অনলাইনে বোনের বিয়ের টোপর কেনা
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলের ভালো লাগবে।
গত দু'দিন ধরে আপনাদের মাঝে বোনের বিয়ের কেনাকাটা করার বিভিন্ন রকম মুহূর্ত শেয়ার করে নিচ্ছি। বিয়ের কেনাকাটা কমপ্লিট হলেও কিছু না কিছু বাকি থেকেই যাই। বিয়ের দিন সাজতে বসে কোনো না কোনো জিনিস কম পড়ে যায়। আসলে এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়।কনে কে এখন পার্লার থেকে ট্র্যাডিশনাল ব্রাইটদের মত সাজিয়ে তুলতে হয়।একটা কোনে কে সম্পূর্ণরূপে সাজাতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয়। এখন কার দিনে বেশিরভাগ জিনিস পত্র পার্লারের লোকজন নিয়ে আসে।সেদিন বেনারসি কিনতে গিয়ে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগরে গোয়ারী বাজার নামে একটি বাজারে, এখানে দশকর্মা থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। তাই আমরা ভেবেছিলাম ওখান থেকে বোনের বিয়ে টোপর টা কিনে নেব ।তবে এখন সবকিছুই সুন্দর অসুন্দরের ব্যাপারটা রয়েছে। মন মত না হলে কেউ সেই জিনিসগুলো কিনতে চাই না। আমার সময়ে আমি খুব একটা তো বুঝতাম না। তাই আমাকে যা দিয়েছিল আমি তাই হাসিমুখে পড়েছিলাম।
কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েরা ফোন দেখে দেখে কোনটাতে ভালো লাগবে কোনটাতে ভালো লাগবে না সবকিছুই বুঝতে শিখে গিয়েছে। তাই তাদের মনমতো পছন্দ হওয়াটা খুব আবশ্যিক ব্যাপার। সেদিন গোয়ারী বাজারে যাওয়ার পর একটা ও টোপর দেখে বোনের পছন্দ হয়নি ।আর আকাশ ছোঁয়া দাম বলছিল। তাই ওখান থেকে আর কেনা হয়নি। বিয়ের আগে অনেকেই আগে থেকেই অর্ডার দিয়ে বানিয়ে নেয়। কিন্তু বোনের বিয়ে যেহেতু খুব তাড়াতাড়ি ঠিক করা হয়েছে ।তাই সেভাবে সমস্ত কিছু অর্ডার দিয়ে বানানো সম্ভব হয়ে ওঠেনি। সেদিন ওখান থেকে টোপর পছন্দ না হওয়ার কারণে বোনের মনটা একটু খারাপই হয়েছিল। এখন অনেকেই থার্মোকলের কাজ করে। ভেবেছিলাম তাদের কাউকে দিয়ে বানিয়ে নেব।
কিন্তু বোন আগে থেকেই অনলাইনে সিলেক্ট করে দেখে রেখেছিল। সেখানে দামটাও অনেকটা কম। কেনাকাটা করে বাড়িতে আসার পরে আমাকে বলেছিল অনলাইন থেকে অর্ডার করে দিতে, কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করার সাহস পাচ্ছিলাম না। যদি ভালো না আসে তখন আরেক জ্বালা। কিন্তু অনলাইনের গুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। আমিও ওর পছন্দ মত একটা টোপর অর্ডার করে দিয়েছিলাম ।কিন্তু তারিখ দেখাচ্ছিল ২৯ এ এপ্রিল। ভাবছিলাম বোন যদি বাড়ি চলে যায় সে আরেক জ্বালা।সকলেই আশায় ছিলাম জিনিসটা কেমন আসবে সেটা দেখবার জন্য। কিন্তু ২৯ শে এপ্রিলের আগেই জিনিসটি চলে এসেছিল ।এমনকি জিনিসটি খুব সুন্দর এসেছিল। দাম অনুপাতে জিনিসটি সত্যিই খুব সুন্দর। খুব ভালো ভাবে প্যাক করে পাঠিয়ে ছিল।
হাতে পাওয়ার সাথে সাথে সকলেই প্যাকেট ওপেনিং করে যে যার মাথায় ধরে দেখতে লাগলো। হালকা কাজের উপর দেখতে ভীষণ মিষ্টি। যাইহোক বোনের পছন্দ হয়েছিল।এটাই ভালো লেগেছিল।এখনকার মেয়েদের সাজের জিনিস মন মত না হলে তাদের মন ঠিক করা ভীষণ মুশকিল। বোন কিছুদিন আমার বাড়িতে ছিল তাই জিনিসটি আসার সাথে সাথে নিজে দেখে নিতে পেরেছিল । এত সুন্দর টোপর আসবে সেটা ভাবতেই পারি না। বরের টোপরটা আমরা পরে দোকান থেকেই কিনে নেব।
আজ এইখানেই শেষ করছি। আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।


