হঠাৎ প্ল্যান
নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ।বেশ অনেকদিন পর ঠিকঠাক ভাবে আবার লিখতে আসলাম। বিগত অনেক দিনের গ্যাপটা কিসের জন্য ছিল ,আজকের পোস্ট কিন্তু সেখান থেকেই।
আসলে আমাদের কোথায় কখন যাওয়ার থাকে ,কোথায় কি লেখা থাকে, পরবর্তীতে কি হতে চলেছে, এই সমস্ত কিছুই আমরা ভাবি হয়তো আমরা জানি ।কিন্তু আমরা আসলেই জানি না। আপনি হয়তো ভাবছেন পরবর্তী সেকেন্ড কিংবা পরবর্তী মিনিটে আপনি নির্দিষ্ট কাজটি করবেন, যদি ভাগ্যে না থাকে তাহলে সেই কাজটা আপনার করা হবে না। আপনার যেখানে যাওয়ার সেখানে যাওয়া হয়তো হবেনা। হয়তো অন্য কোথাও আপনাকে যেতে হবে ।
তাই জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে সব সময় একটা জিনিস শেখাতে থাকে যে, এখন যা হচ্ছে সেটা নিয়ে বাঁচতে শেখা। কারণ পরবর্তী মুহূর্তে কি হতে চলেছে, তা আমরা আন্দাজ করতে পারলেও সেটা পুরোপুরি ভাবে সঠিক নয় কিংবা সেটা হয়না কিছু সময়।
এই যে এত ভারী ভারী কথা বলছি ,তার পেছনের কারণ হচ্ছে, ৮ তারিখের সন্ধ্যেবেলার মুহূর্ত ।সেদিন শুক্রবার ছিল। প্রত্যেক দিনের মতন সময়টা কাটছিল ।সন্ধ্যেবেলার দিকে হালকা করে একটু চা খেয়ে পড়তে বসেছিলাম ।ঈশান সদ্য কম্পিউটার ক্লাস থেকে এসেছে ।
হঠাৎ করে মায়ের কাছে একটা ফোন আসে। আমি খুব একটা গুরুত্ব দিইনি প্রথমে। কারণ সন্ধ্যেবেলার সময় মা একটু ফাঁকা থাকে বলে, মাকে মাসিরা ,দিদা প্রায় সকলেই ওই সময় মাকে একটু ফোন করে। হঠাৎ করে একটু কানে আসলো ,মা যেন যাওয়া নিয়ে কিছু একটা বলছে, মানে কোথায় একটা ঘুরতে যাওয়া নিয়ে ঘুরতে যাবার কথা শুনে আমি আর নিজেকে আটকাতে পারলাম না।
নিজের কৌতূহল ধরে রাখতে পারলাম না। বারান্দায় চেয়ারে মা বসেছিল ।আমি ছুটে দৌড়ে গিয়ে মায়ের সামনে পাঁচ বছরের বাচ্চার মত দাঁড়িয়ে পড়লাম। জিজ্ঞেস করতে লাগলাম ইশারায় ,কোথায় যাওয়ার কথা বলছ।
ঘুরতে যাওয়ার কথা শুনে আসলেই আমি বাচ্চাদের মতন করি। আমি খুবই ভালোবাসি ঘুরতে যেতে। মা সাথে সাথে উত্তর দিল ,পুরীতে ঘুরতে যাবি?।আমি তখনই রাজি। আমাকে তো রাজি করাতেই হয় না। ঘুরতে যাওয়ার কথা শুনলে আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই। বাবাকে ফোনে মা সাথে সাথে জবাব দিল না। বলল দাঁড়াও একটু ভেবে বলছি।।
আসলে বাবা মাকে ফোন করে বলছিল যে আগামীকাল অর্থাৎ শনিবার ৯ ই মে হঠাৎ করেই আমাদের পরিচিত একটা ফ্যামিলি পুরীতে ঘুরতে যাচ্ছে। তারাও বারবার বাবাকে জেদ করছে যাতে আমাদের ফ্যামিলিটাও ওদের সাথে যায়। এই কারণেই বাবা-মাকে জিজ্ঞেস করতে ফোন করেছিল ,যে আমরা যাব কিনা।
তারপরে আসলেই আমরা কি ঠিক করলাম ,সেটা আপনাদের জানাচ্ছি পরের পোস্টে।



Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Curated by: @ahsansharif
কোথায়োও ঘুরতে যেতে আমিও ভালোবাসি।তা যদি হয় সমুদ্র কিংবা পাহাড় তবে তো কথাই নেই। দিদি ভাই আপনিও ঘুরতে ভালোবাসেন। ঘুরতে যাওয়া নিয়ে মায়ের ফোনে আলাপ শুনে আপনি পাঁচ বছরের শিশুর মত হয়ে গেছেন।
এই একঘেয়েমি জীবনটা থেকে মাঝে মাঝে ছুটি নিতে সবাই চাইবে । কোথাও ঘুরতে যাওয়া মানে মনকে সতেজ রাখা । জীবনে চলার পথ সহজ করে দেয়।
দিদিভাই তুমি পুরী ঘুরতে গিয়েছিলে কিনা তা জানাতে ভুল করবে না।