Better Life with Steem|| The Diary Game||02- 06-2026

in Incredible India4 days ago (edited)
1000041344.jpg

Hello,

Everyone,

আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ‌ ‌ তবে বর্তমান সময় এবং পরিস্থিতি আমাদের ততটা ভালো থাকতে দিচ্ছে কিনা। ‌ দিন যত সামনের দিকে আগাচ্ছে মনে হচ্ছে যেন, আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি।এমন চিন্তাভাবনা প্রতিনিয়ত মনে দাগ কাটে।

দিন শেষে মাস ,মাস শেষে বছর ,এভাবেই একটি বছর পার হয়ে যায় ।আমরা সবাই মনে করি ,একটি বছর পার হয়ে গেলে আমরা আরো বড় হয়ে যাই। তবে, আমার কাছে এই ধারনাটা অন্যরকম মনে হয় ।সৃষ্টিকর্তা আমাদের নির্দিষ্ট সময় দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন ।

সেই সময়ের ভিতরে আমাদের কর্ম গুলো করে যেতে হবে তাই আমার মনে হচ্ছে , একটি বছর পার হলে আমাদের জীবন থেকে একটি বছর ঝরে যাচ্ছে । প্রতিটি জন্মদিন আমাদের জীবন থেকে একটি বছর কমতে শুরু করে ‌ ।প্রতিটা জন্মদিন মনে করিয়ে দেয়, তোমার এই পৃথিবীতে থাকার আরেকটি বছর কমতে শুরু করল।

1000041348.jpg1000041352.jpg

যাই হোক , আমি চেষ্টা করি আমার সাধ্যমতো সবাইকে ভালো রাখার ,ভালোবাসার ।আজকে দিনটা(২জুন) আমার জন্য অনেক স্পেশাল ছিল।

সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ ,তিনি আমাকে এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন এবং ‌ তার সৃষ্টির সেরা জীব (মানুষ )হিসেবে আমাকে তৈরি করেছেন এবং আমাকে নারী শক্তি দিয়েছেন ।আমি আমার পিতা মাতার প্রতি অনেক কৃতজ্ঞ কারণ তারা না চাইলে আমি পৃথিবীতে আসতে পারতাম নাসৃষ্টিকর্তার পাশাপাশি তারাও আমার এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন ।

অনেকে বলতে পারেন ,এই বয়সে এসে আবার জন্মদিন পালন, এটা শুধু ন্যাকামি ।আমি বলব ,সবার জীবনের বিশেষ মুহূর্তগুলো উদযাপন করা একান্ত প্রয়োজন।কারণ, একঘেঁয়েমি জীবনে নানা হতাশা, দুঃখ কষ্ট থাকেই পারে তাই এই বিশেষ দিনে একটু অন্যরকম হোক । সবাইকে নিয়ে কিছু ভালো সময় কাটাই।

নিজেকে ভালবাসতে হয় ‌। আমি চেষ্টা করি ,শত ব্যস্ততার ভিতরে আপন মানুষজনকে নিয়ে ভালো থাকার ।তাদের বিশেষ দিনটি আমি আনন্দের সাথে উদযাপন করি ।

1000041353.jpg1000041342.jpg

আর দশটা দিনের মতো স্বাভাবিক এই দিনে সকালে উঠে রান্নাবান্না করে ,বাচ্চাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর্মি বাবু অফিসে গেলেন। দুপুরে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি। হাতে মোবাইল ফোন নিয়ে facebook ‌ প্ল্যাটফর্মে প্রবেশ করি দেখি ,অনেকেই আমার জন্মদিনের শুভেচ্ছা ‌ বার্তা পাঠালেন ।তখন আমি অবাক হয়ে গেলাম !আজ ২রা জুন । আমি ভেবেছিলাম মেয়ে ও আর্মি বাবু ভূলে গেছে এই বিশেষ দিনটি। বাবা ও মেয়ে দুজনে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছোট্ট একটি পরিকল্পনা করে।

আর্মি বাবু ও মেয়ে দুজনে বিকেল বেলা ‌বাহিরে গেলো। ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার থেকে আমার পছন্দের রেড বেলবেট কেক, চকলেট লাড্ডু,আম ,লিচু এবং একটি থ্রী পিস নিয়ে বাসায় আসে।

‌ সন্ধ্যা ‌ প্রার্থনা করে ওদের আসার জন্য অপেক্ষা করছি। সন্ধ্যা ৭ টায় আর্মি বাবু ও মেয়ে উপহার নিয়ে বাসায় আসে। ওদের এই ছোট আয়োজনে আমি অনেক অনেক খুশি। সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ, আমাকে এত সুন্দর একটি পরিবার দিয়েছেন।

রাত ৮টায় কেক কেটে আমরা জন্মদিন উদযাপন করি। আমাদের ছোট পরিবারের সুন্দর মূহুর্ত ক্যামেরাবন্দি করলাম।

1000041364.jpg

আমি মনে করি ,যার জন্মদিন তাকে শুভেচ্ছা দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্মদিনে পিতা ও মাকে শুভেচ্ছা প্রদান করা উচিত। কারণ এই দিন তারাও একটি নতুন পরিচয়ে পরিচিত হয়। সন্তানের বাবা মা হিসেবে তাই প্রতিটা জন্মদিনে সন্তানের জন্মদিনের পাশাপাশি একজন পিতা মাতার জন্মদিন হয়।

আমার জন্মদিনে যারা যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন সকলের জন্য রইল প্রাণঢালা ভালোবাসা। আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

|

Sort:  
Loading...
image.png
Curated By: lirvic
 3 days ago 

পোস্টটি সমর্থন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি,ম্যাম @lirvic