বৃষ্টির হওয়ার পরের মুহূর্ত

in Incredible Indiayesterday

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG_20260703_171157.jpg

আষাঢ় মাস পড়ে গেছে বেশ কিছুদিন হয়ে গেল। তবে সেভাবে এখনো বৃষ্টির দেখা মেলেনি। আষাঢ় শ্রাবণ মাস আমরা বর্ষা কাল হিসেবেই মনে করি। কিন্তু আষাঢ় মাস শুরু হওয়ার আগে থেকেই এত পরিমাণে গরম পড়ছে যে মানুষ বৃষ্টি চাইলেও বৃষ্টি পাচ্ছে না। বেশ কিছুদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছে।কিন্তু বৈশাখ মাস জৈষ্ঠ মাসের শুরুতেই খুব ভালোভাবেই বৃষ্টি হচ্ছিল। যতদিন থেকেই আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ শুরু করেছিল। ঠিক ততদিন থেকেই প্রত্যেকটা দিনই বৃষ্টিতে জ্বালাতন করেছে। কিভাবে যে দিনগুলো সহ্য করে থেকেছি সেগুলো আপনাদের বলে বোঝানো যাবে না ।তবে বৃষ্টির সময় আনন্দ হয়েছে খোলা আকাশের নিচে বৃষ্টি আসার আগে প্রকৃতির এক রূপ দেখতে পাওয়া।আবার বৃষ্টি চলাকালীন আরেক রূপ। কিন্তু বৃষ্টির শেষে শান্ত স্নিগ্ধ পরিবেশ যেন অপরূপ দৃশ্য মন এমনিতেই জুড়িয়ে যায়। বৃষ্টির পর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আকাশে পাখিদের আনন্দ এদিকে প্রকৃতির আরেক রূপ আবারো মেঘেদেরও রংবেরঙের রূপ দেখা যায়।

IMG_20260703_171126.jpg

আজকে আমি বেশ কিছুদিন আগেই বৃষ্টি হওয়ার পরের মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নেব। বৃষ্টি ভেজা আবহাওয়া আমার ভীষণ প্রিয়। বৃষ্টি হলেই আমি জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করি। বৃষ্টির সময় বাইরের দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে।বৃষ্টির দিনগুলোতে আমরা কিভাবে সময় কাটিয়েছিলাম সেগুলো মোটামুটি আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম।আসলে যখনই মাথার ওপর ছাদ থাকেনা তখনই ঝড়-বৃষ্টি কি জিনিস সেটা খুব ভালোভাবে বোঝা যায়। তবে আমাদের পুরো ঘরের মাথায় ছাদ ছিল না এমনটা নয়। শুধু সিড়ির ঘরের মাথা পুরোটাই খোলা ছিল ।তাই ঘরে বসে সমস্তটাই উপভোগ করতাম। সেদিন দুপুরের পরেই একেবারেই আকাশে ঘন কালো মেঘ শুরু হয়েছিল। সকলে ঘরে বসে বসেই খানিকক্ষণ বৃষ্টি দেখছিলাম। এদিকে ঘর তো মোটামুটি ভেসে গিয়েছিল। ঝড়ের দাপটে বৃষ্টির জল গায়ে এসে ও পড়ছিল।

IMG_20260703_171103.jpg

বর্ষাকালে এটা ভীষণ ভালো লাগে হঠাৎ করেই ঘন কালো মেঘ জমে এক চোট বৃষ্টি হয়ে সাথে সাথে আবারো থেমে যাই। কিন্তু আকাশের ঘন কালো মেঘ থেকেই যায়। সেদিন ও প্রায় আধা ঘন্টা ধরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির ফলে আমাদের ভালোই হয়েছিল ।কারণ ছাদে কষ্ট করে জল দিতে হয়নি। আপনা আপনি ছাদে জল জমে গিয়েছিল। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন ছাদে গিয়েছিলাম তখন প্রকৃতির বিভিন্ন রূপ গুলো চোখে পড়ছিল। সেই গুলোরই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এমন দৃশ্য সচরাচর আমার চোখে পড়ে না।

IMG_20260703_171044.jpg

বৃষ্টির পরে মানুষের যেমন আনন্দ হয় ।ঠিক তেমনি পাখিদের কোলাহল শুনে মনে হচ্ছিল তাদেরও আনন্দের আত্মহারা হয়ে গিয়েছে। সেদিন বৃষ্টির সময় খানিকক্ষণ ঝড়ও হয়েছিল। ঝড়ের পর গাছের পাতা গুলো যেন একেবারে থমকে গিয়েছিল। তারাও বৃষ্টির সাথে খানিকক্ষণ পাল্লা দিয়ে চারিদিক দুলছিল। তারাও যেন হাঁপিয়ে উঠেছিল। যাইহোক সেদিন স্নিগ্ধ পরিবেশটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছিল। বৃষ্টি হয়তো সারা বছরই হয়। কিন্তু বৃষ্টির পর সাথে সাথে ছাদে গিয়ে নানা রকম দৃশ্য সেভাবে কোন দিন দেখা হয় না। ঘরে বসে দেখতে একরকম লাগে।আর উঁচু জায়গা থেকে আরেক রকম লাগে।


আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আগামীকাল ।সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
 yesterday 

Thank you 🙏

Loading...