দার্জিলিংয়ের চা বাগানে বেড়াতে যাওয়ার সুন্দর মুহূর্ত

in Incredible India2 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG-20250922-WA0026.jpg

দার্জিলিংয়ের বেড়াতে গিয়ে চারিদিকেই শুধুই চা বাগান চোখে পড়েছিল। আসলে দার্জিলিঙে খুব ভালো চা এর চাষ করা হয়।চা এর জন্য বিখ্যাত। পাহাড়ি এলাকায় কিভাবে চা চাষ করা হয় এটা ও দেখার মত জিনিস।তবে বিভিন্ন জায়গার বিভিন্ন নাম রয়েছে। আজকে আপনাদের মাঝে প্রথম দিনে চা বাগানে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত শেয়ার করে নেব। প্রথম দিন সকালের দিকে টাইগার হিল ,ঝরনা আরো কয়েকটা জায়গা ঘুরে আসার পর। দুপুরের খাবার খেতে খেতে প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এরপর সকলে মিলে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম নয়তো আবার পরে ছিল অন্য আরও জায়গায় ঘুরতে যাওয়ার কথা। যেহেতু সন্ধ্যার পর আর কোথাও নিয়ে যাওয়া হয় না। তাই আমাদেরও একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। বিকেল বেলায় বেড়াতে যাব বলে তাড়াতাড়ি সেজেগুজে নিয়েছিলাম। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে করে গিয়েছিলাম একটা চা বাগানে। পাহাড়ের নিচে ধাপে ধাপে কিভাবে চা গাছে চাষ করেছে সেগুলো খুব কাছ থেকেই দেখেছিলাম।

IMG20250922131407.jpg

এদিকে আশেপাশে পাহাড় গুলো দেখতে অপূর্ব লাগছিল। চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা।সকলে মিলে আস্তে আস্তে নিচের দিকে নেমে গিয়েছিলাম চা বাগান দেখব বলে ।এছাড়াও সকলে মিলে ছবি তোলার জন্যই আরকি নামা। ওখানে গিয়েও সকলে মিলে চা বাগানের পোশাক পড়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। তবে সব জায়গাতে গিয়ে পোশাক পড়ে ছবি তোলা সম্ভব হয়ে ওঠে না। আর আমি ওইসব পোশাক পরে ছবি তুলতে একেবারেই পছন্দ করি না। কারণ একটা পোশাক সকলে মিলে পড়ে আবার সেটা খুলে রাখে আবারো ওটা অন্য আরেকজন পরে। এই ভাবেই ওরা ব্যবসা করে। কিন্তু আমার একেবারেই ভালো লাগেনা। তাই আমি পোশাক পড়ে ছবি তোলার আগ্রহ দেখায়নি ।আমাদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন চা বাগানে বেড়াতে গিয়েছিল আর পোশাকগুলো পড়ে ছবি তুলছিল।

IMG20250922131412.jpg

যাই হোক যতই চা বাগান দেখছিলাম ততই বেশ ভালো লাগছিল। তবে এই মুহূর্তে আমার ওই চা বাগানের জায়গাটা নাম মনে নেই। তাই আপনাদের মাঝে উল্লেখ করতে পারলাম না। আসলে বাইরে প্রচুর জায়গায় ঘুরেছি সব জায়গার নাম মনে রাখা সম্ভব নয়। কিন্তু মুহূর্তগুলো চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে ।তাই মাঝে মধ্যেই আপনাদের মাঝে আবার দার্জিলিংয়ের পোস্ট শেয়ার করি। আবার সেই স্বপ্নতেই দার্জিলিংয়ে ফিরে যেতে ইচ্ছে করে। সত্যিই একটা স্বপ্নের মত জায়গা ।যেখানে সবকিছুই স্বপ্ন মনে হচ্ছিল। ওপর থেকে পাহাড়ে নিচের দিকে তাকালে ভীষণ ভয় লাগছিল। মনে হচ্ছিল নীচে পড়ে গেলেই হয়তো আর খুঁজে পাওয়া যাবে না।

IMG20250922125927.jpg

সকলে মিলে প্রত্যেকটা জায়গাতেই ভীষণ আনন্দ মজা করেছিলাম। দার্জিলিংয়ে ঢোকার পর থেকেই প্রত্যেকটা পাহাড়ের গায়ে শুধু চা বাগানে অনেক চা গাছ দেখেছিলাম। আমরা বেশ কয়েকটি চা বাগানে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যেকটা চা বাগানে ভীষণই ভালো লেগেছিল। কোন জায়গায় চা বাগান দেখতে গিয়ে পাহাড় থেকে উপরে উঠতে হচ্ছিল ।আবার কোথাও পাহাড় থেকে নিচে নেমে যেতে হচ্ছিল। এক এক জায়গায় দৃশ্য এক এক রকম ।তবে এখানে পাহাড় থেকে নিচের দৃশ্যগুলো সত্যিই অপূর্ব ছিল ।পাহাড়ের গায়ে ঘর বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল তা বলে বোঝানো যাবে না। পাহাড়ের ধাপে ধাপে চা বাগান গুলো আরো সুন্দর লাগছিল।


আজ এইখানে শেষ করলাম। আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আগামীকাল। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
 yesterday 

Thank you 🙏

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 66717.25
ETH 2018.18
USDT 1.00
SBD 0.50