বারো দোল মেলা দেখতে যাওয়ার শেষ দিনের মুহূর্ত

in Incredible India4 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলের ভালো লাগবে।

IMG_20260508_224915.jpg

আজকে আপনাদের মাঝে শেয়ার করে নেব বারোদোল মেলা দেখতে যাওয়ার শেষ দিনের মুহূর্ত। বারো দোল মেলায় শেষ দিনে দেখতে যাবার কোনো ইচ্ছে ছিল না। শুধুমাত্র মামার মেয়ে অর্থাৎ বোনকে খুশি করার জন্য যাওয়া। মানে তৃতীয় দিন মা বোনের সাথে যেদিনকে গিয়েছিলাম মেলা দেখতে সেদিনকে মামার মেয়েকে নিয়ে যাবার কথা ছিল। কিন্তু ওর পড়া থাকার কারণে ওকে নিয়ে যেতে পারিনি। তাই তো ওর ভীষণ অভিমান হয়েছিল। এদিকে একদিন বড় মামা বাড়িতে কাউকে কিছু না বলে বন্ধুদের সাথে মেলাতে চলে গিয়েছিল। বোন ঠিক খবর পেয়ে গিয়েছিল।সে তো বোনের ভীষণ অভিমান।আর অভিমান ভাঙ্গানো ভীষণ মুশকিল হয়ে পড়েছিল। কান্নাকাটি জুড়ে দিয়েছিল।তাই সেদিন আমি বলেছিলাম ঠিক আছে আমি পরের দিন তোকে বারো দোল মেলা দেখতে নিয়ে যাব। সেদিন সন্ধ্যাবেলায় আমি ,মামার মেয়ে ,আর আমার বোন আমার বাড়িতেই ছিল তাকেও সাথে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। বারো দোল মেলা দেখতে যাওয়ার জন্য।

IMG20260428202108.jpg

আকাশে মেঘ থাকলেও মেঘকে উপেক্ষা করে তিন জনে বেরিয়ে পড়েছিলাম মেলা দেখার জন্য। সেদিন ছিল ভোটের আগের দিন। তাই রাস্তাঘাট একদম ফাঁকা, তিনটে মেয়ে যেতে ভয় লাগছিল। কিন্তু মেলাতে খুব বেশি ভিড় ছিল না। ভোটের কারণে অনেক দোকান ভেঙ্গে চলে গিয়েছিল। আর যে কয়েকটা দোকান ছিল সেই দোকানগুলোতে জিনিসের দাম একটু হলেও বাড়িয়ে দিয়েছিল। কয়েকটা জিনিস কেনার জন্যই যাওয়া হয়েছিল বারোদোল মেলা দেখতে যাওয়া মানে জিনিস কেনা। এ বছরে প্রায় চারবার মেলাতে যাওয়া হয়েছিল ।প্রচুর টাকা খরচ হয়েছে। তাই শেষের দিনে সেরকম টাকা পয়সা নিয়ে যেতে পারিনি। তবুও ভালো ভালো জিনিস দেখলে লোভ সামলাতে পারি না।

IMG20260428202424.jpg

সেদিন গিয়েছিলাম যতক্ষণ প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনেই নিয়েছিলাম। এরপরে মামার মেয়ে আমার বোন ওরা ওদের পছন্দ মত কয়েকটা জিনিস কিনে মেলাটা খানিকটা ঘুরেছিলাম। কারণ সেদিন অর্ধেক দোকান ছিল না। এরপর যে যার পছন্দমত খাবার খেয়ে নিয়েছিলাম ।মেলাতে যাওয়া মানে ফুচকা খাওয়া। মামার মেয়ে আর বোন দুজনে মিলে ফুচকা খেয়ে নিয়েছিল। আর শেষে নিয়েছিলাম একটা করে আইসক্রিম । মেলাতে গিয়ে আইসক্রিম না খেলে ভালো লাগে না।আর গরমের দিনে আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে।এদিকে আকাশে হালকা মেঘ ছিল ।তাই আর দেরি করতে চাইনি । ভোটের কারণে রাস্তায় টোটোর সংখ্যা কম ছিল। টোটো করে আবারো তিন জন মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই প্রথমবার বারো দোল মেলাতে ৪ বার গিয়েছিলাম। আসলে বড় মামা-মামী কেউ বোনকে সেভাবে সময় দেয় না। এখন বড় হয়ে গেছে ।তাই দিদিদের সাথে সঙ্গ নিতে চাই। আমিও সেভাবে আমার সাথে কোথাও নিয়ে যেতে পারি না।

মেলাতে নিয়ে গিয়ে বোন তো ভীষণ খুশি হয়েছিল। মাঝে মাঝে ঘুরতে নিয়ে বেরোলে ভীষণ খুশি হয়।আর আমার সাথে একা একা গিয়ে পছন্দমত জিনিস কিনতে পেরেছিল।মা-বাবার কোন বাধা ছিল না। সকলকে খুশি করতে পেরে আমারও ভীষণ ভালো লাগে।


আজ এইখানে শেষ করলাম। আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।

Sort:  
Loading...

1000919610.png

 3 days ago 

Thank you 🙏