দুই বোনের হঠাৎ করেই ঘোরাঘুরির মুহূর্ত

in Incredible India3 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলের ভালো লাগবে ।

IMG20260310200359.jpg

আজকে আপনাদের মাঝে শেয়ার করব দুই বোনের হঠাৎ করেই একটু ঘুরতে বেরনোর মুহূর্ত। আসলে জীবন সঙ্গী যখন সঙ্গ না দেয় তখন একা একাই পথ চলার পথ বেছে নিতে হয় একটু ঘুরতে যাওয়ার জন্য। সেটা কাছে হোক বা দূরে।আসলে আমার বর সারাদিন পরিশ্রম করে আসার পর যদি সন্ধ্যাবেলায় একটু কোথাও বেরোতে বলি একদমই বের হতে চাই না। আসলে ওর শরীরে ও পারেনা। তাই জোর করাতেও গতকালকে বেরোতে একদমই রাজি হয়নি। আমি রাগ করেই একাই বেরোবো বলছিলাম ।তখন মামার মেয়ে বলল দিদি আমি তোর সাথে যাব। আসলে সমবয়সী মানুষের সাথে পথ চলাটা একরকম। আর ছোট বাচ্চাদের সাথে পথ চলার আরেক রকম আনন্দ। বোন আমার থেকে অনেকটাই ছোট ।ওর বয়স মাত্র ১২ বছর।

IMG20260310200325.jpg

ওর মা-বাবা কোথাও ঘুরতে নিয়ে যেতে চাই না। তাই মাঝে মাঝে আমার সঙ্গ নিতে চাই। যেহেতু ও বাচ্চা তাই রাস্তা পারাপারের সমস্যা হতে একটু হলেও কষ্ট হয়। তাই আমি ওকে সব সময় সঙ্গে নিতে চাই না। যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি।কিন্তু গতকালকে কাউকে না পেয়ে বাধ্য হয়ে ওকেই নিতে হয়েছিল। কথাই বলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না।মানে যে যেতে চাইছে তাকে পাত্তা না দিয়ে যে যাবে না তাকে জোর করি।তাই হয়তো কোন সময় হয়তো ওকে পাত্তা দিই না বলে তাই কালকে ওর সাথেই বাধ্যতামূলক যেতে হয়েছিল। বেশ কিছুদিন আগে আমার বোনের সাথে গিয়ে কেনাকাটা করে গিয়ে ছিলাম। আমি নিজে দুটো কুর্তি পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম। কেটে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে। কিন্তু এখন মনে হচ্ছিল কুর্তিটা আমার একেবারে পছন্দ নয়।

IMG20260311154508.jpg

তাই বাড়িতে বসে আগে থেকে দোকানের কাকু টাকে ফোন করে বলেছিলাম কুর্তিটার বিষয়ে ।কাকুটা আমাদের খুবই চেনা জানা। তাই উনি ফেরত নিতে রাজি হয়েছিল। সচরাচর অন্য কোন দোকানে এতদিন পর কোন জিনিস ফেরত নিতে চাইতো না। এমনকি কোন বড় শপিংমলেও চেঞ্জ করে দিতে চাইতো না। তাই গতকালকে সন্ধ্যার পর আমি আর বোন দুজনে বেরিয়ে পড়েছিলাম জামাটা চেঞ্জ করবো বলে। যাইহোক দুজনে মিলে গল্পে গল্পে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। ভেবেছিলাম অনেক কয়েকটা জিনিসই কেনাকাটা করব। কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর হাতে একদমই অল্প সময় ছিল। তাই বেশি ঘোরাঘুরি করিনি, শুধু জামাটা চেঞ্জ করে নিয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।

বেশ কয়েকদিন ধরে সকালবেলায় ঘুম থেকে উঠে আকাশটা মেঘলা মেঘলা মনে হচ্ছে। এই বুঝি বৃষ্টি নামবে ।আবার কখনো মনে হচ্ছে বিকেলের দিকে হয়তো একটু ঝড়ও উঠতে পারে ।আবহাওয়াটা বেশ কয়েকদিন ধরে এইরকমই যাচ্ছে। এই ভয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছিলাম । ঐরকম আবহাওয়া দেখে কোথাও বেরোনো যাচ্ছেনা। যাইহোক গতকালকে বোন আমার সাথে একটু ঘুরতে পেরে ওরও বেশ ভালো লেগেছিল ।ও ফুচকা খেতে পছন্দ করে। তাই আমি রাস্তায় ওকে একটু ফুচকা খাওয়ানো হয়েছিল।আমিও বেশ কিছুদিন পরে জামাটা চেঞ্জ করে নিজের পছন্দমত জামা কিনতে পেরে একটু খুশি হয়েছিলাম। এরপর রাত সাড়ে আটটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম বাড়িতে। এই ছিল দুই বোনের ঘোরাঘুরির মুহূর্ত।


আজ এইখানে শেষ করলাম। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
 2 days ago 

Thank you 🙏

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 70872.28
ETH 2078.95
USDT 1.00
SBD 0.51