দার্জিলিং এর রঙ বেরঙের কিছু অজানা ফুল

in Incredible Indiayesterday

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG_20260308_222022.jpg

আজকে আপনাদের মাঝে পাহাড়ি এলাকায় কিছু ফুলের ছবি আপনাদের মাঝে শেয়ার করে নেব। ফুল আমাদের কম বেশী সকলেরই ভালো লাগে ।ফুলের সৌন্দর্য সকলকেই হার মানায়। ফুল আমরা সমস্ত কাজেই ব্যবহার করে থাকি। এমনকি সকলের বাড়িতে কমবেশি ফুল গাছ লাগানো থাকে। ফুল এমন একটা জিনিস সেটাকে ভালো না বেসে পারা যায় না। মন খারাপের দিনে একগুচ্ছ ফুল পেলে সত্যিই মন ভালো হয়ে যায়। তবে পাহাড়ি এলাকাতে ফুলের সৌন্দর্য একেবারেই অন্যরকম ।সবুজ প্রকৃতিতে ঘেরা তার মধ্যে রংবেরঙের ফুল প্রকৃতির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। সমস্ত রকমের ফুল দেখেই আমরা মুগ্ধ হয়েছিলাম।

IMG_20260308_222310.jpg

দার্জিলিং এ যত জায়গায় বেড়াতে গিয়েছিলাম সব জায়গাতেই বিভিন্ন রকমের ফুল গাছে রং বেরঙের ফুল ফুটে থাকতে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছিল। সেই জায়গা গুলোর আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল। তবে পাহাড়ি এলাকায় কিছু ফুল আমাদের শহরে ও দেখা যায়। তবে অনেক অচেনা ফুলের সাথেও পরিচয় হয়েছিল। হয়তো ফুল গুলোর নাম জানিনা। কিন্তু দেখে ভীষণ ভালো লেগেছিল। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই প্রচুর রংবেরঙের ফুল গাছ ছিল। বিভিন্ন রকমের জবা ফুলের গাছ ছিল। ভেবেছিলাম বাড়ি আসবার সময় একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসব।যেহেতু কাকু, কাকিমা, ভাই আমার আগেই বাড়ি ফিরে এসেছিল। তাই একা একা নিয়ে আসবার সাহস পায়নি।

IMG_20260308_222419.jpg

এদিকে একটা ধুতরা ফুলের ডাল ও নিয়ে আসবার চেষ্টা করেছিলাম ।কিন্তু সেটাও পারিনি ।সেই মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করে নিয়েছিলাম।তবে ওখানকার বেশ কয়েক রকমের ধুতরা ফুলের গাছ আমাদের কৃষ্ণনগরেও বেশ কিছু বাড়িতে দেখতে পাওয়া যায়। আসলে এখনকার দিনে কোন কিছুই অসম্ভব নয়। পাহাড়ি এলাকার কিছু গাছ হয়তো আমি আনতে পারিনি। কিন্তু অনেকেই নিয়ে এসে তাদের বাড়িতে লাগিয়ে দেয় ।সেই গাছ থেকে ফুল হয়। ওখানকার ধুতরা ফুলগুলো অনেকটাই বড় বড়। পুরো পাইপের মতো। বিভিন্ন রকমের রঙের ধুতরা ফুল ফুটেছিল। দেখতে অপূর্ব লাগছিল। আবার কোন গাছে বৃষ্টির জলের ভারে হয়তো ফুলগুলো ঝুলে পড়েছিল। বৃষ্টির জল পড়ে ফুলের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল।

এছাড়া নীল রঙের এক রকমের ফুল দেখেছিলাম মহাকাল মন্দির থেকে বেরোনোর সময়। মন্দিরের চারিদিকে ফুটে ছিল ।গাছটা বেশ লতানো কিন্তু প্রচুর ফুল হয়েছিল গাছে। আমি একটা ছিঁড়ে নিয়েছিলাম।ওই গাছটি আমাদের মন্দিরের পাশে বেশ লম্বা করে লতিয়ে একটা গাছে উঠেছে। সেই গাছে অনেক ফুল ফুটতে দেখা যায়। যাই হোক বেশ কিছু গাছ আমাদের এখানেও দেখা যায়। কিন্তু আমার সমস্ত ফুল দার্জিলিংয়ে দেখে আরো ভালো লেগেছিল। পাহাড়ি এলাকায় সমস্ত কিছু মনোরম পরিবেশকে আরো মুগ্ধ করে তুলেছিল। আমার মত হয়তো সকলেই ফুল ভীষণ ভালোবাসে ।আর কোথাও বেড়াতে গিয়ে ফুল গাছগুলোই আগে চোখে পড়ে। কারণ আমরা বাড়িতে ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। পাহাড়ি এলাকার কিছু ফুলের ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। কিন্তু কোন ফুলেরই নাম আমার জানা নেই।


আজ এইখানেই শেষ করলাম। আবারও নতুন কোনো পোস্ট নেই হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  

দার্জিলিং-এর পাহাড়ি ফুলগুলোর এই সুন্দর বিবরণ শেয়ার করার জন্য ধন্যবাদ @mou.sumi। প্রকৃতির এই অপূর্ব রঙিন সৌন্দর্য দেখলে সত্যিই মন আনন্দে ভরে যায়। তোমার ছবি ও বর্ণনা পড়ে খুব ভালো লাগলো 🌸🌿


আমি 'আফরিন' একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য পাশে থাকবেন আমার ধন্যবাদ 🌸❤️

Posted using SteemX

 yesterday 

আমার পোস্ট পড়ে সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...
 8 hours ago 

Thank you 🙏

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.051
BTC 68407.38
ETH 2013.65
USDT 1.00
SBD 0.49