Better Life with Steem || The Diary Game || December 02, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২রা ডিসেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৮টার সময় আমি ঘুম থেকে উঠলাম। আজকে আবর্জনা সংগ্রাহক দাদার সাপ্তাহিক ছুটির দিন, তাই আমার পরপর দুইদিন ময়লা ফেলা হলো না। আমি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ কফি করে আজকের খবরের কাগজ পড়ে নিলাম। তারপর বাজারে গিয়ে আমি প্রথমে ৫০০ গ্রাম আপেল কিনলাম। কমলালেবু কিনলাম না কারণ ঘরে এখনও কয়েকটা কমলালেবু রয়ে গিয়েছে।

তারপর মাছের বাজারে গিয়ে ৫০০ গ্রাম তেলাপিয়া মাছ কিনলাম। তারপর বাজারের কাছেই ফোনপে পরোটার দোকান থেকে ২০০ গ্রাম পেটাই পরোটা কিনে বাড়ী ফিরে এলাম। এই দোকানের দাদার ভিডিও বেশ কয়েকবছর ধরে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। আমি এই প্রথমবার ওনার দোকান থেকে পেটাই পরোটা কিনলাম। বাড়ী ফিরে ওনার দোকানের পেটাই পরোটা আর ঘুগনি খেয়ে দেখলাম যে একদম সাধারণ মানের খেতে।
যাইহোক, এরপর এক কাপ চা খেয়ে নিয়ে আমি সর্ষের গুঁড়ো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম। রান্না শুরু করার আগে আমি সর্ষের গুঁড়ো অল্প উষ্ণ গরম জলে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে মাছের ঝোল তেতো না হয়ে যায়। অন্যদিকে ইন্ডাকশনে ভাত ততক্ষণে রান্না হয়ে গেছে।

দুপুর ১টার পরে আমি স্নান করে নিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর ধনেপাতার চাটনি দিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর দুটো কমলালেবু আর একটা আপেল খেয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঘুমাতে চলে গেলাম।


বিকেলবেলায় ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে সন্ধ্যে দিয়ে নিয়ে আমি হাঁটতে বের হলাম। ৩০-৪০ মিনিটের মতো হাঁটার পর বাড়ী ফিরে এসে এক কাপ চা করে আমি স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।

ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। রাত ৮টার পর আমি গাঙ্গুলীবাগানের একটা তেলেভাজার দোকান থেকে ৪টে আলুর চপ কিনে আনলাম। বাড়ী ফিরে আলুর চপগুলো খেয়ে আমি এক কাপ লিকার চা খেলাম লেবু আর হজমোলা দিয়ে।
তারপর আজকে আর আমি কোনো ওটিটি মুভি বা ওয়েব সিরিজ দেখলাম না। তার বদলে আমি প্রথমে বেশ কিছু ইউটিউব ভিডিও দেখলাম। প্রথমে আমি বেশকিছু রান্নার ভিডিও দেখেছি, তারপর কিশোর কুমারের কিছু গানের ভিডিও দেখলাম। এরপর বেশকিছু ফেসবুক পোস্ট পড়লাম আর রিলস দেখলাম।
রাত ১১টা নাগাদ আমি সব খাবার গরম করে নিয়ে ডিনার করে নিলাম। ডিনার হয়ে যাবার পর আমি আবার অনলাইন হলাম। আমি কিছুক্ষণ ক্লায়েন্টের ওয়েবসাইট ডেভলপমেন্টের জন্য কাজ করলাম। কাজ আজকের মতো মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর আমি আবার ইউটিউবে কিছু গানের ভিডিও দেখলাম। রাত ১টা নাগাদ আমি সব ঘরের লাইট, ফ্যান সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২রা ডিসেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1996272725669896643
Curated by : @ahsansharif
@ahsansharif, thank you for supporting my post.