নিরামিষ আলুর দম রেসিপি
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।
আজকে শেয়ার করব আমার খুব প্রিয় একটা রেসিপি। নিরামিষ আলুর দম রেসিপি। আমরা সকলেই আলুর দম খেতে ভীষণ পছন্দ করি। রুটির সাথে ,লুচি, পরোটা, ভাত,ফ্রারাইস, পোলাও সমস্ত কিছুর সাথে আলুর দম খুব ভালো লাগে। আমার নিরামিষের দিনে নিরামিষ আলুর দম খুবই পছন্দের। আমরা পূজোর দিনে পুজোর কাজেও নিরামিষ আলুর দম তৈরি করি। অনেকেই অনেক রকম পদ্ধতিতে আলুর দম তৈরি করে। কিন্তু আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আলুর দম রেসিপি শেয়ার করব। শীতকালে যখন নতুন আলু ওঠে তখন অনেকে ছোট ছোট নতুন আলু দিয়ে গোটা গোটা আলুর দম করে।
ভিডিও লিংক
চলুন আজকে শেয়ার করি সহজ পদ্ধতিতে নিরামিষ আলুর দম তৈরি রেসিপি।
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | আলু | ১ কেজি |
| ২ | সরষের তেল | ৫০ গ্ৰাম |
| ৩ | মটরশুঁটি | পরিমাণ মতো |
| ৪ | পাকা লঙ্কা | ৪ টে |
| ৫ | আদা | পরিমাণ মতো |
| ৬ | জিরে | ১ চামচ |
| ৭ | শুকনো লঙ্কা | ২ টো |
| ৮ | এলাচ | ১ টা |
| ৯ | লবঙ্গ | ২ টো |
| ১০ | দারুচিনি | সামান্য |
| ১১ | গোটা জিরে | হাফ চামচ |
| ১২ | টমেটো | ১ টা |
| ১৩ | সানরাইজ এর আলুর দম মশলা | পরিমাণ মতো |
| ১৪ | চিনি | ১ চামচ |
| ১৫ | সানরাইজ এর গরম মশলা | ১ চামচ |
| ১৬ | ধনেপাতা | পরিমাণ মতো |
| ১৭ | ভাজা জিরে গুঁড়ো | ১ চামচ |
| ১৮ | লবণ | ২ চামচ |
| ১৯ | হলুদ | ১ চামচ |
প্রথম ধাপ
প্রথমেই পরিমাণ মতো আলু খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। যেহেতু আলু গুলো নতুন আলু তাই বটির পিছন দিকে ঘষে খোসা ছাড়িয়ে নিয়ে ছিলাম।
দ্বিতীয় ধাপ
এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে কড়াইতে সমস্ত আলু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ।
তৃতীয় ধাপ
আলু ভাজার সময় আলুতে সামান্য পরিমাণ লবণ, হলুদ এড করে দিয়েছি যাতে আলুগুলো আরো ভালো করে ভাজা হয়।
চতুর্থ ধাপ
এরপর ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে ছাড়িয়ে রাখা মটরশুঁটি আলুর মধ্যে দিয়ে আরো ভালো করে ভেজে নিতে হবে ।
পঞ্চম ধাপ
আলু মটরশুঁটি ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখতে হবে। আলু ভাজার সাথে সাথে আমি আলুর দম এ দেওয়ার জন্য মসলা শিলে বেটে নিয়েছিলাম। মসলা তে আমি ব্যবহার করেছি পাকা লঙ্কা, আদা, গোটা জিরে। সমস্ত কিছু শিলে বেটে নিয়েছিলাম।
ষষ্ঠ ধাপ
এরপর কড়াই এ তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা এলাচ ,লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। ও গুলো ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি কড়াইতে। সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে ।
সপ্তম ধাপ
ভাজা হয়ে গেলে বেটে রাখা মসলা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটো মসলার মধ্যে দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে ।
অষ্টম ধাপ
এরপরে ওই মসলার মধ্যে ভেজে রাখা আলু গুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ খানিকক্ষণ মসলার সাথে আলু গুলো খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
নবম ধাপ
কষানোর সময় সামান্য পরিমাণে জল এড করে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে কষাতে হবে, কষানোর পর আমি পরিমাণ মতো আলুর দমের মসলা দিয়ে আলু ভালো করে নাড়াচাড়া করতে হবে।
দশম ধাপ
এবারে আলুর মধ্যে পরিমাণমতো জল দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে।
একাদশ ধাপ
পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে আলুর দমের ঝোল ফুটে উঠেছে। তখন সামান্য পরিমাণে আলুর দমের মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে। চিনি দেওয়ার পর পরিমাণ মতো গরম মসলা দিয়ে দিতে হবে।
শেষ ধাপ
গরম মসলা দিয়ে নাড়াচাড়া করার পর কুচিয়ে রাখা ধনেপাতা আলুর দমের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আমি প্রথমেই সামান্য গোটা জিরে ভেজে রেখেছিলাম ।ধনেপাতা দেওয়ার পর সেই ভাজা জিরে আলুর দমের মধ্যে ছিটিয়ে দিতে হবে।
তৈরি
ভালো করে নাড়াচাড়া করে এরপর কড়াই থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ আলুর দম।
একদম সহজ পদ্ধতিতে আমি রেসিপিটি তৈরি করেছিলাম ।আমি সমস্ত রান্নায় একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করার চেষ্টা করি। বাইরের কোন উপকরণ ব্যবহার করি না। আপনারা চাইলে বাড়িতে রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারেন। বাড়ির সকলকে খাওয়ালে আশা করি সকলের ভালো লাগবে। যেকোনো তরকারিতে মসলা দেওয়ার জন্য সেই মসলা যদি শিলে বেটে নেওয়া হয়। তাহলে তরকারির স্বাদ আরো ভালো হয়। আলুর দমের ভিডিও লিংক দেওয়া থাকলো আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মত আলুর দম তৈরি করেছিলাম ।আমাদের বাড়ির সকলেরই খেয়ে খুব ভালো লেগেছে। আলু ভাজার সময় লবণ, হলুদ এর পরিমাণ উপকরণে লেখা নেই। আলুর দমে ঝাল নিজেদের পরিমাণ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতো ঝাল ব্যবহার করেছি।
আজ এখানেই শেষ করছি, আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।















সত্যি কথা বলতে আমার মনে পড়ে না যে আমি কোনদিন নিরামিষ খেয়েছি তবে আমার খুব আগ্রহ জাগতেছে আপনার এই আলুর দমের রেসিপিটা তৈরি করার জন্য,,
এই খাবারটা কিন্তু গরম গরম পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। আর তার সাথে তো বলতেই হবে আপনি রান্নাটা ভীষণ ধৈর্য নিয়ে করেছেন সেই সাথে পোস্টটাও করেছেন খুব গুছিয়ে। তাই বলবো সব মিলিয়ে ভীষণ ভালো হয়েছে।
I already had lunch, but I look at that plate and I crave it, it looks delicious
আমার কাছে মনে হয় ছোট বড় সবাই আলুর দম খেতে অনেক বেশি পছন্দ করে আর বেশিরভাগ নিরামিষ আলুর দাম অনেক বেশি ভালো লাগে বিশেষ করে লুচি দিয়ে আজকে আপনি চমৎকারভাবে নিরামিষ আলুর দম তৈরি করেছেন এবং কিভাবে তৈরি করেছেন সেই পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ নিরামিষ আলুর দম তৈরি করার পদ্ধতি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।