রাতের বেলায় আমাদের কিছু পাগলামি
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার আর ঈশার রাতের বেলায় কিছু পাগলামির মুহূর্ত। ঈশাকে আপনারা সকলেই চেনেন। তাই তার নতুন করে কোন পরিচয় দেওয়ার দরকার নেই ।গত রবিবার দিন রাত তখন ১১ টা বাজে আমি পোস্ট লিখতে ব্যস্ত। রাতের বেলায় বসে বসে আমি পোস্ট লিখি, সেই সময় হঠাৎই ঈশা আমাকে ফোন করেছিল, আর বলেছিল বৌদি আমি রাতের বেলায় পিজ্জা অর্ডার করেছি এখন ডেলিভারি দিতে আসবে। কিন্তু নিজে সব তালা দিয়ে বাবা-মা শুয়ে পড়েছে। আসলে রাত দুপুরে ওর নাকি ভীষণ খিদে পায় ।আর এটা ওটা খেতে ইচ্ছা করে। এটা ওটা খাওয়া মানে ওর সমস্ত কিছুই বাইরে অর্ডার করা। ঈশা আর ওর ভাই দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে পিজ্জা অর্ডার করেছিল। ওর বাবা-মা দুজনেই শুনলে বকাবকি করবে। তাই নিচে নামতে সাহস পাচ্ছিল না। ওর বাড়ি আর আমার বাড়ি একেবারেই পাশাপাশি। শুধু মাঝখান দিয়ে চলে গিয়েছে একটা রাস্তা।
আমার বাড়ির গেট আর ওর বাড়ির গেট একেবারেই সামনাসামনি। ওরা যখন ওপরে দোতলা করেছিল। তখন আমার বাড়ির ছাদের দিকে জানালা রেখেছিল যাতে আমার সাথে সবসময় গল্প করতে পারে। ও ফোন করা মাত্রই আমি ছাদে গিয়ে ওর সাথে গল্প করছিলাম। আর ওর পিজ্জা ডেলিভারির জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কিভাবে দেব সেটা মাথাতেই আসছিল না। কারণ ওরা নিচে নেমে তালা খুললেই ওর বাবা-মা দুজনেই জেগে যাবে ।আর দুজনকেই বকাবকি করবে। এদিকে আমার বাড়ি পাশে দিয়ে আর ওর জানালার পাশ দিয়ে সমস্ত ইলেকট্রিক তার গুলো গেছে, সেখান দিয়েও দেওয়া অসম্ভব ব্যাপার ছিল। যদি ইলেকট্রিক তারে কোন কিছু ঠেকে যায় তাহলে রাত দুপুরেই দুর্ঘটনা ঘটতে পারে।
যাইহোক রাত সাড়ে এগারোটা নাগাদ পিজ্জা ডেলিভারি দিতে আসলো। আমি নিচে নেমে তালা খুলে ওর পিজ্জা নিলাম ।নেওয়ার পর কিভাবে দেব সেটাই বুঝতে পারছিলাম না ।এদিকে আমার শাশুড়ি মা জেগে ছিল ।উনি আবার বলছিল এত রাতে পিজ্জা খাবে। উনিও তো শুনে অবাক হয়ে গিয়েছিল। এদিকে কিভাবে দেব, কি দিয়ে দেব খুঁজেই পাচ্ছিলাম না ।এরপর ঘর থেকে একটা প্যাকেট নিয়ে পিজ্জা প্যাকেটের মধ্যে ভরে নিয়ে ছিলাম। আর ছাদের ওপর ছিল একটা লম্বা লাঠি। সেই লাঠির মাথায় পিজ্জার প্যাকেট বাঁধিয়ে আমার বাড়ি ছাদ থেকে কারেন্টের তার এড়িয়ে কোনো রকম জানালায় পিজ্জা পৌঁছে দিয়েছিলাম।এদিকে লাঠিটা হয়ে গিয়েছিল ছোট। ভাবছিলাম এই বুঝি রাস্তায় পড়ে যাবে ।আর রাস্তায় পড়ে গেলেই ওর গেটের সামনে প্রচুর কুকুর তারা খেয়ে নেবে।
যাইহোক এর কোন কিছুই হয়নি ।লাঠি করে খুব ভালোভাবেই ওর জানলায় পিজ্জা পৌঁছে গিয়েছিলাম। ও আমাকে খেতে বলেছিল কিন্তু আমার রাতের খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছিল ।তাই আমি আর খাইনি। মাঝরাতে পিজ্জা খেয়ে ওর নাকি খুব শান্তি হয়েছিল। দুই ভাই বোনে পিজ্জা পেয়ে ভীষণ খুশি হয়েছিল।মাঝে মাঝে এইরকম রাত দুপুরে পাগলামি করতে থাকে ।এর আগের দিন কেউ জিও স্মার্ট থেকে কিছু চকলেট অর্ডার করেছিল। কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে সেখান থেকে আর ডেলিভারি দিতে আসেনি। সেগুলো সকালবেলাতে ডেলিভারি দিয়েছিল। মাঝে মাঝেই আমাদের মধ্যে এই ভাবেই চলতে থাকে পাগলামি হঠাৎ হঠাৎ করে মাথায় ভুত চাপে আর হঠাৎ করেই রাতের বেলায় বেরিয়ে পড়ি। কোন কোন দিন রাত দশটা সাড়ে দশটার সময় মিষ্টির দোকানে চলে যাই মিষ্টি খেতে। তবে গত রবিবারের দিন পাগলামি একেবারে আমাদের ছাড়িয়ে গিয়েছিল। সকালবেলায় শুনেছিলাম কাকিমা শুনে ভীষণ হাসাহাসি করেছে।
আজ এইখানে শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।


Thank you 🙏