বোনের সাথে কেনাকাটা করার মূহুর্ত
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
আজকে আপনাদের মাঝে শেয়ার করব কেনাকাটার একটু সুন্দর মুহূর্ত। আমাদের দৈনন্দিন জীবনে কেনাকাটার শেষ নেই। বাঙালিদের বারো মাসে যেমন ১৩ পার্বণ লেগেই থাকে ।ঠিক তেমনি আমাদের বারো মাস কেনাকাটা লেগেই থাকে। যেকোনো অকেশনে কিংবা পুজো পার্বণনে কিছু না কিছু নতুন জিনিস কেনার জন্য মার্কেটে ছুটতে হয়। এছাড়া দৈনন্দিন জীবনে সাংসারিক কিছু কেনাকাটা করার জন্য আমাদের মার্কেটে যেতেই হয়। তবে সেদিন গিয়েছিলাম বোনের সাথে কেনাকাটা করবার জন্য। আবারও অনেকদিন পর বোন এসেছিল বেড়াতে। যখনই কোন কিছুর কেনাকাটা করবার প্ল্যানিং হয় ঠিক তখনই দুই বোনের মধ্যে ফোনে আমাদের আগে থেকেই কথাবার্তা হয়ে যায়।কি কি কেনাকাটা করতে হবে।কারণ একা একা কেনাকাটা করতে বেরোতে একেবারেই ইচ্ছে করেনা। তাই বোন বেড়াতে আসলে বোনকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি কিছু কেনাকাটার জন্য।
আবারো কয়েকদিন পর বেড়াতে যাওয়ার প্ল্যানিং চলছে। সেই উদ্দেশ্যেই কেনাকাটা শুরু হয়ে গেছে। এর আগে যতবারই বেড়াতে গিয়েছি হঠাৎ করে বেড়াতে যাওয়া হয়েছিল ।তাই কেনাকাটা করার কোন কিছুই সুযোগ হয়ে ওঠেনি। এবার আগে থেকেই সবকিছু প্ল্যানিং হয়ে গেছে সেই মতো কেনাকাটাও শুরু হয়ে গেছে। তবে পরিস্থিতি সব দিকে ঠিক থাকলে তবেই বেড়াতে যাওয়া হবে। কারণ যে কোন জায়গার যাওয়ার আগে পরিবারে সমস্ত মানুষজন যদি ঠিকঠাক থাকে তবে বেড়াতে যেতে ইচ্ছা করে। বেড়াতে গেলে সেইসব মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নেব। সেদিন দাদুর বাৎসরিক অনুষ্ঠানে খাওয়া-দাওয়া সেরে আসবার পর বোন আর আমি বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করবার উদ্দেশ্যে।
দুজনেই হাঁটতে হাঁটতে গল্পে গল্পে পৌঁছে গিয়েছিলাম শপিংমলে। সারা শপিং মল ঘুরে বোনের কোন জিনিসই পছন্দ হয়নি। তাই আবার শপিং মল থেকে বেরিয়ে পড়েছিলাম। আশেপাশে প্রচুর দোকান রয়েছে। সেখান থেকে আমার নিজের যাবতীয় জিনিসপত্র কিনে নিয়েছিলাম। গিয়েছিলাম বোন কেনাকাটা করবে বলে। কিন্তু উল্টোটা হয়ে গিয়েছিল। সমস্ত জামা কাপড় আমি কেনাকাটা করেছিলাম। জামা কাপড় কেনাকাটা করতে বেরোলে যে কোন জিনিস পছন্দ হয়ে গেলেই সেটা না নিলে মন খারাপ হয়ে যায়। তাই আমি সেদিন বেশ কয়েকটা জামা কিনে নিয়েছিলাম।
চেনাজানা যেকোন দোকানে গেলেই কিছু না নিয়ে বাড়ি ফিরে আসা যায় না ।দোকানের কাকুটা আমাদের অনেক দিনের চেনা। অনেক সময় জামা পছন্দ হলে আমাদের টাকা না থাকলেও পছন্দ করে জামা বাড়ি নিয়ে চলে আসি। হয়তো কয়েকদিন পর কাকু বাড়িতে এসে টাকা নিয়ে যায়। এছাড়াও অনেক কিছু কেনাকাটার করা ছিল। সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছিলাম । এখনো অনেক কিছু কেনাকাটা করার বাকি রয়েছে।এরপরে আবারো দুই বোন গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অনেকদিন পর বোনেরা এক জায়গায় হলে বোনদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। গল্পে গল্পে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিলাম ।আমরা বোনেরা মিলে কেনাকাটা করতে গেলে আমরা গল্প করতে করতেই চলে যাই। যাইহোক আপনাদের মাঝে আজকে আমার কেনাকাটার মুহূর্ত শেয়ার করে নিলাম।
আজ এখানেই শেষ করছি। আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আগামীকাল ।সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।



