Better Life with Steem||The Diary Game|| 31 May 2026||

in Incredible India14 days ago

আজকে যেহেতু শ্বশুরবাড়িতে ছিলাম, তাই একটু দেরিতে ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে বসি। কিছুক্ষণ পর আমার শাশুড়ি আম্মা আমার জন্য আম, আপেল ও কমলা কেটে

IMG_20260531_225611.jpg

সামনে এনে দেন। আমি আনন্দের সাথে ফলগুলো খেয়ে নিই। খাওয়া শেষ করার কিছুক্ষণ পর আমার নানা শ্বশুর ফোন করে জানান যে তাদের বাসায় দাওয়াত রয়েছে এবং দ্রুত চলে যেতে বলেন। তখন আমরা সবাই মিলে নানা শ্বশুরের বাড়িতে যাই।

IMG_20260531_225439.jpg

সেখানে গিয়ে সকালের দাওয়াতের খাবার খাই। আজকের সকালের খাবার ছিল বেশ মজাদার। গরম গরম ভাতের সঙ্গে গরুর মাংসের পিটুলি পরিবেশন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, পিটুলির স্বাদ ছিল সত্যিই অতুলনীয়। অনেকদিন পর এমন সুস্বাদু খাবার খেয়ে বেশ ভালো লেগেছে। পরিবারের সবার সঙ্গে বসে খাওয়ার আনন্দটাও ছিল আলাদা।

সকালের খাবার শেষ করে কিছুক্ষণ পর আমি সালাল বাজারে চলে যাই। আমার সঙ্গে ছিল দুইজন শ্যালক। বাজারে গিয়ে আমরা তিনজন মিলে তিনটি স্পিড পানীয় খাই।

পানীয় খাওয়ার আগে স্মৃতি হিসেবে একটি ছবি তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

IMG_20260531_225338.jpg

কিছু সময় সেখানে কাটিয়ে আমরা একটি চায়ের দোকানে যাই এবং তিনজন মিলে চা পান করি। চা খাওয়ার আগেও একটি ছবি তুলে রাখি।

চা পান শেষে আমরা বাজারে প্রায় এক ঘণ্টার মতো সময় কাটাই। এরপর সালাল বাজারের একটি দোকানে যাই। সেখানে গিয়ে বাড়ির জন্য ২০ প্যাকেট কেক এবং ২০ প্যাকেট জিরোস চিপস কিনে নিই।

IMG_20260531_225913.jpg

কারণ আজকের দাওয়াতে প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষের আয়োজন ছিল। তাদের মধ্যে প্রায় ২০ জন শিশু ছিল, তাই তাদের কথা চিন্তা করেই এসব নিয়ে যাওয়া হয়।আর এগুলো বাবদ মোট ৪৫০ টাকা দোকানদারকে দিই।টাকা দিয়ে

IMG_20260531_132436.jpg

বাড়িতে গিয়ে শিশুদের মধ্যে কেক ও চিপস বিতরণ করে দিই। তখন কয়েকজন মজা করে বলছিল যে চিপসের পরিবর্তে প্রাণ আপ হলে আরও ভালো হতো। তখন তাদের বলা হলো, পরে একদিন প্রাণ আপ খাওয়ানো হবে, আপাতত এগুলোই খেতে হবে। সবাই খুব আনন্দের সঙ্গে খাবার গ্রহণ করে। শিশুদের দেওয়ার পরও পাঁচটি প্যাকেট বেঁচে যায়, সেগুলো বড়দের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

এভাবে সময় কাটাতে কাটাতে ঘড়িতে দুপুর ২টা বেজে যায়। তখন আমি রুমে গিয়ে কিছু সময় বিশ্রাম নিই। বিশ্রাম শেষে কিছুক্ষণ পর নানি শাশুড়ি দুপুরের খাবার খেতে ডাক দেন।

IMG_20260531_225555.jpg

আমি দুপুরের খাবার খেয়ে নিই। খাওয়ার পর নানি শাশুড়ির বাসায় রাখা একটি পারফিউম ব্যবহার করি। সুন্দর ঘ্রাণের কারণে পারফিউমটি বেশ ভালো লেগেছিল।

এরপর আবার সালাল বাজারে যাই। সেখানে গিয়ে কয়েকজন মিলে বসে গল্প-আড্ডা দিতে থাকি। বাজারের পরিবেশও বেশ প্রাণবন্ত ছিল। বিভিন্ন পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় এবং নানা বিষয়ে আলাপ-আলোচনা করতে করতে সময় কেটে যায়। এভাবেই সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করি।

ঘড়িতে যখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে, তখন আমি ও আমার দুই শ্যালক মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি ফেরার সময় জানতে পারি যে আমার শাশুড়ির প্রচুর ঠান্ডা লেগেছে।

IMG_20260531_225736.jpg

তাই সালাল বাজারের একটি ফার্মেসিতে গিয়ে ১০ টাকা দিয়ে দুটি হিস্টাসিন ট্যাবলেট কিনে আনি। বাড়িতে এসে ওষুধগুলো শাশুড়ির হাতে তুলে দিলে তিনি সেগুলো রেখে দেন।

এরপর আমি রুমে গিয়ে কিছু সময় ফ্যানের নিচে বসে বিশ্রাম করি। বিশ্রাম শেষে পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে গল্প, আড্ডা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকি। হাসি-আনন্দের মধ্য দিয়ে সময়গুলো খুব সুন্দরভাবে কাটছিল। এভাবেই রাত ৯টা পর্যন্ত সবার সঙ্গে আনন্দময় সময় পার করি।

রাত ৯টার পর সবাই মিলে রাতের খাবার খেয়ে নিই। খাবার শেষ করে রাত ১০টার দিকে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি। সেখানে এসে ফ্রেশ হয়ে কিছু সময় অনলাইনে কাটাই। বিভিন্ন কাজ শেষ করতে করতে রাত প্রায় সাড়ে ১০টা বেজে যায়। তখন দিনের সব ক্লান্তি শেষে ঘুমানোর প্রস্তুতি নিয়ে শুয়ে পড়ি।

যাইহোক, এভাবেই কেটেছে আমার পুরো দিনের কার্যক্রম। আলহামদুলিল্লাহ, দিনটি বেশ ভালো ও আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটানো, দাওয়াতে অংশ নেওয়া এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হওয়ায় দিনটি আরও স্মরণীয় হয়ে উঠেছে।

আশা করি আমার আজকের দিনলিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 13 days ago 

Thank you so much for your support❤️❤️