজারে যাবে। তখন সিদ্ধান্ত হলো সবাই মিলে একসাথে সালাল বাজারে ঘুরতে যাবো।

IMG_20260530_170317.jpg

বাজারে গিয়ে লোক গুনে দেখি আমরা মোট ৮ জন। এরপর একটি দোকানে বসে ৮ কাপ চায়ের অর্ডার করি। চা দিলে সবাই মিলে চা খাই। চা খাওয়ার সময় স্মৃতি হিসেবে কিছু ছবি তুলে রাখি, যা শেয়ার করেছি।

চা খাওয়ার পর বিল জানতে চাইলে দোকানদার বললো ৮ কাপ চায়ের দাম ১২০ টাকা। তখন আমি ১২০ টাকা পরিশোধ করি। কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পর আমার শ্যালক সজীব বললো, “ভাইয়া, চলেন সালাল নৌকা ঘাটে যাই।”

IMG_20260530_173626.jpg

তারপর আমরা সবাই মিলে নৌকা ঘাটে যাই। সেখানে গিয়ে অনেক নৌকা দেখতে পাই।

IMG_20260530_174315.jpg

চারপাশের পরিবেশ ও নদীর দৃশ্য দেখে অনেক ভালো লাগে।

IMG_20260530_173721.jpg

তাই কয়েকটি ছবি তুলে রাখি। পরে একটি নৌকায় বসে সবাই মিলে গল্প করি এবং চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করি।

IMG_20260530_173915.jpg

সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা ছিল অসাধারণ সুন্দর। মাথার ওপরে লাল সূর্য আর নিচে পানির প্রতিচ্ছবি — দুইটা মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়েছিল।

IMG_20260530_173951.jpg

সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করি। সত্যিই এমন দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে।

সন্ধ্যা ঘনিয়ে আসলে আমরা সবাই বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। এরপর আমার ওয়াইফকে এক গ্লাস পানি দিতে বলি। পানি খেয়ে কিছু সময় অনলাইনে কাটাই।

রাত ৮টার দিকে সবাই মিলে রাতের খাবার খাই। খাবার খাওয়ার পর অল্প কিছু সময় ফেসবুকে সময় দিয়ে রাত ১০টার দিকে ঘুমিয়ে যাই।

যাইহোক, এভাবেই কেটেছে আমার সেই দিনের পুরো সময়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...

Bijoy1.jpg

Curated by @bijoy1

 15 days ago 

Thank you so much for your support.❤️❤️❤️