You are viewing a single comment's thread from:

RE: নিজেকে আত্ন বিশ্বাসী হিসাবে গড়ে তুলুন।

in Incredible India3 years ago (edited)

ঠিকই বলেছেন আত্মবিশ্বাস বাড়াতে পারলে যেকোনো কাজ করা সহজ হয়। আত্ম বিশ্বাস হলো
সাফল্যের চাবি কাঠি । তবে সবাই আত্মবিশ্বাসী হয়ে জন্মায় না । আবার সবার আত্মবিশ্বাস প্রকাশের ভঙ্গিও এক নয়। সাধারণত মনে করা হয় যে, শুধুমাত্র কর্মক্ষেত্রেইআত্মবিশ্বাস এর প্রয়োজন । আসলে জীবনের প্রতিক্ষেত্রেই আত্মবিশ্বাস জরুরী । কর্মক্ষেত্র থেকে শুরু করে সংসার, সন্তান লালন পালন এমনকি আপনার রান্নার জন্যও আত্মবিশ্বাস দরকার । কিন্তু কিভাবে নিজেকে সহজেই আত্ম বিশ্বাসী করে তুলবেন ? সহজ কিছু অভ্যাস আর চিন্তা চেতনার অল্প কিছু ধনাত্মক পরিবর্তনের মাধ্যমে আমারা নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে পারি ।
আপনি কোন কাজ পারেন না বা কিছু জানেন না বা আপনার কোন সাহায্য দরকার, কথা বলুন । প্রয়োজনীয় এবং আপনার কাজ বা সমস্যা সম্পর্কিত মানুষের কাছে পরামর্শ নিন। আপনি কথা না বললে কেউ জানবে না যে আপনার কি দরকার। তাই কথা বললে হয়ত আপনি দেখবেন কোন বিষয় আপনি যত কঠিন ভেবেছেন, আসলে তত কঠিন নয় । কথা বলে আপনি আপনাকে আত্ম বিশ্বাসী করে তুলতে পারবেন কারণ, আপনি তখন অনেক তথ্য জানতে পারবেন আর আপনার কাছে যত বেশী তথ্য থাকবে, আপনি ততো শক্তশালী ।তাই পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68415.31
ETH 1988.91
USDT 1.00
SBD 0.38