Better Life with Steem|| The Diary Game||23- 01-2026|| সরস্বতী পূজা ||
![]() |
|---|
| Made by Canva |
Hello,
Everyone,
আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । এরই মাঝে সকলেই সরস্বতী পূজার পোষ্ট খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন । ব্যাস্ততার কারণে আমি এখনো পূজার পোস্ট করতে পারিনি । পূজার দিন আমি কিভাবে কাটিয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করছি।
জ্ঞান, শিক্ষা, অধ্যয়ন, শিল্প, বাক্, কবিতা, সঙ্গীত, পরিশুদ্ধি, ভাষা ও সংস্কৃতির দেবী হিসেবে সনাতন ধর্মীরা দেবী সরস্বতীকে পূজিত করি ।আমার জানামতে, শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষই নয় যৌন ও বৌদ্ধ ধর্মেও ”দেবী সরস্বতী” পূজিত হন ।
![]() | ![]() |
|---|
সরস্বতী পূজার দিন খুব সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ বেটে নিলাম। এই দিন সবাই সকালে উঠে হলুদ মেখে স্নান করে। স্নান করে ঠাকুর পূজা করে নিলাম ।আজ তেমন কিছু বাসাতে আয়োজন করিনি। আমরা মানসিক পূজা দেবো তাই আমরা মন্দিরে সমস্ত কিছু আয়োজন করেছি । ফল ভোগ দিয়ে পূজা দিলাম বাসায় ।
মা সরস্বতী হলেন স্নিগ্ধ দেবী ।তিনি সাদা রং খুব পছন্দ করেন, তার সাথে হলুদ বা বাসন্তী রং বাসন্তী মায়ের খুব প্রিয়। ভক্তরা চেষ্টা করে সকলে এই রংয়ের শাড়ি, পাঞ্জাবি পড়তে। যেহেতু এখন পোশাকে অনেক পরিবর্তন এসেছে তাই অনেকে এর ব্যতিক্রম করে ।
![]() | ![]() |
|---|
আমরা সকাল ৭টায় মন্দিরে চলে যাই ।গতকাল রাত থেকে মন্দির সাজানো শুরু হয়েছে । সকল দিদিরা মিলে পূজার ফল বানালাম , ফুল দিয়ে মাকে সাজালাম ।মন্দির সাজিয়ে বাসায় এসে লাল পাড় সাদা শাড়ি পড়ে তৈরি হয়ে গেলাম। আমরা মন্দিরে চলে আসি এরই মাঝে সকল দিদি- বৌদিরা চলে আসলো।
সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছে। এই উৎসবের মুহূর্তগুলো আমার কাছে অনেক প্রিয়। সরস্বতী মায়ের প্রতিমা অনেক সুন্দর হয়েছে। দেবী সকলকে জ্ঞান,বিদ্যা, বুদ্ধি দান করুন । দুর্গা পূজায় যে আনন্দ হয় তার থেকে সরস্বতী পূজায় আনন্দ কিন্তু কম নয় ।
![]() | ![]() |
|---|
সরস্বতী মাকে বিদ্যা দেবী বলা হয় তাই আমাদের সবার জীবনে সরস্বতী পূজা খুব গুরুত্বপূর্ণ । আমরা বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। সরস্বতী মায়ের কাছে বই-খাতা, কলম, গানের ডায়েরী জমা দিতে হয় ।এই বই-খাতা, কলম, গানের ডায়েরী তিনদিন নাড়ানো যেত না ।আমরা এটা বিশ্বাস করতাম যে, এই তিন দিন সরস্বতী মা আমাদের বিদ্যা দিবেন তাই আমরা তখন পড়বো না, ছোটবেলার সেই দিনগুলো কথা মনে পড়লে আজও ভালো লাগে।
এখন বাচ্চাদের সরস্বতী পূজার পরের দিনে পরীক্ষা থাকে তাই এখন আর তিনদিন বই রাখার তাদের সময় থাকেনা। পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার বই নিয়ে আসতে হয়। এবছর শুক্রবার সরস্বতী পূজা হয়েছিল, এইদিন আবার নামাজ থাকে তাই সবাই তাড়াহুড়া করে পূজার আয়োজন করছে কারণ দুপুর ১২:৩০ মিনিটের ভিতরে পূজা সম্পূর্ন করতে হবে ।
![]() | ![]() |
|---|
আমাদের পূজার পরে কলেজের পূজা ঠাকুর দাদাকে করতে হবে তাই তিনিও খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে ।পূজার মন্ত্র পাঠের পর জগ করা হল এবং মামনিকে কাছে ডেকে সংকল্প করলেন ।মজার বিষয় হল, পূজা শেষ হবার আগেই কলেজ কর্তৃপক্ষ এর দুইজন দাদাভাই এবং আরেকটি বাসার এক দাদা ভাই এসে দাঁড়িয়ে রয়েছে, পূজো শেষ হওয়ার পর ঠাকুরমশাইকে নিয়ে যাবেন।
![]() | ![]() |
|---|
কিন্তু বিষয় হল এই পূজার দিনে অনেকেই তার বাচ্চাদের প্রথম লেখা ( হাতেখরি) শুরু করে থাকেন। বাচ্চারা প্রথম লেখা শুরু করবে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে সরস্বতী মায়ের সামনে ঠাকুরদাদার হাতে প্রথম লেখা শুরু করাতে চাচ্ছে । তারা চক সিলেট নিয়ে বসে আছে কিন্তু সময় স্বল্পতার জন্য পুজো শেষে বাচ্চাদের হাতে খড়ি না দিয়ে কলেজ কর্তৃপক্ষের দুই দাদা ঠাকুরদাদাকে নিয়ে যায়।
![]() | ![]() |
|---|
ছোটবেলা থেকে শুনে এসেছি এবং মেনে এসেছি সরস্বতী পূজা না হওয়া পর্যন্ত কুল খেতে নেই তাই আমরা সরস্বতী পূজার আগ পর্যন্ত কুল খাইনি ।পুজো শেষ হয়েছে তারপরে কুল খেয়েছিলাম। পূজা শেষে আমরা অনেক ছবি তুলেছি। মহা প্রসাদ ছিল, ভুনাখিচুড়ি, সবজি এবং পায়েশ।
![]() | ![]() |
|---|
রাতে সাংস্কৃতি অনুষ্ঠান হয়েছিল । গীতা পাঠ ,ধর্মীয় গান, নাচ সব নিয়ে অনেক সুন্দর একটি দিন পার করেছি ।সকলের দিন ভালো কাটুক এবং নিরাপদে কাটুক সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি।
.png)















Thank you, Sir.