Darjeeling rock garden ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত

in Incredible India8 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG-20250923-WA0011.jpg

আজকে আপনাদের সাথে শেয়ার করব darjeeling rock garden ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত। দার্জিলিঙে যে কয়েকটি জায়গায় ঘুরেছি সব জায়গায় অপূর্ব সুন্দর। ভগবান যেন সমস্ত সৌন্দর্য দিয়েই আমাদের ঘোরার জায়গা গুলো তৈরি করেছেন। বাইরের দেশে যেখানে ঘুরতে যাই সেখানেই দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়। এই সব দৃশ্য চোখে দেখে একটা অন্যরকম অনুভূতি আমাদের মধ্যে জাগিয়ে দেয়। পৃথিবীতে সমস্ত সৌন্দর্যই যেন আমাদের মুগ্ধ করে আমরা যতটুকুই প্রশংসা করি না আমাদের কম প্রশংসায় করা হয়। সেদিন প্রথমে ভোরবেলাতে টাইগার হিলের সূর্য ওঠা দেখার পর ওখান থেকে রওনা দিয়েছিলাম দার্জিলিং এর Rock garden এর উদ্দেশ্যে।

IMG-20250922-WA0020.jpg

সূর্য ওঠা দেখতে গিয়েই সেখানেই একেবারে ঝলমল রৌদ্র। ভোরবেলাতে ঠান্ডা লাগলেও যেই বেলা হচ্ছিল তখন বিন্দুমাত্র ঠান্ডা লাগছিল না। কুয়াশা নেই বললেই চলে। কিন্তু সব জায়গাতেই যখন ঘুরতে গিয়েছিলাম তখন পাহাড়ের গা বেয়ে রাস্তা বেয়ে উপরে উঠতে হয়েছিল। উপরে উঠতে একরকম ভয় লাগে। আবার যখন পাহাড় থেকে নিচে নামা হয় তখন আর একরকম অনুভূতি কাজ করে। ঠিক যেমন মেলাতে গিয়ে ইলেকট্রিক নাগরদোলায় যখন ওপরে ওঠা হয় তখন বুকের ভিতরটা শিরশির করে ওঠে। আবার যখন নাগরদোলা নীচের দিকে নামে তখন মনে হয় শরীরের ভিতরে সব ফাঁকা হয়ে গেছে। কোন কাজ করে না।ভয়ে শরীর শিউরে ওঠে।দার্জিলিঙে গিয়েও ঠিক সেই রকমই অনুভূতি কাজ করছিল।

IMG-20250922-WA0021.jpg

যাইহোক যখন পাহাড়ি এলাকার রাস্তা দিয়ে নিচে নামছিলাম বুকের ভিতরটা শিরশির করে উঠছিল। এই বুঝি মনে হচ্ছিল গাড়ি উল্টে গেল। কিন্তু গাড়ি চালকদের গাড়ি চালিয়ে অভ্যেস হয়ে গেছে। পাহাড়ি এলাকায় ঝর্ণা দেখতে গেলে তো নিচে নামতেই হবে। না হলে ঝরনা উপর থেকে পড়ছে সেটা দেখে কোন মজাই হবে না। দার্জিলিঙে যখন ঢুকছিলাম তখনই পাহাড়ের গা দিয়ে প্রচুর ঝরনা দেখতে পেয়েছিলাম। ওখানকার সমস্ত লোকজন নাকি ওই ঝরনার জল খায়। এমন কি সমস্ত কাজকর্ম করে। যাইহোক যত নিচে যখন নামছিলাম তত দূর থেকে পাহাড়ের গায়ে মেঘ ভেসে বেড়াতে দেখে আর পাহাড়ের পুরো উচ্চতা দেখে বেশ ভালো লাগছিল। দূর থেকে পাহাড়ের উচ্চতা এ ছাড়া কতটা জায়গা জুড়ে পাহাড়টা অবস্থিত সমস্ত কিছুই দেখতে দেখতে আরো নিচে নামছিলাম। পাহাড় যেন শেষ হচ্ছিল না।

এদিকে চারপাশে পাহাড়ের ধাপে ধাপে চা বাগান দেখতে অপূর্ব লাগছিল ।ঠিক যেমন আমরা টিভিতে দেখি। সেগুলো যখন চোখের সামনে দেখতে পেয়ে তখন এক অন্যরকম অনুভূতি কাজ করেছিল। যাইহোক এর পরে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ের rock garden ঝরনার জলপ্রপাত দেখবার জন্য। গাড়ি অনেকটাই দূরে আমাদের নামিয়ে দিয়েছিল। কারণ প্রচুর গাড়ি পার্কিং করা ছিল। জলপ্রপাত দেখতে যাবার সময় রাস্তা খুব একটা ভালো ছিল না। প্রচন্ড ভয় লাগছিল। যাইহোক প্রথমে ভিতরে ঢোকার আগেই দেখছিলাম বাইরে থেকেই জলের কি শব্দ। বাইরে থেকে দুই ধারেই জলপ্রপাতে ঝরনার জল ভেসে চলেছে দুরন্ত অবিরাম গতিতে।

আমরা সকলে ওখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকেছিলাম দেখবার জন্য ।চারিদিকে ফুলবাগানে ছড়াছড়ি ।বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে। এছাড়া ওখানে গিয়ে আবার আমাদের আরো উঁচুতে উঠতে হচ্ছিল ।কারণ জলটা উপর থেকে পড়ছিল সেইটা দেখবার জন্য। ওখানে গিয়ে নতুন জায়গা সুন্দর সুন্দর সকলেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম ।এত রোদ ছিল সেদিনকে যে এতটুকু ঠান্ডা লাগছিল না। এরপর ওখানে সুন্দর মুহূর্ত কাটানোর পর্ব আপনাদের মাঝে পরের পোস্টে শেয়ার করে নেব।


আজ এইখানেই শেষ করছি ।আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন সুস্থ, থাকুন।