বসন্তের মৌসুমে আমার বাগানের কিছু ফুল

in Incredible Indialast month

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20260218150953.jpg

আমরা বাংলা মাসের প্রায় শেষপ্রান্তে দাঁড়িয়ে রয়েছি। দেখতে দেখতে বছর শেষ হতে চলেছে।চারিদিকে বসন্তের হাওয়া বইছে ।"বসন্ত এসে গেছে" এই কথাটার মধ্যে যেন অনেক কিছু লুকিয়ে রয়েছে।আর একদিন পর রং দোল। রঙের ছোঁয়ায় আমরা আবার রঙিন হয়ে উঠবো।বসন্তকালে দিনের বেলায় যেমন প্রচন্ড রোদ গরম পড়েছে।ঠিক তেমনি রাতের বেলাতে হালকা ঠান্ডা। অনেকের শরীর খারাপ করছে।এই সময়টা হয়তো অনেকেরই ভীষণ পছন্দের ঋতু ।কিন্তু আমার এই সময় টা একেবারেই ভালো লাগেনা। চারিদিকে সারাদিন প্রচন্ড হাওয়া বয়। এখন প্রত্যেকটা গাছের পাতা ঝরার সময়। পাতা ঝরে আবারো নতুন পাতা গজাবে। এই সময় তে নানা রকমের ফুল ফুটতে ও দেখা যায়। আর ফুল আমরা সকলেই পছন্দ করি। ফুলের মত সুন্দর জিনিস হয়তো আর পৃথিবীতে কিছুই হতে পারে না। ফুল দেখলে মনটা সত্যি ভীষণ ভালো হয়ে যায়।

IMG_20260301_232536.jpg

এই বসন্তের মৌসুমে আমার বাগানেও আমার পছন্দের সুন্দরীরা সেজে উঠেছে ।তাদের কথায় আপনাদের মাঝে শেয়ার করে নেব। বেশ কিছুদিন ধরে কাজের প্রচণ্ড চাপ থাকার কারণে সেভাবে বাগানের গাছ গুলোতে একটুও দেখা শোনা করতে সুযোগ পায়নি। আজকে একটু কাজের চাপ কম থাকায় বিকেল বেলায় বাগানে সমস্ত গাছ গুলো পরিচর্যা করতে গিয়ে হঠাৎ করে ফুল গুলোর দিকে নজর পড়েছিল। শীতের মাঝামাঝি সময়ের দিকে বাগানে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম ।ভেবেছিলাম হয়তো গাছগুলো লাগবেনা। কিন্তু শাশুড়ি মা গাছ গুলোর পিছনে খুব ভালোভাবে যত্ন নিয়েছিল। তাই গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে।

IMG20260301162418.jpg

এছাড়া কয়েকটা ডালিয়া ফুলের গাছ লাগিয়ে ছিলাম। সে গুলোতে কি রংয়ের ফুল ফুটবে সেগুলো প্রথমে বোঝা যায় না। যতদিন না গাছ থেকে ফুল ফুটবে ততদিন অপেক্ষা করতে হয়।গাছ গুলোতে বেশ সুন্দর সুন্দর ডালিয়া ফুল ফুটে রয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। ফুল আমাদের সমস্ত কাজেই ব্যবহার করা হয়। তাই আমি ছোট থেকেই ফুলগাছ লাগাতে ভীষণ পছন্দ করি ।কিন্তু আগে জায়গার অভাবে লাগাতে পারিনি ।কিন্তু এখন নিজের পছন্দমত ফুল গাছ নিয়ে এসে বাড়িতে লাগাই। এই বসন্তের মৌসুমে আমার বাগানে ফুটে উঠেছে রং বেরঙের ফুল। কিছু ফুল শুকিয়ে গেছে। আবার কিছু ফুল ফোটার অপেক্ষায় রয়েছে।

IMG20260301162149.jpg

কিছুদিন আগে রান্নাঘরে ঢুকতে দেখি একটা পেঁয়াজ আপনা আপনি গাছ বেরিয়ে গিয়েছিল ।তাই আমি শখ করে পেঁয়াজটাকে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। সেই পেঁয়াজটাকে আমার শাশুড়ি মা সুন্দর করে যত্ন করেছিল। প্রত্যেকদিন একটু আধটু জলও দিতেন। কিছুদিন পরে দেখছি সেই পেঁয়াজ থেকে পেঁয়াজ কলি বের হয়েছে। ছোটবেলায় দিদা যখন পেঁয়াজ এর মাথাটা বাদ দিয়ে দিত ।সেই গুলো অনেক লাগিয়ে দিতাম ।কিন্তু অনেক অপেক্ষা করে কখনো পেঁয়াজ কলি বের হতে দেখিনি। এই প্রথমবার নিজের বাড়িতে বেশ কয়েকটা পেঁয়াজ কলি হয়েছে। এই বসন্তকালে বাগানটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। কিছু গাছ আবার ফুল দিয়ে শুকিয়ে গেছে ।

IMG20260301162125.jpg

যেগুলো ফুল দেওয়া শেষ হয়ে গেছে ।সেই গাছ গুলোকে কিছুটা কেটে দেওয়া হল ।আর যে গাছ গুলোতে এখনো ফুল দিয়ে যাচ্ছে। তাদের খুব ভালোভাবে যত্ন করে আবারো ফুলের অপেক্ষায় রইলাম। আমার বাগানে এই কয়েকটি ফুল আপনাদের মাঝে শেয়ার করে নিলাম ।


আজ এইখানেই শেষ করলাম ।আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...


image.png
Curated by: @pandora2010

 last month 

Thank you 🙏

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.063
BTC 69275.57
ETH 2114.50
USDT 1.00
SBD 0.46