You are viewing a single comment's thread from:

RE: চিন্তা

in Incredible Indialast year

জীবনে চিন্তা থাকবে কিন্তু সেই চিন্তা যেন আমাদের মানসিক সুখ কেড়ে না নেয় সেদিকে আমাদের নজর রাখা উচিত।

আপনার এই কথাটার সাথে আমিও সহমত প্রকাশ করছি কারণ আমাদের চিন্তা থাকা দরকার কিন্তু তাই বলে এত বড় চিন্তা করা উচিত নয় , যে চিন্তা ভাবনা করতে করতে আমাদের বাকী জীবনটাই চলে যায় ।অনেক বড় হব এবং বড় কিছু করবো সেই চিন্তা করতে করতে কোন কাজই করা হচ্ছে না। শুধু সময় গুলোই চলে যাচ্ছে কিন্তু জীবনে আর সফলতা পাওয়া হচ্ছে না তাই চিন্তাটাকে বড় না করে ছোট করা উচিত। যেন তা সহজে পূরণ করা যায়।

যতদিন মাথা থাকবে ততদিন মাথা ব্যথাও থাকবে। চিন্তা এমন এক অসুখ যার কোন ওষুধ এখনো কেউ আবিষ্কার করতে পারেনি ।চিন্তা করতে হয় না ,এটা এমনিতেই চলে আসছে ।বিশেষকরে বাবা-মা হবার সাথে সাথে সন্তান নিয়ে , পরিবার নিয়ে এমনিতেই চিন্তা চলে আসে ।সন্তানদের প্রতিষ্ঠিত করার চিন্তা, সন্তানের প্রতিষ্ঠিত হওয়া, পরে তার জীবনসঙ্গী নিয়ে চিন্তা এবং তারপরে নাতি-নাতনি নিয়ে চিন্তা আছে। চিন্তা যেন তাদের জীবন সঙ্গী হয়ে যায়। তবে একা থাকলে চিন্তাটা সত্যি বেড়ে যায় ।সবার মাঝে থাকলে চিন্তা অনেক অংশে কমে যায় ।

আর বৃদ্ধ বয়সে চিন্তা বেশি হয় বিধায় সকল প্রবীণদের প্রধান সমস্যা রাতে ঘুম না। আমার মাকেও দেখেছি সে রাতে খুবই কম ঘুমান। রাতে ঘুম না হওয়ার জন্য নানা রকম অসুখ শরীরে বাসা বাঁধে , তাইতো তারা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন ।

আমরা বড় হয়ে গিয়েছি, সবাই যার যার জীবন সঙ্গী পেয়ে সবাই সবার স্থান থেকে ভালই আছি তারপরও মা হিসেবে তার চিন্তা থেকে যায় ।সে চিন্তা করতে না চাইলেও চিন্তা এমনি চলে আসে।তার সমাধান সে খুঁজে পাচ্ছে না।
আমরা সকলেই চেষ্টা করি আমাদের প্রবীনদের কিছুটা সময় দিতে এবং তাদেরকে হাসিখুশি রাখার ।তারা সুস্থ থাকুক । আপনার পরবর্তী আকর্ষনীয পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 71433.25
ETH 2196.58
USDT 1.00
SBD 0.53