বারো দোল মেলাতে কেনাকাটা
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
কৃষ্ণনগরের বারদোল মেলা সম্পর্কে আপনারা অনেক কিছুই জেনে থাকবেন। কারণ এই মেলাটি প্রত্যেক বছরই হয়।কৃষ্ণনগর বাসীদের কাছে এই মেলা ঘিরে আবেগ থাকে। বহু দূর থেকে দর্শনার্থীরা আসেন এই মেলা দেখবার জন্য।আর আপনাদের মাঝে প্রত্যেক বছরই বিভিন্ন সুন্দর দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। তবে এ বছরে রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর একজন মারা গিয়েছিলেন ।তাই অনেকেই দুশ্চিন্তায় ছিলেন হয়তো মেলা এ বছরে নাও হতে পারে। মেলা বসেছিল। কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেবতার মূর্তি আসে সে গুলো আনা হয়নি।কিন্তু সমস্ত দুশ্চিন্তা কাটিয়ে এ বছরেও মেলা হয়েছিল। প্রত্যেক বছরের মত এ বছরেও এক মাস ধরেই মেলায় চলেছিল। তবে এই মেলাটি একমাস থাকলে ও আমাদের যেতে ভালো লাগে না এমনটা নয়। মনে হয় প্রত্যেকটা দিনই মেলাতে ছুটে যাই। কিন্তু মেলাতে গেলে খালি হাতে তো যাওয়া যাবেনা সাথে টাকা ও লাগবে।
তবু এই বছরে চারবার মেলাতে যাওয়া হয়েছিল। এই মেলাতে নিত্য নতুন বহু রকমের জিনিস পাওয়া যায়। যদি বাড়ি থেকে মনে করে যাই কোন জিনিস নেব না। কিন্তু বারো দোল মেলাতে বিভিন্ন রকমের জিনিস দেখে লোভ সামলানো যায় না। জিনিস না নিয়ে বাড়ি ফেরা যায় না। আর আমি ছোট থেকেই সংসারের জিনিস কিনতে ভীষণ পছন্দ করি। আজ বিয়ে হয়েছে বলে এমনটা নয়। আমি বিয়ের আগে মেলাতে যত বার গিয়েছি। তখনো বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে আসতাম। তখন অবশ্য দিদা বকাবকি করত ।কিন্তু এখনো বেশি জিনিস কিনে আনলে শাশুড়ি মা বকাবকি করে। তবুও মেয়েদের সংসার সাজাতে সকলেই ভালো লাগে। এই মেলাতে ১০ টাকা থেকে শুরু করে প্রায় এক দেড় লাখ টাকার জিনিসও পাওয়া যায়।এর ও বেশি টাকার জিনিস পাওয়া যায়।
তবে আমাদের মত মেয়েরা ছোটখাটো ঘর সাজানোর জন্য সাংসারিক জিনিস কিনতে ব্যস্ত হয়ে পড়ে। আমরা একটা গোটা বছর অপেক্ষায় থাকি এই মেলার জন্য। বিভিন্ন ধরনের নিত্য নতুন সাংসারিক জিনিস কিনব বলে।এই বছরে আমি প্রচুর জিনিসপত্র কিনে ফেলেছি, মোটামুটি বলতে গেলে ওই এক মাসে আমার টাকা প্রায় শেষ হয়ে গেছে। বারো দোল মেলা কেটে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে। আবারো কৃষ্ণনগরে আরেকটি মেলা শুরু হয়েছে ।সেই মেলাটি হলো নেতাজি মেলা। যার কিছুটা বর্ণনা আমি গতকালকে পোস্টে দিয়েছিলাম। এ বছরে আমি প্রচুর কাচের জিনিস কিনেছিলাম ।আমার কাছে জিনিস কেনা দেখে সকলেরই পছন্দ হয়েছিল।তারাও আবার আমার হাতে টাকা ধরিয়ে দিয়েছিল তাদের জন্য কিনে আনবার জন্য।
সব জিনিসের ছবি তুলে রাখা সম্ভব হয়নি ।কারণ বাড়িতে আসার সাথে সাথে সব জিনিসই ভেঙে যাওয়ার ভয়ে তুলে রাখা হয়েছে। সংসারে নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিস লাগে ।আর সেগুলো যদি আমাদের বাজেটের মধ্যে হয় ।সেগুলো কিনতে তো আরো বেশি ভালো লাগে। আর বাড়িতে অতিথি আসলে তাদের আপ্যায়ন করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র তো লেগেই থাকে। আর সেই সময় যদি হাতের কাছে না মনের মত জিনিস না পাওয়া যায় তাহলে নিজেরই ভালো লাগেনা। তাই এই বছরে আমি প্রচুর জিনিস কেনাকাটা করে রেখে দিয়েছি যাতে সময়ই সব হাতের কাছে আমি সব জিনিসই পেয়ে যায়।সব জিনিসের ছবি আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না।কারণ সমস্ত জিনিসের ছবি আমি তুলতে পারিনি। সব জিনিসের ছবি দেওয়া সম্ভব হলো না।
আজ এইখানে শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।



